বরিশাল প্রতিনিধি
প্রকাশ : ১৭ এপ্রিল ২০২৬, ০৪:৪৬ পিএম
অনলাইন সংস্করণ

জুমার নামাজের সময় ফাঁকা রাস্তায় আ. লীগের বিক্ষোভ

আওয়ামী লীগের মিছিল। ছবি : কালবেলা
আওয়ামী লীগের মিছিল। ছবি : কালবেলা

বরিশাল নগরীর প্রাণকেন্দ্র সদর রোড এলাকায় বিক্ষোভ মিছিল করেছে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ। শুক্রবার (১৭ এপ্রিল) দুপুরে এই বিক্ষোভ মিছিল হয়।

মিছিলের একটি ভিডিও সামাজিক মাধ্যমে প্রকাশ্যে এসেছে। প্রায় এক মিনিটের ওই ভিডিওতে দেখা যায়- সদর রোড থেকে মিছিলটি জেলা স্কুলের দিকে যাচ্ছে। ব্যানারসহ মিছিলটি অংশ নেওয়া নেতাকর্মীদের মুখে মাস্ক, আবার কেউ কেউ মাস্ক ছাড়া।

বরিশাল জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ও বিসিসির সাবেক কাউন্সিলর রাজিব হোসেন খানের নির্দেশনায় এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। তিনি মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহর অনুসারী।

রাজিব খান জানান, আওয়ামী লীগ নিষিদ্ধের কালো আইন প্রত্যাহার এবং পুলিশ হত্যার বিচার দাবিতে জুমা নামাজের শেষে শহরের প্রাণকেন্দ্র সদর রোডে তারা মিছিল করেছেন। কাকলির মোড় থেকে মিছিলটি বের হয়ে জেলা স্কুল মোড়ে গিয়ে শেষ হয়। তবে মিছিলে ছিলেন না জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক রাজিব হোসেন খান।

বরিশাল কোতয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ আল মামুন উল ইসলাম বলেন, জুমার নামাজের সময় সবাই যখন নামাজ নিয়ে ব্যস্ত ঠিক তখন ছাত্রলীগের ১০-১২ জন মিছিল করে। তিনি আরও বলেন, আধুনিক প্রযুক্তি ব্যবহার করে তাদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আরও বাড়ল ই-ভ্যাট রিটার্ন দাখিলের সময়

লেবাননে হামলা অব্যাহত থাকলে আবারও যুদ্ধে নামব : ইরান

‘বিশ্ব এলপিজি দিবস-২০২৬’ উদযাপন করল ফ্রেশ এলপি গ্যাস

আর্জেন্টিনা যেন মিনি হাসপাতাল!

বিশ্বকাপ এলেই রং বদলান নেইমার

রামিসা হত্যাকাণ্ডের রায়ে ‘আলহামদুলিল্লাহ’ পড়লেন জামায়াত আমির

সাতক্ষীরা পৌর নির্বাচনে নতুন সমীকরণ, আলোচনায় নাসিম ফারুক খান মিঠু

বিশ্বকাপে সেদিন আবির্ভাব হয়েছিল এক ‘ফুটবল দেবতার’, নাম তার ম্যারাডোনা

লাশ নিয়ে থানা ঘেরাও, এস আই প্রত্যাহার

বাজেট ২০২৬-২৭ / মানবসম্পদ উন্নয়নের রূপরেখা চান বিশেষজ্ঞরা

১০

সেই তিন ভাইয়ের অ্যাকাউন্টে জমা হলো ১২ লাখ টাকা

১১

চমেকে অনির্দিষ্টকালের কর্মবিরতিতে ইন্টার্ন চিকিৎসকরা, ইনডোর ও আউটডোর শাটডাউনের হুঁশিয়ারি

১২

এনসিপির ফল উৎসবে হামলা

১৩

সাড়ে ৯ ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে

১৪

মেহেদী অনুষ্ঠানে ‘জয় বাংলা’ স্লোগান, কারাগারে দুই যুবক

১৫

বিএমডিসির নিবন্ধনবিহীন চিকিৎসকের পক্ষে মানববন্ধন, মামলা প্রত্যাহারের দাবি

১৬

ফেনী জেলা বিএনপির মিডিয়া সেলের কমিটি অনুমোদন

১৭

কালবেলায় সংবাদ প্রকাশের পর সংসদ সচিবালয়ের তদন্ত কমিটি

১৮

সাভার থানা ছাত্রদলের কমিটি ঘোষণা, সভাপতি মাশফি-সম্পাদক সামির

১৯

‘বাপের দোয়া’ থেকে ‘ক্রিকেটের দোয়া’ করতে চান তামিম

২০
X