নারায়ণগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ১১ এপ্রিল ২০২৬, ১২:২৪ এএম
অনলাইন সংস্করণ

যুবদলের এক নেতা বহিষ্কার

বহিষ্কৃত নেতা মাসুদুর রহমান মাসুদ। ছবি : সংগৃহীত
বহিষ্কৃত নেতা মাসুদুর রহমান মাসুদ। ছবি : সংগৃহীত

নারায়ণগঞ্জের ফতুল্লায় গার্মেন্টসের ঝুট ব্যবসা দখলকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ ও গোলাগুলির ঘটনায় যুবদলের এক নেতাকে বহিষ্কার করা হয়েছে।

শুক্রবার (১০ এপ্রিল) রাতে কেন্দ্রীয় যুবদলের সহ-দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূঁইয়ার স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।

বহিষ্কৃত ওই নেতার নাম মাসুদুর রহমান মাসুদ। তিনি নারায়ণগঞ্জের ফতুল্লা থানা যুবদলের আহ্বায়ক বলে জানা গেছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে মাসুদুর রহমান মাসুদকে প্রাথমিক সদস্য পদসহ দল থেকে বহিষ্কার করা হয়েছে। যুবদলের কেন্দ্রীয় সভাপতি আব্দুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়নের সিদ্ধান্ত অনুযায়ী এ বহিষ্কারাদেশ কার্যকর করা হয়।

নারায়ণগঞ্জ জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনি বলেন, ঝুট ব্যবসা নিয়ে এলাকায় আগে থেকেই একজন ব্যবসায়ী কার্যক্রম পরিচালনা করছিলেন। কিন্তু রাজনৈতিক প্রভাব খাটিয়ে মাসুদুর রহমান মাসুদ পেশিশক্তি ব্যবহার করে ওই ব্যবসার নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। এর জেরে সংঘর্ষ ও গোলাগুলির ঘটনা ঘটে।

তিনি আরও জানান, ওই ঘটনায় এক শিশুসহ দুইজন গুলিবিদ্ধ হন এবং অন্তত ১০ থেকে ১২ জন আহত হন। এ ধরনের সহিংস কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগেই কেন্দ্রীয় কমিটি মাসুদকে বহিষ্কারের সিদ্ধান্ত নেয়।

প্রসঙ্গত, বৃহস্পতিবার ফতুল্লার চাঁদনী হাউজিং এলাকার একটি শিল্প প্রতিষ্ঠানে ঝুট ব্যবসাকে কেন্দ্র করে যুবদলের দুই পক্ষের মধ্যে সংঘর্ষের একপর্যায়ে গোলাগুলির ঘটনা ঘটে। এতে ১২ বছর বয়সি মাদ্রাসা শিক্ষার্থী ইমরান হোসেন ও রাকিব গুলিবিদ্ধ হন। অভিযোগ রয়েছে, সংঘর্ষে উভয় পক্ষই আগ্নেয়াস্ত্র ব্যবহার করে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাজেটকে স্বাগত জানিয়ে ছাত্রদলের আনন্দ মিছিল

ডেপুটি স্পিকার নেতৃত্বাধীন সংসদীয় দল ঢাকায় ফিরেছেন

আবাসিক হোটেলের দরজা ভেঙে বৃদ্ধের মরদেহ উদ্ধার

‘বিয়ের আশ্বাসে’ কলেজছাত্রীকে ধর্ষণ, যুবক গ্রেপ্তার

শহীদ ওয়াসিমের কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী

বিশ্ব প্রবীণ নির্যাতন সচেতনতা দিবস উদযাপন / মহাত্মা গান্ধী ‘প্রবীণ সেবা পদক’ পেলেন জ্যোতি চট্টোপাধ্যায়

প্রধানমন্ত্রী ছাড়া কারও মধ‍্যে পরিবর্তনের ছাপ নেই : মঞ্জু 

বাজেটকে স্বাগত জানিয়ে স্বেচ্ছাসেবক দলের আনন্দ মিছিল

ব্রাজিলের আনন্দ মিছিলে গিয়ে প্রাণ গেল যুবকের

সতীর্থদের দামি উপহার দেন রোনালদো, কেন জানেন?

১০

ভারতে ৬ মাসের সন্তানকে নিয়ে ষষ্ঠ তলা থেকে নারীর লাফ

১১

‘আদ্-দ্বীন কোটি কোটি টাকা নিয়ে ঘুরেছে : স্বাস্থ্যমন্ত্রী

১২

যুবদলের পদবঞ্চিতদের মূল্যায়নের দাবিতে অবস্থান কর্মসূচি

১৩

প্রকাশ্যে নারীকে নির্যাতন, যুবদল নেতা বহিষ্কার

১৪

তরুণদের হাতে নেতৃত্ব দিয়ে দেশ গড়তে চায় সরকার : মির্জা ফখরুল

১৫

প্রধানমন্ত্রীর মন খারাপ, দাবি নাহিদ ইসলামের

১৬

প্রীতি ফুটবল ম্যাচ / আর্জেন্টিনাকে ৫-০ গোলে উড়িয়ে দিল ব্রাজিল

১৭

মৃত্যুদণ্ডপ্রাপ্ত ১৩৯ বন্দিকে ক্ষমা করলেন ইরানের সর্বোচ্চ নেতা

১৮

লেকে গোসল করতে নেমে ভগ্নিপতি ও শ্যালক-শ্যালিকার মৃত্যু

১৯

ঢাকা ওয়াসার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

২০
X