ধামরাই (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ : ২১ এপ্রিল ২০২৬, ০৪:৪৫ পিএম
অনলাইন সংস্করণ

ধর্ষণ, চুরি ও হত্যা চেষ্টার মামলায় ছাত্রদল নেতা জেলহাজতে

গ্রেপ্তার ছাত্রদল নেতা শরীফুল ইসলাম। ছবি : কালবেলা
গ্রেপ্তার ছাত্রদল নেতা শরীফুল ইসলাম। ছবি : কালবেলা

ধর্ষণ, চুরি ও হত্যা চেষ্টার মামলায় শরীফুল ইসলাম নামের একজনকে জেলহাজতে প্রেরণ করেছেন আদালত। শরীফুল ইসলাম ঢাকার ধামরাই পৌর ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক ও ঢাকা জেলা ছাত্রদলের সাবেক সদস্য।

সোমবার (২০ ফেব্রয়ারি) তাকে আদালতে তোলা বিচারক জেলহাজতে প্রেরণের আদেশ প্রদান করেন।

আদালত সূত্রে জানা গেছে, শরিফের বিরুদ্ধে মারধর, হত্যা, ধর্ষণ চেষ্টা ও চুরিসহ একাধিক অভিযোগে মামলা রয়েছে। এসব মামলার মধ্যে নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনালের একটি মামলায় তাকে জেলহাজতে প্রেরণ করা হয়। এই মামলায় তাকে জুন মাসের ২২ তারিখ পর্যন্ত হাজতবাসের নির্দেশ দেন আদালত।

এছাড়াও ধামরাই থানায় তার নামে আরও একাধিক অভিযোগ ও মামলা রয়েছে।

এর আগে, গত নভেম্বরে শরীফুলের বিরুদ্ধে ধামরাই পৌরসভার মলয়ঘাট এলাকায় রাজনৈতিক প্রভাব খাটিয়ে সরকারি জলাশয় দখল ও বালু দিয়ে ভরাটের অভিযোগ ওঠে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, শরীফ ভুক্তভোগী ওই নারীকে ধর্ষণের চেষ্টায় ব্যর্থ হলে মারধর শুরু করে। একপর্যায়ে ওই নারীর তলপেটে লাথি দেয়। ভুক্তভোগী ওই নারী তখন অন্তঃসত্ত্বা ছিলেন। এ সময় তার প্রচুর রক্তক্ষরণ হয় এবং পেটে থাকা বাচ্চাটি মারা যায়।

মামলার তদন্তকারী কর্মকর্তা ধামরাই থনার এসআই বিপুল হোসেন বলেন, ভুক্তভোগী মহিলার করা মামলায় আদালত শরীফুল ইসলামকে জেলহাজতে প্রেরণের আদেশ প্রদান করেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এআইইউবিতে নোবেলজয়ী ড. অ্যান ল’হুইলিয়ারের ওয়েবিনার অনুষ্ঠিত

দ্বিতীয় ধাপে ১০০ উপজেলা-পৌরসভায় প্রার্থী ঘোষণা করবে এনসিপি

রাজশাহীর আম যাচ্ছে ফ্রান্সে

আরেক প্রশাসকের বিদেশযাত্রার আবেদন বাদ দিলেন প্রধানমন্ত্রী

নিজস্ব স্যাটেলাইট উৎক্ষেপণের কার্যক্রম গ্রহণের নির্দেশ প্রতিরক্ষা উপদেষ্টার

২ কোটি টাকা নিয়ে নারী হকির পাশে ব্র্যাক ব্যাংক

সিআইডি পরিচয়ে প্রতারণার অভিযোগ, যুবক গ্রেপ্তার

হরমুজ প্রণালি ইস্যুতে ইরানের ওপর ইইউ’র নতুন নিষেধাজ্ঞা

নারী ফুটবলারদের পাশে আমিনুল হক

কর্ণফুলীতে ভেসে উঠল মরদেহ

১০

ট্রাম্পের অনুরোধে ইরানে হামলা স্থগিত করেছে ইসরায়েল!

১১

টেস্ট দলে কি জায়গা হারাচ্ছেন শাহীন আফ্রিদি?

১২

সাড়ে ১৭ বিলিয়ন ডলারের রপ্তানি ঝুঁকিতে বাংলাদেশ : বাণিজ্যমন্ত্রী

১৩

ইরানের আকস্মিক হামলার পর ট্রাম্প-নেতানিয়াহুর ফোনালাপ

১৪

মেয়ের ফাঁসির রায়ে খুশি বাবা

১৫

নতুন শিক্ষাক্রমে যুক্ত হচ্ছে ৪ বিষয় : শিক্ষামন্ত্রী

১৬

দীর্ঘ বিরতির পর অভিনয়ে ফিরছেন বিন্দু

১৭

যুদ্ধ বা আলোচনা, কোনোটিই ছাড়েনি ইরান : পেজেশকিয়ান

১৮

বিএনপি-আ.লীগ সংঘর্ষ, ওসিসহ অর্ধশত আহত

১৯

গন্তব্য

২০
X