চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ : ২০ জুন ২০২৩, ০৫:০১ পিএম
আপডেট : ২০ জুন ২০২৩, ০৫:০৭ পিএম
অনলাইন সংস্করণ
তথ্যমন্ত্রীকে নিয়ে মিথ্যা প্রচার

ইউটিউব-ফেসবুক থেকে ভিডিও প্রত্যাহারের আদেশ আদালতের

ট্টগ্রাম সাইবার ট্রাইব্যুনাল। ছবি : সংগৃহীত
ট্টগ্রাম সাইবার ট্রাইব্যুনাল। ছবি : সংগৃহীত

তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদকে নিয়ে ‘নাগরিক টিভি’ নামে একটি ইউটিউব চ্যানেলের মিথ্যা ও কুরুচিপূর্ণ কনটেন্টটি ইউটিউব এবং ফেসবুক থেকে প্রত্যাহারের জন্য বিটিআরসি ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আদেশ দিয়েছেন আদালত। এ ছাড়া কাউন্টার টেররিজম ইউনিটকে বিষয়টি তদন্ত করে আগামী ১০ আগস্টের মধ্যে প্রতিবেদন দিতে নির্দেশ দেওয়া হয়েছে।

মঙ্গলবার (২০ জুন) চট্টগ্রাম সাইবার ট্রাইব্যুনালের বিচারক জহিরুল কবির শুনানি শেষে এই আদেশ দেন। মামলায় নাগরিক টিভির এডিটর ইন চিফ কানাডাপ্রবাসী নাজমুস সাকিব নামে কথিত এক সাংবাদিক ও ইউটিউবারসহ ৮ জনকে আসামি করা হয়েছে। এ ছাড়া এ কনটেন্টে যারা লাইক কমেন্ট শেয়ার করেছেন তাদেরও অজ্ঞাতনামা আসামি করা হয়।

মামলার অভিযোগ সূত্রে জানা গেছে, ড. হাছান মাহমুদকে রাজনৈতিক, সামাজিক, রাষ্ট্রীয়ভাবে হেয়প্রতিপন্ন, মানহানি ও মানসিকভাবে ক্ষতিগ্রস্ত করার কুমানসে মিথ্যা তথ্য উপস্থাপন করে উদ্দেশ্যপ্রণোদিত ও ষড়যন্ত্রমূলকভাবে ‘নাগরিক টিভি’ নামে একটি ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ থেকে ১৩ মিনিট ১৫ সেকেন্ডের একটি ভিডিও ক্লিপ আপলোড করা হয়। এই ভিডিওতে তথ্য ও সম্প্রচার মন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদসহ তার পরিবারের লোকজনকে নিয়ে মিথ্যা তথ্য প্রচার করা হয়েছে।

এমন মিথ্যা সংবাদ পরিবেশন করায় মন্ত্রীর ব্যক্তিগত সহকারী মোহাম্মদ এমরুল করিম বাদী হয়ে চট্টগ্রাম সাইবার ট্রাইব্যুনালে মামলাটি করেন। বিষয়টি নিশ্চিত করেছেন অ্যাডভোকেট নিখিল কুমার নাথ।

যোগাযোগ করা হলে ট্রাইব্যুনাল পিপি মেজবাহ উদ্দিন কালবেলাকে বলেন, মামলার অভিযোগটি তদন্ত করতে কাউন্টার টেরোরিজম ইউনিটের সাইবার শাখাকে তদন্তের আদেশ দিয়েছেন আদালত। আগামী ১০ আগস্টের মধ্যে এই তদন্ত প্রতিবেদন দিতেও নির্দেশ দেন আদালত।

তিনি আরও বলেন, ইউটিউব ও ফেসবুক থেকে ভিডিওটি প্রত্যাহারের জন্য আবেদন করা হলে এই বিষয়ে বিটিআরসির মাধ্যমে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ভিডিওটি সরিয়ে নেওয়ার নির্দেশ দেন আদালত।

এর আগে রোববার (১৮ জুন) রাতে রাঙ্গুনিয়া উপজেলা যুবলীগের বন ও পরিবেশবিষয়ক সম্পাদক আরিফুল ইসলাম বাদী হয়ে নগরের চকবাজার থানায় সাইবার আইনে একটি মামলা করেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জর্ডান ও বাহরাইনে মার্কিন ঘাঁটিতে ইরানের ড্রোন হামলা

ইতিহাস গড়ে ডিগ্রি পরীক্ষার ফল প্রকাশ করল জাতীয় বিশ্ববিদ্যালয়

নেচার ইনডেক্সে দেশে গবেষণায় শীর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়

আটকের পর ৫ দফা দাবি জানালেন রাহুল গান্ধী

সাভার পৌরসভার জলাবদ্ধতা নিরসনে নিজ অর্থায়নে ড্রেনেজ সংস্কারে বিএনপি নেতা

স্ত্রী-সন্তানকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল যুবকের

স্পেনের ওপর বাজি ধরে বড় অঙ্কের অর্থ জিতলেন মিয়া খলিফা

৩ জেলায় বন্যার ঝুঁকি, ২ বিভাগে অতিভারী বৃষ্টির পূর্বাভাস

আঞ্চলিক নিরাপত্তা জোরদারে সহযোগিতা বাড়াতে সম্মত ইরান-পাকিস্তান

স্বর্ণপদক পেলেন জাবির অধ্যাপক ড. শামীম কায়সার

১০

ফ্রিল্যান্সারদের বৈদেশিক লেনদেন সহজ করল বাংলাদেশ ব্যাংক

১১

নিজের অজান্তেই নামাজে যে ৫টি ভুল করেন অনেকেই

১২

৪০০ বোতল ফেনসিডিল গায়েবের অভিযোগ এসআইয়ের বিরুদ্ধে

১৩

এবার জাতিসংঘের মহাসচিব পদে ফিফা সভাপতি! ট্রাম্পের ‘আনুগত্যের পুরস্কার’ পাচ্ছেন ইনফান্তিনো?

১৪

জামায়াত এমপির সেই ভিডিও নিয়ে ঢাবি শিক্ষিকা মোনামীর পোস্ট

১৫

কঠিন বিপদের সময় দোয়া কবুল হয় যে আমলে

১৬

রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে খলিলুর রহমানের বৈঠক

১৭

ভারতে বন্যায় ২৪ ঘণ্টায় ২১ জনের মৃত্যু

১৮

প্রবাসীর সংসার ছেড়ে সাবেক প্রেমিকের সঙ্গে পালালেন মরিয়ম

১৯

হবিগঞ্জে হত্যাচেষ্টার মামলায় ব্যারিস্টার সুমনের জামিন

২০
X