কালবেলা প্রতিবেদক, পাবনা
প্রকাশ : ২০ জুন ২০২৩, ০৫:১২ পিএম
অনলাইন সংস্করণ

পাবনায় ছাত্রলীগ কর্মীকে গুলি করে হত্যার ঘটনায় মামলা

নিহত ফসির আহমেদ মনা। ছবি : সংগৃহীত
নিহত ফসির আহমেদ মনা। ছবি : সংগৃহীত

পাবনার ঈশ্বরদীতে বালু ব্যবসার আধিপত্য নিয়ে পূর্ববিরোধের জেরে তাফসির আহমেদ মনাকে (২২) গুলি করে হত্যার ঘটনায় মামলা হয়েছে। নিহত তাফসির আহমেদ মনার মা নাহিদা আক্তার লিপি বাদী হয়ে সোমবার রাত ১২টার পর ঈশ্বরদী থানায় যুবলীগকর্মী আমজাদ হোসেন অবুঝকে প্রধান আসামি করে মামলা করেন। মঙ্গলবার (২০ জুন) দুপুরে ঈশ্বরদী থানা পুলিশের ওসি অরবিন্দ সরকার বিষয়টি নিশ্চিত করেছেন।

ওসি অরবিন্দ সরকার বলেন, পূর্ববিরোধের জেরে গুলি করে হত্যার ঘটনায় সোমবার রাতে নিহত যুবকের মা বাদী হয়ে ১৭ জনের নাম উল্লেখ করে হত্যা মামলা করেছেন। আমরা ঘটনা গুরুত্বের সঙ্গে তদন্ত করছি। ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে।

নিহতের পারিবারিক সূত্র জানায়, পাকশী ইউনিয়নের রূপপুর ফটু মার্কেট সংলগ্ন পদ্মানদীর ও কৃষিজমি থেকে মাটি ও বালু কাটার সঙ্গে জড়িত ছিল। এই নিয়ে প্রতিপক্ষ যুবলীগ ও ছাত্রলীগের কতিপয় নেতাকর্মীর সঙ্গে মনার পক্ষের লোকজনের বিরোধের সৃষ্টি হয়। গত কয়েকদিন আগে প্রতিপক্ষ ওই গ্রুপটি মনার পক্ষের শাহিন নামের যুবলীগের এক কর্মীর মোটরসাইকেল পুড়িয়ে দেয়। এই ঘটনায় যুবলীগকর্মী মো. লিটন, লিখন, রাজিবসহ কয়েকজনের নামে থানায় মামলা দায়ের করা হয়েছে। এতে ক্ষিপ্ত হয়ে প্রতিপক্ষ গ্রুপটি শাহিন গ্রুপের লোকজনকে হত্যার জন্য সাতদিনের আল্টিমেটাম দেয়। এরপরই মনাকে তারা গুলি করে হত্যা করেছে। নিহত তাসফির আহম্মেদ মনার মা লিপি খাতুন জানান, পদ্মানদী থেকে বালু ও মাটি কাটাকে কেন্দ্র করে ঈশ্বরদীসহ পাকশীর কিছু লোক মনার ভাই সৌরভকে খুন করার চেষ্টা করে। কিন্তু সৌরভ বাড়ি থেকে বের না হওয়ায় তারা মনাকে হত্যা করেছে। আমি আমার কলিজার টুকরো মনা হত্যাকারীদের ফাঁসি চাই।

মনার বড় ভাই তানভির রহমান তনু বলেন, মনা পাকশী ইউনিয়নের রূপপুর ফটু মার্কেটসংলগ্ন পদ্মা নদী থেকে মাটি ও বালু কাটার সঙ্গে জড়িত ছিলেন। এই নিয়ে প্রতিপক্ষ যুবলীগ ও ছাত্রলীগের কিছু নেতাকর্মীর সঙ্গে মনার পক্ষের লোকজনের বিরোধ সৃষ্টি হয়। কয়েক দিন আগে প্রতিপক্ষ ওই গোষ্ঠী মনার পক্ষের শাহিন নামের যুবলীগের এক কর্মীর মোটরসাইকেল পুড়িয়ে দেয়। এই ঘটনায় যুবলীগকর্মী মো. লিটন, লিখনসহ কয়েকজনের নামে থানায় মামলা করা হয়েছে।

পাবনার অতিরিক্ত পুলিশ সুপার ( প্রশাসন) মাসুদ আলম জানান, নিহত মনার বড় ভাই সৌরভ হাসান টুনটুনির হাত কেটে ফেলার ঘটনাকে কেন্দ্র করে পাকশী ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি সদরুল আলম পিন্টু খুন হন। সেই মামলায় নিহত মনাসহ তার ভাইয়েরা আসামি হয়েছে। পিন্টু হত্যার জের, পদ্মানদীর থেকে বালু মাটি কাটার বিষয় নিয়ে লিটন গ্রুপের সঙ্গে মনার পক্ষের শাহিন গ্রুপের মধ্যে রেষারেষিসহ তীব্র কোন্দল চলে আসছিল। ধারণা করা হচ্ছে, এসব কারণেই মনাকে হত্যা করা হয়েছে। আসামিদের দ্রুত গ্রেপ্তার করা হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইইউসহ ৬০ বাণিজ্য দেশের উপর নতুন শুল্ক আরোপ করছে যুক্তরাষ্ট্র

বরগুনা জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়কের বিরুদ্ধে বিভাগীয় মামলা

জন্ম-মৃত্যু নিবন্ধনে অনিয়ম বরদাশত করা হবে না: সিসিক প্রশাসক

সিলেটে বিপৎসীমার কাছাকাছি নদ-নদীর পানি, আতঙ্কে নিম্নাঞ্চলের বাসিন্দারা

রোড রোলার প্রশিক্ষণে সুইডেন সফরের খবর ভিত্তিহীন: চসিক মেয়র

ফাহিমা হত্যা মামলার প্রধান আসামিকে ফের আদালত চত্বরে হামলার চেষ্টা

তদন্ত চলাকালেই বদলি চসিকের আলোচিত সেই প্রকৌশলী দম্পতি

রাতে স্টেডিয়ামে গাঁজা সেবন, ভ্রাম্যমাণ আদালতে যুবকের কারাদণ্ড

পরশুরামে শিক্ষিকার ফ্ল্যাট থেকে কিশোরী গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

বিডার উদ্যোগে বাস্তবায়নের পথে ৪০০ মিলিয়ন ডলারের বেশি বিনিয়োগ

১০

কমনওয়েলথ গেমসে উড়ছে লাল-সবুজের পতাকা

১১

রেল অবরোধে ৩৫ লাখ টাকার ক্ষতির দাবি, দুঃখ প্রকাশ পশ্চিমাঞ্চল রেলওয়ের

১২

১২ গুরুত্বপূর্ণ সংস্থা, বোর্ড ও করপোরেশনে নতুন চুক্তিভিত্তিক নিয়োগ

১৩

গ্যাস সংকটে সিএনজি স্টেশনে দীর্ঘ সারি, ভোগান্তিতে চালকরা

১৪

জোড়াতালি দিয়ে চলছে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, নেই পর্যাপ্ত চিকিৎসা ব্যবস্থা

১৫

চকরিয়ায় বন্যায় সড়ক বিধ্বস্ত, ক্ষতি প্রায় ৩২ কোটি টাকা

১৬

চাকরি ফিরে পেলেন ‘টিপকাণ্ডে’ বহিষ্কৃত সেই পুলিশ সদস্য

১৭

ইরানের বিরুদ্ধে ‘বৃহৎ সামরিক হামলা’ বিবেচনায়: ট্রাম্প

১৮

লেবাননে প্যারামেডিকদের ওপর ইসরায়েলের ড্রোন হামলা

১৯

ওমরাহ পালনে গিয়ে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের নিহত ৩

২০
X