ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশ : ০৯ এপ্রিল ২০২৬, ০৪:০৯ পিএম
অনলাইন সংস্করণ

বাড়িতে ফিরল মধ্যপ্রাচ্যে ড্রোন হামলায় নিহত আলমের মরদেহ 

নিহত প্রবাসী শাহ আলমের লাশবাহী গাড়ি। ছবি : কালবেলা
নিহত প্রবাসী শাহ আলমের লাশবাহী গাড়ি। ছবি : কালবেলা

মধ্যপ্রাচ্যের সংঘাতে সংযুক্ত আরব আমিরাতে কৃষি খামারে ড্রোন দুর্ঘটনায় নিহত বাংলাদেশি কৃষিশ্রমিক প্রবাসী শাহ আলম ভূইয়ার মরদেহ বাড়িতে এসে পৌঁছেছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) বিকেল সাড়ে ৩টার দিকে মরদেহটি কুমিল্লার ব্রাহ্মণপাড়ার জিরুইন এলাকায় তার নিজ বাড়িতে এসে পৌঁছায়।

নিহত প্রবাসী শাহ আলম ভূইয়া উপজেলার সাহেবাবাদ ইউনিয়নের জিরুইন দক্ষিণপাড়া এলাকার ইসমাইল ভূইয়া বাড়ির মৃত হানিফ ভূইয়ার মেজো ছেলে।

মরদেহবাহী গাড়ি বাড়ির সামনে পৌঁছাতেই পরিবার ও স্বজনদের কান্নায় বাতাস ভারী হয়ে ওঠে। নিহতের স্ত্রী-সন্তান ও পরিবারের সদস্যরা নিহতকে বহন করা কফিন ঘিরে আহাজারি করতে থাকেন। আবেগাপ্লুত হয়ে তাকে দেখতে আসা মানুষ ও প্রতিবেশীরাও তাদের কান্না ধরে রাখতে পারেননি। এ সময় এক হৃদয়বিদারক পরিবেশের সৃষ্টি হয়।

জানা গেছে, গত ১ এপ্রিল বাংলাদেশ সময় সকাল ৮টায় সংযুক্ত আরব আমিরাতের আকাশে অনুপ্রবেশকারী একটি ড্রোনকে আমিরাতের বিমান প্রতিরক্ষাব্যবস্থা সফলভাবে ভূপাতিত করে। এ সময় আল-রিফা’আ এলাকার একটি কৃষি খামারের ওপর ধ্বংস হওয়া ড্রোনের ধ্বংসাবশেষ গিয়ে পড়ে। এতে ওই খামারে কর্মরত বাংলাদেশি শ্রমিক শাহ আলম ভূইয়া (৪৫) গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই মারা যান।

স্থানীয় ইউপি সদস্য জাকির হোসেন বলেন, নিহতের আটদিন পর বাড়িতে এসে পৌঁছেছে শাহ আলম ভূইয়ার লাশ। তিনি দীর্ঘদিন প্রবাসে থেকে পরিবারের দায়িত্ব পালন করে আসছিলেন। দুর্ঘটনায় তার আকস্মিক মৃত্যুতে পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। আমি শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি। তার জানাজা ও দাফনকাজ সম্পন্ন করার প্রস্তুতি চলছে।

উল্লেখ্য, নিহত শাহ আলমের জানাজা ও দাফনের প্রস্তুতি চলছে। বাদ আসর জানাজা শেষে দাফনকাজ সম্পন্ন হওয়ার কথা রয়েছে। শেষবারের মতো তাকে দেখতে এলাকার শত শত মানুষ ভিড় করেছেন বাড়িতে। উপস্থিত সবার চোখে গভীর শোক আর নীরবতা। একজন প্রবাসী এবং তার পরিবারের স্বপ্নভঙ্গের বেদনাময় সাক্ষী হয়ে দাঁড়িয়ে পুরো গ্রাম।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দাওয়াত খেয়ে ফেরার পথে আ.লীগ নেতাকে নদীতে ফেলে দেওয়ার অভিযোগ

আজকের নামাজের সময়সূচি

গভীর রাতে হঠাৎ ক্ষুধা লাগলে কী খাবেন, কী এড়িয়ে চলবেন?

ডিজিটাল গণমাধ্যম অগ্রদূতের আত্মপ্রকাশ

মাইকে ঘোষণা দিয়ে ছাত্রদল নেতাদের ওপর ‘আ.লীগের’ হামলা, আহত ১৮

রাজনীতিতেই থাকতে চাই, চাকরি নয় : ছাত্রদল নেতার আবেগঘন স্ট্যাটাস

কালবেলায় সংবাদ প্রকাশ / জিম্মায় নেওয়া চুরির মালামাল থানায় ফেরত দিলেন কর্মকর্তা

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সরকারদলীয় এমপিদের সভা অনুষ্ঠিত

সকাল ৯টার মধ্যে ১৮ জেলায় ঝড়ের আভাস

পদ্মায় ডুবে যাওয়া সেই বাসের চালকসহ গ্রেপ্তার ৩ জনের জামিন

১০

৩৫.৩ ডিগ্রি তাপমাত্রা রেকর্ড / সিলেটে তীব্র গরমে অতিষ্ঠ জনজীবন

১১

তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক

১২

মধ্যরাতে দেশে পৌঁছাবে লেবাননে নিহত ২ বাংলাদেশির মরদেহ

১৩

শেষ মুহূর্তে বড় ধাক্কা, আর্জেন্টাইন ডিফেন্ডারের বিশ্বকাপ শেষ

১৪

বাসের ধাক্কায় প্রাণ গেল ৩ অটোরিকশা যাত্রীর

১৫

রোগীকে আটকে ইনজেকশন পুশের টাকা দাবি, নার্সকে শোকজ  

১৬

গৃহকর্মী থেকে মন্ত্রী : কলিতা মাঝির উত্থানের গল্প

১৭

নিউমার্কেট এলাকায় ফুটপাত দখলমুক্ত করল চসিক

১৮

এসএসসি পরীক্ষার্থীকে বলাৎকার, আ.লীগ নেতাসহ গ্রেপ্তার ২

১৯

তুরস্কের প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর

২০
X