সোমবার, ০৮ জুন ২০২৬, ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩
সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ : ১৯ এপ্রিল ২০২৬, ১১:১৮ এএম
আপডেট : ১৯ এপ্রিল ২০২৬, ০১:২৫ পিএম
অনলাইন সংস্করণ

পাচারের সময় ১৩ কচ্ছপ উদ্ধার

প্রাকৃতিক পরিবেশে কচ্ছপগুলোকে অবমুক্ত করা হয়েছে। ছবি : সংগৃহীত
প্রাকৃতিক পরিবেশে কচ্ছপগুলোকে অবমুক্ত করা হয়েছে। ছবি : সংগৃহীত

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে অবৈধভাবে পাচারের সময় বিভিন্ন প্রজাতির ১৩টি কচ্ছপ উদ্ধার করেছে প্রশাসন। এ ঘটনায় জড়িত সাবের মারমা নামে এক ব্যক্তিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

শনিবার (১৮ এপ্রিল) উপজেলার মেঘনা টোলপ্লাজা সংলগ্ন এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া কচ্ছপগুলো উদ্ধার করা হয়।

কাঁচপুর রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফাইরুজ তাসনিম বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রশাসন সূত্রে জানা গেছে, খাগড়াছড়ি জেলার মহলছড়ি উপজেলার হলাপ্রুচাই মারমার ছেলে সাবের মারমা দীর্ঘদিন ধরে অবৈধভাবে বন্যপ্রাণী পাচারের সঙ্গে জড়িত বলে সন্দেহ করা হচ্ছে।

পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বন্যপ্রাণী সংরক্ষণ আইন লঙ্ঘনের দায়ে তাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। উদ্ধারকৃত কচ্ছপগুলো বৈদ্যেরবাজার এলাকায় প্রাকৃতিক পরিবেশে অবমুক্ত করা হয়েছে।

নির্বাহী ম্যাজিস্ট্রেট ফাইরুজ তাসনিম বলেন, অবৈধভাবে পাচারের উদ্দেশ্যে আনা ১৩টি কচ্ছপ উদ্ধার করা হয়েছে। আইন লঙ্ঘনের দায়ে সংশ্লিষ্ট ব্যক্তিকে জরিমানা করা হয়েছে এবং কচ্ছপগুলো প্রাকৃতিক পরিবেশে অবমুক্ত করা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ছাত্রদল কর্মীকে কোপানোর প্রতিবাদে ঢাকাগামী বাস চলাচল বন্ধ 

দেশের যেসব জেলায় ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল যেখানে

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত

খেলতে গিয়ে প্রাণ গেল দুই শিশুর

চা শ্রমিকদের বকেয়া পরিশোধের দাবিতে ইউএনওর কাছে স্মারকলিপি

আরও বাড়ল ই-ভ্যাট রিটার্ন দাখিলের সময়

লেবাননে হামলা অব্যাহত থাকলে আবারও যুদ্ধে নামব : ইরান

‘বিশ্ব এলপিজি দিবস-২০২৬’ উদযাপন করল ফ্রেশ এলপি গ্যাস

আর্জেন্টিনা যেন মিনি হাসপাতাল!

বিশ্বকাপ এলেই রং বদলান নেইমার

১০

রামিসা হত্যাকাণ্ডের রায়ে ‘আলহামদুলিল্লাহ’ পড়লেন জামায়াত আমির

১১

সাতক্ষীরা পৌর নির্বাচনে নতুন সমীকরণ, আলোচনায় নাসিম ফারুক খান মিঠু

১২

বিশ্বকাপে সেদিন আবির্ভাব হয়েছিল এক ‘ফুটবল দেবতার’, নাম তার ম্যারাডোনা

১৩

লাশ নিয়ে থানা ঘেরাও, এস আই প্রত্যাহার

১৪

বাজেট ২০২৬-২৭ / মানবসম্পদ উন্নয়নের রূপরেখা চান বিশেষজ্ঞরা

১৫

সেই তিন ভাইয়ের অ্যাকাউন্টে জমা হলো ১২ লাখ টাকা

১৬

চমেকে অনির্দিষ্টকালের কর্মবিরতিতে ইন্টার্ন চিকিৎসকরা, ইনডোর ও আউটডোর শাটডাউনের হুঁশিয়ারি

১৭

এনসিপির ফল উৎসবে হামলা

১৮

সাড়ে ৯ ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে

১৯

মেহেদী অনুষ্ঠানে ‘জয় বাংলা’ স্লোগান, কারাগারে দুই যুবক

২০
X