চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ : ০৬ এপ্রিল ২০২৬, ০৬:২৬ পিএম
অনলাইন সংস্করণ

চট্টগ্রামে আরও ৪ জনের শরীরে হাম শনাক্ত

হামের উপসর্গ নিয়ে বিভিন্ন হাসপাতালে ভর্তি রোগীর চিত্র। ছবি : সংগৃহীত
হামের উপসর্গ নিয়ে বিভিন্ন হাসপাতালে ভর্তি রোগীর চিত্র। ছবি : সংগৃহীত

চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও চার জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। এতে করে জেলায় মোট শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৮ জনে।

সোমবার (০৬ এপ্রিল) চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয়ের প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

সিভিল সার্জন কার্যালয়ের তথ্য অনুযায়ী, নতুন আক্রান্ত হওয়া চারজনের মধ্যে দুইজন নগরীর ও দুইজন বিভিন্ন উপজেলার বাসিন্দা। অন্যদিকে ২৪ ঘণ্টায় নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ১৪ জন। এদের সবাই নগরীর বিভিন্ন এলাকার বাসিন্দা।

সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় ২০ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ঢাকার এনপিএমএল ও আইপিএইচ ল্যাবে পাঠানো হয়েছে। এ পর্যন্ত মোট ২৫১ জনের নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়েছে, যার মধ্যে নগরীর ১৪৫ জন এবং জেলার বিভিন্ন উপজেলার ১০৬ জন রয়েছেন।

জেলা সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম কালবেলাকে বলেন, গত ২৪ ঘণ্টায় নতুন করে চার জন শনাক্ত হয়েছে। এই নিয়ে হামে আক্রান্তের সংখ্যা ১৮ জনে দাঁড়িয়েছে। একই সময়ে হামের উপসর্গ নিয়ে ১৪ জন বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত

খেলতে গিয়ে প্রাণ গেল দুই শিশুর

চা শ্রমিকদের বকেয়া পরিশোধের দাবিতে ইউএনওর কাছে স্মারকলিপি

আরও বাড়ল ই-ভ্যাট রিটার্ন দাখিলের সময়

লেবাননে হামলা অব্যাহত থাকলে আবারও যুদ্ধে নামব : ইরান

‘বিশ্ব এলপিজি দিবস-২০২৬’ উদযাপন করল ফ্রেশ এলপি গ্যাস

আর্জেন্টিনা যেন মিনি হাসপাতাল!

বিশ্বকাপ এলেই রং বদলান নেইমার

রামিসা হত্যাকাণ্ডের রায়ে ‘আলহামদুলিল্লাহ’ পড়লেন জামায়াত আমির

সাতক্ষীরা পৌর নির্বাচনে নতুন সমীকরণ, আলোচনায় নাসিম ফারুক খান মিঠু

১০

বিশ্বকাপে সেদিন আবির্ভাব হয়েছিল এক ‘ফুটবল দেবতার’, নাম তার ম্যারাডোনা

১১

লাশ নিয়ে থানা ঘেরাও, এস আই প্রত্যাহার

১২

বাজেট ২০২৬-২৭ / মানবসম্পদ উন্নয়নের রূপরেখা চান বিশেষজ্ঞরা

১৩

সেই তিন ভাইয়ের অ্যাকাউন্টে জমা হলো ১২ লাখ টাকা

১৪

চমেকে অনির্দিষ্টকালের কর্মবিরতিতে ইন্টার্ন চিকিৎসকরা, ইনডোর ও আউটডোর শাটডাউনের হুঁশিয়ারি

১৫

এনসিপির ফল উৎসবে হামলা

১৬

সাড়ে ৯ ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে

১৭

মেহেদী অনুষ্ঠানে ‘জয় বাংলা’ স্লোগান, কারাগারে দুই যুবক

১৮

বিএমডিসির নিবন্ধনবিহীন চিকিৎসকের পক্ষে মানববন্ধন, মামলা প্রত্যাহারের দাবি

১৯

ফেনী জেলা বিএনপির মিডিয়া সেলের কমিটি অনুমোদন

২০
X