বরিশাল প্রতিনিধি
প্রকাশ : ০৪ অক্টোবর ২০২৩, ০৭:৫১ পিএম
আপডেট : ০৪ অক্টোবর ২০২৩, ০৭:৫৭ পিএম
অনলাইন সংস্করণ

শিক্ষার্থীদের দিয়ে এইচএসসি পরীক্ষার খাতা দেখাচ্ছেন শিক্ষক

এইচএসসি পরীক্ষার খাতা দেখার ছবি ফেসবুকে আপলোড করে শিক্ষার্থীরা। ছবি : সংগৃহীত
এইচএসসি পরীক্ষার খাতা দেখার ছবি ফেসবুকে আপলোড করে শিক্ষার্থীরা। ছবি : সংগৃহীত

শিক্ষার্থীদের দিয়ে চলতি এইচএসসি পরীক্ষার কারিগরি শিক্ষাবোর্ডের খাতা দেখানোর অভিযোগ উঠেছে এক শিক্ষকের বিরুদ্ধে। খাতা দেখার সময় সেলফি তুলে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট করেছেন শিক্ষার্থীরা। মুহূর্তে বিষয়টি ভাইরাল হয়ে যায়। বরিশালের আগৈলঝাড়া উপজেলার রত্মপুর ইউনিয়নের মোহনকাঠি আদর্শ স্কুল অ্যান্ড কলেজের কারিগরি বিএম শাখায় এ ঘটনা ঘটেছে।

খোঁজ নিয়ে জানা গেছে, চলতি এইচএসসি পরীক্ষার কারিগরি শিক্ষাবোর্ডের বিএম (বিজনেস ম্যানেজমেন্ট) শাখার খাতা মূল্যায়নের দায়িত্ব পান মোহনকাঠি আদর্শ স্কুল অ্যান্ড কলেজের বিএম শাখার প্রভাষক গোপাল মণ্ডল। তিনি নিজে বোর্ডের খাতা না দেখে তার কলেজের শিক্ষার্থীদের সেই খাতা মূল্যায়নের দায়িত্ব দেন। শিক্ষার্থীরা খাতা পেয়ে সেলফি তুলে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেন।

ভাইরাল ছবিতে দেখা যায়, শিক্ষার্থীদের মধ্যে একজন এক হাতে মোবাইলে সেলফি তুলছেন। অন্যরা বোর্ডের খাতা মূল্যায়নের জন্য খাতা নিয়ে বসে আছেন। নাম প্রকাশে অনিচ্ছুক ওই কলেজের একজন শিক্ষক বলেন, ‘বোর্ডের খাতা শিক্ষার্থীদের দিয়ে চরম ভুল করেছেন প্রভাষক গোপাল মণ্ডল। তার এ সামান্য ভুলের কারণে একজন পরীক্ষার্থীর ফল আটকে যেতে পারে।’

এ বিষয়ে অভিযুক্ত শিক্ষক গোপাল মণ্ডল বলেন, ‘কয়েকটি শিট পূরণ করতে কয়েকজন শিক্ষার্থীকে সহযোগিতা করার জন্য বলেছিলাম। এটা আমার ভুল হয়েছে।’

খবর পেয়ে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সুভাষ চন্দ্র অধিকারী ঘটনাস্থল পরিদর্শন করে ঘটনার সত্যতার প্রমাণ পেয়েছেন। তিনি বলেন, আমরা যথাযথ কর্তৃপক্ষকে বিষয়টি জানিয়েছি। বৃহস্পতিবার (৫ অক্টোবর) পরিচালনা পর্ষদের সিদ্ধান্ত অনুযায়ী তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মাহাবুবুর রহমান বলেন, বোর্ডের পরীক্ষার খাতা দেখার জন্য শিক্ষককে দায়িত্ব দেওয়া হয়েছে। শিক্ষার্থীদের দিয়ে খাতা দেখানো কোনোভাবেই ঠিক হয়নি।

বরিশাল শিক্ষাবোর্ডের উপসহকারী স্কুল পরিদর্শক জামাল হোসেন বলেন, পরীক্ষার খাতা দেখার জন্য বোর্ড থেকে শিক্ষদের দায়িত্ব দেওয়া হয়েছে। সেখানে বোর্ডের মনোনীত শিক্ষক ছাড়া অন্য কারোর পরীক্ষার খাতা মূলায়নের সুযোগ নাই। বিষয়টি তদন্ত করে অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে বিধান অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।

কালবেলা/এনএএস
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুই ক্যাটাগরিতে এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ড শেলটেক সিরামিকসের

আনন্দ ভ্রমণে গিয়ে শাপলা বিলে ডুবে যুবকের মৃত্যু

স্বাস্থ্যসেবায় নতুন প্রযুক্তি / আকিজ মেডিপ্লেক্সে বাংলাদেশের প্রথম স্বয়ংক্রিয় ভাইটাল পরীক্ষা

নুসরাত হত্যা: মৃত্যুদণ্ডপ্রাপ্ত ১৬ আসামির ডেথ রেফারেন্স ও আপিল শুনানি আজ

সুবিপ্রবির নতুন উপ-উপাচার্য নোবিপ্রবির ড. জাহাঙ্গীর সরকার

সাবেক ডেপুটি গভর্নর এসকে সুরের ৩ বছরের কারাদণ্ড

নোবিপ্রবির নতুন ট্রেজারার ড. মো. হাছান উদ্দীন

কী আছে চট্টগ্রামের সাবেক জেলারের স্ত্রীর ভাগ্যে, জানা যাবে বুধবার

রাষ্ট্রপতি নির্বাচন / ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে সিইসির বৈঠক শুরু

ছোট ভাইকে নিয়ে নদীতে গোসলে নেমে গার্মেন্টস কর্মীর মৃত্যু

১০

প্রবাসীবান্ধব ইউরোপের দেশ ও শহরের তালিকা প্রকাশ

১১

ছোট্ট ডানার চোখজুড়ানো প্রজাপতি ‘পাতি জহুর’

১২

নিয়োগ দেবে ওয়ালটন, প্রভিডেন্ট ফান্ডসহ পারফরম্যান্স বোনাস সুবিধা

১৩

রাষ্ট্রপতির আলোচনায় মির্জা ফখরুল, কী বলছেন বিশ্লেষকরা

১৪

হাঁস নিয়ে বিরোধ, নাতির লাথিতে প্রাণ গেল নানির

১৫

ইউরোপে চার বছরে দাবানল ৫৭ শতাংশ বেড়েছে, সতর্কতা ডব্লিউএইচওর

১৬

গভীর নিম্নচাপে হাতিয়ায় দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত

১৭

রাষ্ট্রপতি নির্বাচন / ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে আজ বৈঠকে বসছে সিইসি

১৮

নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী অটোরিকশাকে ট্রাকের চাপা, নিহত ১

১৯

ফ্রান্সে শহরের কাছে চলে এসেছে দাবানল, পরিস্থিতি ভয়াবহ

২০
X