সোমবার, ০৮ জুন ২০২৬, ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩
নারায়ণগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ০৭ এপ্রিল ২০২৬, ০৩:৫৫ পিএম
আপডেট : ০৭ এপ্রিল ২০২৬, ০৪:১৭ পিএম
অনলাইন সংস্করণ

বাসা থেকে পুলিশ সদস্যের মোটরসাইকেল চুরি

চুরি যাওয়া মোটরসাইকেল। ছবি : সংগৃহীত
চুরি যাওয়া মোটরসাইকেল। ছবি : সংগৃহীত

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে এক পুলিশ সদস্যের মোটরসাইকেল চুরির ঘটনা ঘটেছে। মঙ্গলবার (৭ এপ্রিল) দুপুরে মোটরসাইকেল চুরির ঘটনাটি নিশ্চিত করেন সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) মিজানুর রহমান।

এর আগে, রোববার (৫ এপ্রিল) রাতে সিদ্ধিরগঞ্জের ৭ নং ওয়ার্ডের আদমজী কদমতলি এলাকায় চুরির ঘটনা ঘটে বলে জানা গেছে।

জানা যায়, ভুক্তভোগী পুলিশ সদস্য পল্লব চন্দ্র পন্ডিতের ব্যবহৃত এফজেড ভার্সন-২ মডেলের মোটরসাইকেলটি বাসার পার্কিংয়ে রাখা ছিল। রাত ১০টা থেকে ভোর ৬টার মধ্যে যে কোনো সময় অজ্ঞাতনামা চোরেরা মোটরসাইকেলটি চুরি করে নিয়ে যায়। মোটরসাইকেলটির ইঞ্জিন নম্বর PS2R664100A112527।

পল্লব চন্দ্র পন্ডিত জানান, তিনি সিদ্ধিরগঞ্জ থানায় কর্মরত এবং পরিবারসহ থানার পাশের ওই বাসায় ভাড়া থাকেন। বাসার নিচতলার পার্কিংয়ে মোটরসাইকেলটি রাখা ছিল।

সিদ্ধিরগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. মিজানুর রহমান বলেন, মোটরসাইকেল উদ্ধারে পুলিশের অভিযান চলমান রয়েছে। পাশাপাশি চোর শনাক্তে আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ ও বিশ্লেষণ করা হচ্ছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানের ক্ষেপণাস্ত্র হামলা, ইসরায়েলজুড়ে রেড অ্যালার্ট জারি

ভূমিকম্পের সময় যে দোয়া পড়বেন

বাসচালককে মারধর ও ছাত্রদল কর্মীকে কোপানোর অভিযোগ  

দেশের যেসব জেলায় ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল যেখানে

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত

খেলতে গিয়ে প্রাণ গেল দুই শিশুর

চা শ্রমিকদের বকেয়া পরিশোধের দাবিতে ইউএনওর কাছে স্মারকলিপি

আরও বাড়ল ই-ভ্যাট রিটার্ন দাখিলের সময়

লেবাননে হামলা অব্যাহত থাকলে আবারও যুদ্ধে নামব : ইরান

‘বিশ্ব এলপিজি দিবস-২০২৬’ উদযাপন করল ফ্রেশ এলপি গ্যাস

১০

আর্জেন্টিনা যেন মিনি হাসপাতাল!

১১

বিশ্বকাপ এলেই রং বদলান নেইমার

১২

রামিসা হত্যাকাণ্ডের রায়ে ‘আলহামদুলিল্লাহ’ পড়লেন জামায়াত আমির

১৩

সাতক্ষীরা পৌর নির্বাচনে নতুন সমীকরণ, আলোচনায় নাসিম ফারুক খান মিঠু

১৪

বিশ্বকাপে সেদিন আবির্ভাব হয়েছিল এক ‘ফুটবল দেবতার’, নাম তার ম্যারাডোনা

১৫

লাশ নিয়ে থানা ঘেরাও, এস আই প্রত্যাহার

১৬

বাজেট ২০২৬-২৭ / মানবসম্পদ উন্নয়নের রূপরেখা চান বিশেষজ্ঞরা

১৭

সেই তিন ভাইয়ের অ্যাকাউন্টে জমা হলো ১২ লাখ টাকা

১৮

চমেকে অনির্দিষ্টকালের কর্মবিরতিতে ইন্টার্ন চিকিৎসকরা, ইনডোর ও আউটডোর শাটডাউনের হুঁশিয়ারি

১৯

এনসিপির ফল উৎসবে হামলা

২০
X