চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ০৭ এপ্রিল ২০২৬, ০৭:৩৪ পিএম
অনলাইন সংস্করণ

চাঁপাইনবাবগঞ্জে শিলাবৃষ্টিতে আমের ক্ষতি

চাঁপাইনবাবগঞ্জে ব্যাপক শিলাবৃষ্টিতে আমের ক্ষয়ক্ষতি। ছবি : সংগৃহীত
চাঁপাইনবাবগঞ্জে ব্যাপক শিলাবৃষ্টিতে আমের ক্ষয়ক্ষতি। ছবি : সংগৃহীত

চাঁপাইনবাবগঞ্জ সদর ও শিবগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকায় ব্যাপক শিলাবৃষ্টিতে আমের ক্ষয়ক্ষতি হয়েছে।

চাঁপাইনবাবগঞ্জ সদরসহ জেলার চার উপজেলায় হালকা ঝড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ও কোথাও কোথাও শিলাবৃষ্টি হয়েছে। এতে আমের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

মঙ্গলবার (৭ এপ্রিল) বিকাল সাড়ে ৩টার থেকে সাড়ে ৪টা পর্যন্ত জেলার বিভিন্ন এলাকায় শিলাবৃষ্টি হয়। বিকেল ৩টার দিকে হঠাৎ কালো মেঘে ঢেকে যায় উপজেলার বিভিন্ন এলাকার আকাশ। এক পর্যায়ে নামে শিলাবৃষ্টি।

এদিকে বিকালে হওয়া এই বৃষ্টিতে আমসহ মাঠ কৃষির কিছু ক্ষতি হলেও সার্বিকভাবে উপকার বেশি হয়েছে বলে জানিয়েছে কৃষি বিভাগ।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ড. ইয়াছিন আলি বলেন, সদর, শিবগঞ্জ, গোমস্তাপুর ও নাচোল উপজেলায় বৃষ্টি হয়েছে। এর মধ্যে কিছু এলাকায় ছোট আকারের শিলাবৃষ্টিও দেখা গেছে।

তিনি বলেন, শিলাবৃষ্টিতে সামান্য ক্ষতি হলেও এ বৃষ্টিতে ফসলের জন্য উপকারই বেশি হয়েছে। যেসব এলাকায় শিলাবৃষ্টি তুলনামূলক বেশি হয়েছে, সেসব এলাকার কৃষকদের আম বাগানে ছত্রাকনাশক প্রয়োগের পরামর্শ দেওয়া হয়েছে।

ইয়াছিন আলি বলেন, ফল ছিদ্রকারী পোকার আক্রমণ ঠেকাতে এখনো যারা কীটনাশক স্প্রে করেননি তাদেরও প্রয়োজন অনুযায়ী স্প্রে করার পরামর্শ দেওয়া হয়েছে। জেলাজুড়ে বৃষ্টিপাতের পরিমাণ এবং মাঠ কৃষির ক্ষয়ক্ষতির তথ্য সংগ্রহ করা হচ্ছে। বিস্তারিত তথ্য আগামীকাল জানানো যাবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বুবলীর খবরের মাঝেই অপুর পোস্টে কিসের ইঙ্গিত!

দীর্ঘ দুই দশক পর নারী প্রধানমন্ত্রী পেতে যাচ্ছে দক্ষিণ কোরিয়া

বাংলাদেশের ফাইনালে ওঠার লড়াই আজ

রামিসা হত্যা মামলার রায় পর্যবেক্ষণে যা বললেন আদালত

প্রতিবাদ সভায় বক্তারা / চট্টগ্রাম বন্দর ইজারা দেওয়ার কোনো সুযোগ নেই

দক্ষিণ লেবাননের আরও কয়েকটি শহরে ইসরায়েলি হামলা

মৃত মাকে দেখতে যাওয়ার পথে প্রাণ গেল মেয়ের

খাদ্য প্যাকেটের সম্মুখভাগে সতর্কবার্তা বাড়াবে ভোক্তা সচেতনতা, কমাবে স্বাস্থ্যঝুঁকি

চরিত্র হনন: এক নীরব ঘাতক

সব ডেথ রেফারেন্সই দ্রুত নিষ্পত্তির জন্য প্রধান বিচারপতি সিদ্ধান্ত নেবেন: আইনমন্ত্রী

১০

ইসরায়েলের গুপ্তচরবৃত্তির হুমকিতে সতর্ক পেন্টাগন

১১

উত্তাপহীন বিসিবি নির্বাচনে ৩৫ মিনিটে পড়েছে ১ ভোট

১২

ছাত্রদল নেতাকে মারধরের অভিযোগ বৈষম্যবিরোধী আন্দোলনের সমন্বয়কের বিরুদ্ধে

১৩

অঝোরে কাঁদছিলেন রামিসার বাবা, চোখ বন্ধ রেখেছিলেন স্বপ্না

১৪

ভিসা ছাড়াই যে ৩৬ দেশে যেতে পারবেন বাংলাদেশি পাসপোর্টধারীরা

১৫

রামিসা হত্যা মামলা / রায়ের সময় কাঠগড়ায় দোয়া পড়ছিলেন সোহেল

১৬

সরকারে আসার ঝুঁকি এতটা ভয়াবহ হবে ভাবিনি: ফারুকী

১৭

৫ কার্যদিবসে মামলার রায় একটি ‘মাইলফলক’: রাষ্ট্রপক্ষ

১৮

দেশে ফিরেছেন ৩৭৪৩৫ হাজি

১৯

দক্ষিণ লেবাননে দুই ইসরায়েলি সেনা নিহত

২০
X