বরিশাল ব্যুরো
প্রকাশ : ০৩ অক্টোবর ২০২৩, ০৮:২১ পিএম
আপডেট : ০৩ অক্টোবর ২০২৩, ০৮:২৭ পিএম
অনলাইন সংস্করণ

স্ত্রীর নির্যাতন থেকে বাঁচতে ৯৯৯-এ ফোন

বরিশাল জেলার ম্যাপ। ছবি : কালবেলা
বরিশাল জেলার ম্যাপ। ছবি : কালবেলা

বরিশালে স্ত্রীর নির্যাতন থেকে বাঁচতে জরুরি সেবা ৯৯৯-এ ফোন করে সহায়তা চেয়েছেন খলিলুর রহমান নামের এক বৃদ্ধ। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে গিয়ে তার খোঁজখবর নিয়েছে থানা পুলিশ। খলিলুর বর্তমানে প্যারালাইজড হয়ে শয্যাশায়ী অবস্থায় আছেন।

মঙ্গলবার (৩ অক্টোবর) দুপুরে বরিশাল নগরীর নথুল্লাবাদ এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ জানিয়েছে, বৃদ্ধর পক্ষে কেউ লিখিত অভিযোগ করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বৃদ্ধ খলিলুর রহমান বলেন, ‘বিডিআরে (বর্তমান বিজিবি) চাকরি করতাম। দীর্ঘদিন ধরে রোগাক্রান্ত হয়ে বিছানায় পড়ে আছি। এ অবস্থায় স্ত্রী আমার সঙ্গে সবসময় দুর্ব্যবহার করে যাচ্ছেন।’

তিনি অভিযোগ করে বলেন, ‘স্ত্রীর দুর্ব্যবহারের কারণে আমার সন্তানরাও বাসায় থাকতে পারে না। এমনকি আপন ভাইয়েরাও বাড়িতে এসে খোঁজখবর পর্যন্ত নিতে পারেন না। কারো সঙ্গে যাতে যোগাযোগ করতে না পারি সেজন্য মোবাইল ফোনটিও কেড়ে নিয়েছে।’

তিনি আরও বলেন, ‘তিনদিন আগে আমাকে ঘরে তালাবদ্ধ করে চলে যায় সে। তার এমন নির্যাতনের হাত থেকে রক্ষা পেতে ৯৯৯-এ ফোন করে পুলিশের সহযোগিতা চেয়েছি।’

যদিও এসব অভিযোগ অস্বীকার করেছেন স্ত্রী হোসনেয়ারা বেগম। স্বামীর দেখভাল থেকে শুরু করে সবকিছুই তিনি করছেন বলে দাবি করেন। তিনি বলেন, স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন তার বিরুদ্ধে মিথ্যাচার করছেন।

বরিশাল মেট্রোপলিটন পুলিশের এয়ারপোর্ট থানার এসআই কবির বলেন, ‘খবর পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। সেখানে ওই বৃদ্ধের সঙ্গে আত্মীয়স্বজনকে দেখতে পেয়েছি। উভয়পক্ষের সঙ্গে বিষয়টি নিয়ে কথা হয়েছে।’

কালবেলা/এসওআর
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বরিশালের গল্পে জামিল-মুনমুনের নাটক ‘আজব’

৩ দেশকে লোহিত সাগর এড়িয়ে চলার পরামর্শ ইইউ নৌবাহিনীর

বিচারক না হলে প্রতিযোগী হিসেবেই অংশ নিতাম : ফাহমিদা নবী

গ্যাস সরবরাহ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়

সৌদি আরবের ওপর হুতিদের নিষেধাজ্ঞা নিয়ে পাকিস্তানের প্রতিক্রিয়া

শাপলা চত্বর থেকেই জুলাই গণঅভ্যুত্থানের ভিত্তি তৈরি হয়েছিল: সানাউল্লাহ খান

কঠোর হলো ভারতীয় বোর্ড, আনল ৫ নতুন নিয়ম

বুয়েটের নতুন প্রোভিসি হলেন ড. মুহাম্মদ শরীফুল ইসলাম

হাদিস অনুযায়ী যে সময় শিশুদের বাইরে রাখা উচিত নয়

বেসরকারি খাতে বিদ্যুৎ বিতরণ ছেড়ে দেওয়ার পরিকল্পনা সরকারের: জ্বালানিমন্ত্রী

১০

স্টোর রুমে নিয়ে শিক্ষার্থীকে ধর্ষণ, প্রধান শিক্ষক গ্রেপ্তার

১১

যশোরে স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার

১২

জুলাই গণঅভ্যুত্থানে হত্যাযজ্ঞ / সাবেক এমপি মনিরুলসহ চারজনকে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ

১৩

পিকঅ্যাক্স মাউন্টেনে কোনো পারমাণবিক কার্যক্রম নেই: ইরান

১৪

মেসিকে বিশ্বকাপের সেরা ফুটবলার ঘোষণা আইএফএফএইচএসের

১৫

নিউইয়র্কে একক কনসার্টে গান শোনাবেন অভিনেতা অপূর্ব

১৬

এনআরবি ব্যাংক-নগদের মধ্যে কৌশলগত অংশীদারত্বের চুক্তি

১৭

দল থেকে বহিষ্কার, গাজী নজরুলের এমপি পদ কি থাকবে?

১৮

সাঁতার জানতেন না কাউসার, সহকর্মীকে উদ্ধারে গিয়ে হারালেন প্রাণ

১৯

রাত ১টার মধ্যে বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

২০
X