রাজশাহী ব্যুরো
প্রকাশ : ২৫ এপ্রিল ২০২৬, ০৭:৪১ পিএম
অনলাইন সংস্করণ

রাজশাহীতে গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলার আশঙ্কা, পুলিশ সদর দপ্তরের সতর্কবার্তা

ছবি : কালবেলা গ্রাফিক্স
ছবি : কালবেলা গ্রাফিক্স

দেশের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে হামলার আশঙ্কা রয়েছে- এমন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সতর্কতা জারি করেছে পুলিশ সদর দপ্তর। শনিবার (২৫ এপ্রিল) রাজশাহীতে এ বিষয়ে সংশ্লিষ্ট সব ইউনিট ও কর্মকর্তাদের প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা জোরদারের নির্দেশ দেওয়া হয়েছে।

সম্প্রতি পুলিশ সদর দপ্তর থেকে জারি করা স্মারকে বলা হয়েছে, নিষিদ্ধ ঘোষিত একটি উগ্রবাদী সংগঠনের সমর্থকরা দেশের গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলার পরিকল্পনা করতে পারে বলে তথ্য পাওয়া গেছে। এসব স্থাপনার মধ্যে জাতীয় সংসদ, পুলিশ ও সেনাবাহিনীর স্থাপনা, ধর্মীয় উপাসনালয়, বিনোদন কেন্দ্রসহ জনসমাগম হয়— এমন স্থানগুলোকে ঝুঁকিপূর্ণ হিসেবে উল্লেখ করা হয়েছে।

স্মারকে আরও বলা হয়, সংশ্লিষ্ট গোষ্ঠীর সদস্যরা ভিড়ের মধ্যে মিশে গিয়ে অথবা আকস্মিক হামলার মাধ্যমে নাশকতার চেষ্টা করতে পারে। এ কারণে দেশের সার্বিক নিরাপত্তা নিশ্চিতে আগাম সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ জরুরি।

এ প্রেক্ষাপটে সব ইউনিটকে গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোর নিরাপত্তা জোরদার, নজরদারি বৃদ্ধি এবং সন্দেহভাজন ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি গোয়েন্দা তৎপরতা বাড়ানোরও নির্দেশনা দেওয়া হয়েছে।

পুলিশ সদর দপ্তরের পক্ষ থেকে বলা হয়েছে, যে কোনো ধরনের নাশকতা প্রতিরোধে সর্বোচ্চ সতর্ক অবস্থানে থাকার জন্য সংশ্লিষ্টদের অনুরোধ জানানো হয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনার ড. মো. জিল্লুর রহমানকে ফোন করা হলে কল রিসিভ না হওয়ায় বক্তব্য পাওয়া যায়নি।

আরএমপির মিডিয়া মুখপাত্র উপপুলিশ কমিশনার গাজিউর রহমান কালবেলাকে জানান, আমরা কোনোরকম থ্রেট দেখছি না। তবে আমাদের যে পয়েন্ট ইনস্টলেশন (কেপিআই) আছে, তার যথেষ্ট নিরাপত্তা নিশ্চিত করেছি। কোন বিশেষ দিন বা দিবসকে ঘিরে নয় বরং গুরুত্বপূর্ণ স্থাপনা রক্ষায় আমরা বদ্ধপরিকর এবং সব সময় জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে যেকোনো হুমকি মোকাবিলায় প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান তিনি।

র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-৫ (র‍্যাব-৫) এর মিডিয়া মুখপাত্র কালবেলাকে জানান, দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। সাম্প্রতিক প্রাপ্ত গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গুরুত্বপূর্ণ স্থাপনা ও জনসমাগমপূর্ণ এলাকাগুলোতে নিরাপত্তা জোরদার করা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় আহত ২

প্রবাসী কার্ডের ঘোষণা দিলেন অর্থমন্ত্রী

প্রেমের টানে বাংলাদেশে, খালি হাতেই ফিরলেন চীনা যুবক

আদ্-দ্বীন হাসপাতালে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন

ফেনীতে ৪১ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ 

বাজেটে ইমাম-মুয়াজ্জিন ও পুরোহিতদের জন্য সুখবর

কৌশিক আজাদ প্রণয়ের কবিতা : আহত রৌদ্দুর 

এআইইউবি ও বাংলাদেশ ভলিবল ফেডারেশনের মধ্যে সমঝোতা স্মারক সই

ব্যাংক থেকে ১ লাখ ১২ হাজার কোটি টাকা ঋণ নেবে সরকার

সব জেলায় স্পোর্টস ভিলেজ প্রতিষ্ঠার পরিকল্পনা

১০

পূবালী ব্যাংকের অঞ্চল ও কর্পোরেট শাখা প্রধানদের দ্বিতীয় ব্যবসায়িক সম্মেলন অনুষ্ঠিত

১১

আলোচিত মহিলা লীগ নেত্রী মহুয়া ফের আটক

১২

‘ফ্যামিলি কার্ড’ পাবেন ৪১ লাখ নারী, বরাদ্দ কত?

১৩

প্রবাসী কল্যাণে বাজেট কমছে ৫০ কোটি টাকা, উন্নয়নের চেয়ে পরিচালনে বরাদ্দ বেশি

১৪

দুর্যোগ মোকাবিলায় ১০ হাজার ৩৫০ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব

১৫

পাঁচ জেলা পেল নতুন এসপি

১৬

কনটেন্ট ক্রিয়েটর-ফ্রিল্যান্সারদের সম্পূর্ণ ভ্যাট অব্যাহতির প্রস্তাব

১৭

আজ রাতেই ইরানকে ‘খুব কঠোরভাবে’ আঘাত করা হবে : ট্রাম্প 

১৮

গত অর্থবছরের চেয়ে এবার ইসির বরাদ্দ বেশি

১৯

বয়স্কভাতা অব্যাহত / সিনিয়র সিটিজেনদের ট্রেনে বিনামূল্যে ভ্রমণের প্রস্তাব

২০
X