ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ : ০৩ অক্টোবর ২০২৩, ০৯:৫১ পিএম
অনলাইন সংস্করণ

ভৈরবে ১৫ বছর পর সরকারি বিল উদ্ধার করল প্রশাসন

কিশোরগঞ্জের ভৈরবে প্রায় ১৫ বছর পর ৮ কোটি টাকা মূল্যের সরকারি বিল উদ্ধার। চবি : কালবেলা
কিশোরগঞ্জের ভৈরবে প্রায় ১৫ বছর পর ৮ কোটি টাকা মূল্যের সরকারি বিল উদ্ধার। চবি : কালবেলা

কিশোরগঞ্জের ভৈরবে প্রায় ১৫ বছর পর ৮ কোটি টাকা মূল্যের সরকারি বিল উদ্ধার করেছে প্রশাসন। উদ্ধারকৃত এলাকায় লাল নিশান টানিয়ে দেওয়া হয়েছে। ভৈরব থানা পুলিশের সহায়তায় এ অভিযান পরিচালনা করে প্রশাসন।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ইকবাল হোসেনের নেতৃত্বে মঙ্গলবার (৩ অক্টোবর) বিকেলে এ অভিযান পরিচালিত হয়। এ সময় উপজেলার শিবপুর ইউনিয়নে রঘুনাথপুর এলাকায় সরকারের ১নং খতিয়ানভুক্ত ৪ দশমিক ৯৪ একর বিলটি সরকারের দখলে নেয় প্রশাসন।

জানা যায়, উপজেলার শিবপুরের রঘুনাথপুর এলাকার সরকারি বিলটি স্বাধীনতার পর থেকে বিভিন্ন মানুষের দখলে ছিল। ২০১৪ সালের দিকে ওই এলাকার সজীব মিয়া নামে এক ব্যক্তি মাছ চাষ করে আসছিল। দীর্ঘদিন পর উপজেলা প্রশাসনের উদ্যোগে বিলটি সরকারের দখলে আনা হয়। ওই বিলটি সরকারি নিয়মনীতি অনুসরণ করে লিজ প্রদান করা হলে সরকার রাজস্ব পাবে। বর্তমানে বিলের চারপাশে লাল নিশান ও নোটিশ টানিয়ে সর্বসাধারণকে বিলে প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করেছে প্রশাসন।

এ বিষয়ে ভৈরব উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ইকবাল হোসেন জানান, দীর্ঘদিন ধরে প্রায় ৫ একর পরিমাণ সরকারি বিলটি স্থানীয় ব্যক্তির দখলে ছিল। প্রায় ৮ কোটি টাকার সম্পত্তি উদ্ধার করে সরকারের দখলে আনা হয়েছে।

কালবেলা/এসওআর
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফ্রান্সে শহরের কাছে চলে এসেছে দাবানল, পরিস্থিতি ভয়াবহ

বাড়ার পর আজ যে দামে বিক্রি হচ্ছে স্বর্ণ

চট্টগ্রামে নিজ ঘর থেকে শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

ভারতীয় ট্রাকচালককে অপহরণ ও ছিনতাই: তিন আসামির যাবজ্জীবন

সাবেক সংসদ সদস্য গোলাম সরোয়ার মারা গেছেন

মাতামুহুরীর ভাঙনে সর্বস্ব হারাচ্ছে তীরবর্তী মানুষ

বঙ্গভবনে আজ প্রথম অফিস করবেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি

জাবির নতুন ট্রেজারার ড. সোহেল রানা

বরিশাল বিশ্ববিদ্যালয়ের ১০৯ শিক্ষার্থীকে ‘ডিনস মেরিট অ্যাওয়ার্ড’ প্রদান

হাসপাতাল মানুষের আস্থার কেন্দ্র: তথ্যমন্ত্রী

১০

একটি দল এখন ‘টেলিগ্রাম লীগে’ পরিণত হয়েছে: হাসনাত আব্দুল্লাহ

১১

অভিজ্ঞতা ছাড়াই স্কয়ার গ্রুপে চাকরি, আবেদন শেষ ৭ আগস্ট

১২

আজ বিশ্ব হেপাটাইটিস দিবস

১৩

লোহিত সাগরের নিয়ন্ত্রণ চায় হুতিরা: ইয়েমেনের পররাষ্ট্রমন্ত্রী

১৪

গভীর নিম্নচাপের প্রভাবে দেশজুড়ে ভারী বৃষ্টির আভাস

১৫

‘নাক টিপলে দুধ বের হয় পাটওয়ারীর, আবার প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তি করে’

১৬

দীর্ঘ সময় ধরে ইরানের সঙ্গে আলোচনা করতে চান না ট্রাম্প

১৭

হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের নতুন ভিসি ড. মোজাম্মেল হক

১৮

ওয়াশিংটনে গেলেন নেতানিয়াহু

১৯

ইতিহাসের এই দিনে

২০
X