মান্দা (নওগাঁ) প্রতিনিধি
প্রকাশ : ০৩ অক্টোবর ২০২৩, ০১:৪৯ পিএম
অনলাইন সংস্করণ

বছর না যেতেই ধসে গেল নবনির্মিত কালভার্ট

নির্মাণের এক বছরের মধ্যেই ভেঙে গেছে কালভার্ট। ছবি : কালবেলা
নির্মাণের এক বছরের মধ্যেই ভেঙে গেছে কালভার্ট। ছবি : কালবেলা

নওগাঁর মান্দায় নির্মাণের এক বছর না যেতেই ধসে পড়েছে কালভার্ট। এতে যাতায়াতে চরম ভোগান্তির শিকার হতে হচ্ছে হাজারো মানুষ।

স্থানীয়দের দাবি, দায়সারাভাবে কালভার্টের নির্মাণ করায় তা ভেঙে গিয়ে যাতায়াতের পথ বন্ধ হয়ে গেছে। ভোগান্তি থেকে মুক্তি পেতে ভেঙে যাওয়া কালভার্টের জঞ্জাল সরিয়ে একই স্থানে নতুন করে কালভার্ট নির্মাণ করতে হবে।

সরেজমিনে গিয়ে দেখা যায়, উপজেলার কশব তালপাতিলা জোকাহাট চলাচলের রাস্তার ওপর ওই কালভার্টটি নির্মাণ করা হয়। তবে তা ধসে পড়ে আছে।

তালপাতি গ্রামের ওবায়দুর রহমান বলেন, কালভার্টটি ধসে যাওয়ায়, তালপাতিলা আমিনগঞ্জ, পলাশবাড়ী, চকউলী, শিবনগর, জোকাহাটের লোকজনসহ এই সড়কে যাতায়াতকারী হাজার হাজার মানুষের চলাচল বন্ধ হয়ে গেছে।

আব্দুর রৌফ নামের আরেকজন বলেন, এই কালভার্টটি কোনোমতে দায়সারা হিসেবে কাজ করেছে। গ্রামবাসীদের এই সড়ক দিয়ে হাটবাজারে যাতায়াত করতে হয়। এ ছাড়া আমাদের ছেলেমেয়েরা স্কুল কলেজে যাতায়াত করে। ফলে অনেকটা যাতায়াতের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে।

সংশ্লিষ্ট তথ্যসূত্রে জানা যায়, উপজেলা পরিষদের বার্ষিক উন্নয়ন প্রকল্পের (এডিপি) আওতায় ২০২১-২২ অর্থবছরে ২ লাখ টাকার এই কালভার্ট নির্মাণ করা হয়। নির্মাণের প্রায় এক বছর পর কালভার্ট ধসে গিয়ে মানুষের চলাচল বন্ধ হয়ে গেছে। ফলে যাতায়াতের চরম ভোগান্তির শিকার হয়ে স্থানীয়রা ক্ষোভ জানিয়েছেন।

ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. ফজলুর রহমান বলেন, কালভার্টের নির্মাণ কাজে কোনো গাফিলতি ছিল না। স্বল্প বরাদ্দে যেভাবে কালভার্ট নির্মাণের কথা ছিল ঠিকাদার সেভাবেই কালভার্ট নির্মাণ করেছেন। ভারি বৃষ্টি ও বন্যার তীব্র স্রোতের কারণে কালভার্টের দুপাশের মাটি সরে গিয়ে কালভার্টটি ধসে পড়েছে।

এলজিইডির উপজেলা প্রকৌশলী মো. শাইদুর রহমান মিঞা বলেন, কালভার্ট ধসে পড়ার বিষয়টা এখানো জানা যায়নি। তবে এরকম ঘটনা যদি ঘটে যায় তাহলে উপজেলা পরিষদ থেকে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এমপি গোলাম রসুলের বাড়ি ঘেরাও

দ্রুত রিজিক বৃদ্ধির ৫ আমল

পর্নোগ্রাফি মামলায় বিএনপি নেতা গ্রেপ্তার

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন চ্যালেঞ্জ করে করা রিট খারিজ

সেনাবাহিনীতে চাকরি, ২৮ বছর বয়সেও আবেদনের সুযোগ

অভিযোগের জবাব দেওয়ার শেষ সময় ৯ আগ‌স্ট / ফিফাকে ঘিরে নতুন দুর্নীতির ঝড়

‘মানুষের জয়গান গাওয়া’ সেই তরুণের নাম আজহারুল

তিন মাসে পুলিশের হাতে গ্রেপ্তার ১ লাখ ৪২ হাজার

বাংলাদেশিদের জন্য ভিসা সহজ করল চীনা দূতাবাস

দুই ক্যাটাগরিতে এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ড শেলটেক সিরামিকসের

১০

আনন্দ ভ্রমণে গিয়ে শাপলা বিলে ডুবে যুবকের মৃত্যু

১১

স্বাস্থ্যসেবায় নতুন প্রযুক্তি / আকিজ মেডিপ্লেক্সে বাংলাদেশের প্রথম স্বয়ংক্রিয় ভাইটাল পরীক্ষা

১২

নুসরাত হত্যা: মৃত্যুদণ্ডপ্রাপ্ত ১৬ আসামির ডেথ রেফারেন্স ও আপিল শুনানি আজ

১৩

সুবিপ্রবির নতুন উপ-উপাচার্য নোবিপ্রবির ড. জাহাঙ্গীর সরকার

১৪

সাবেক ডেপুটি গভর্নর এসকে সুরের ৩ বছরের কারাদণ্ড

১৫

নোবিপ্রবির নতুন ট্রেজারার ড. মো. হাছান উদ্দীন

১৬

কী আছে চট্টগ্রামের সাবেক জেলারের স্ত্রীর ভাগ্যে, জানা যাবে বুধবার

১৭

রাষ্ট্রপতি নির্বাচন / ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে সিইসি

১৮

ছোট ভাইকে নিয়ে নদীতে গোসলে নেমে গার্মেন্টস কর্মীর মৃত্যু

১৯

প্রবাসীবান্ধব ইউরোপের দেশ ও শহরের তালিকা প্রকাশ

২০
X