সাতক্ষীরা প্রতিনিধি
প্রকাশ : ২৫ এপ্রিল ২০২৬, ০৭:৫৭ পিএম
অনলাইন সংস্করণ

সুবিধাবঞ্চিত খেলোয়াড়দের পাশে দাঁড়াতে ক্রীড়া সামগ্রী বিতরণের ঘোষণা মিঠুর

ফুটবল টুর্নামেন্টের ফাইনাল শেষে পুরস্কার বিতরণ করেন নাসিম ফারুক খান মিঠুসহ অন্য অতিথিরা। ছবি : কালবেলা
ফুটবল টুর্নামেন্টের ফাইনাল শেষে পুরস্কার বিতরণ করেন নাসিম ফারুক খান মিঠুসহ অন্য অতিথিরা। ছবি : কালবেলা

সাতক্ষীরার তরুণ খেলোয়াড়দের উন্নয়নে সুবিধাবঞ্চিতদের পাশে দাঁড়িয়ে প্রয়োজনীয় ক্রীড়া সরঞ্জাম সরবরাহের ঘোষণা দিয়েছেন সাতক্ষীরা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি ও জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক নাসিম ফারুক খান মিঠু।

শনিবার (২৫ এপ্রিল) বিকেলে সদর উপজেলার আখড়াখোলা এলাকায় মুকুন্দপুর ইমার্জিং ক্লাব আয়োজিত ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

নাসিম ফারুক খান মিঠু বলেন, সাতক্ষীরা বরাবরই ক্রীড়াঙ্গনের উর্বর ভূমি হিসেবে পরিচিত। এ জেলার তরুণদের মধ্যে রয়েছে বিপুল সম্ভাবনা ও প্রতিভা। সঠিক দিকনির্দেশনা, প্রশিক্ষণ এবং নিয়মিত অনুশীলনের সুযোগ পেলে এখানকার খেলোয়াড়রা জাতীয় পর্যায়ে নিজেদের অবস্থান তৈরি করতে সক্ষম হবে।

তিনি আরও বলেন, জেলার বিভিন্ন এলাকায় বছরের বিভিন্ন সময়ে ফুটবল, ক্রিকেটসহ নানা ধরনের টুর্নামেন্ট আয়োজন করা হয়, যা তরুণদের মধ্যে ক্রীড়াচর্চার আগ্রহ বাড়ায়। এ ধরনের আয়োজন আরও নিয়মিত ও পরিকল্পিতভাবে হলে ক্রীড়া পরিবেশ সমৃদ্ধ হবে এবং নতুন প্রজন্ম ইতিবাচক কর্মকাণ্ডে যুক্ত হবে।

মিঠু বলেন, খেলাধুলা কেবল বিনোদনের মাধ্যম নয়; এটি একজন মানুষকে শৃঙ্খলাবোধ, নেতৃত্বগুণ ও সামাজিক মূল্যবোধে সমৃদ্ধ করে। তাই যুবসমাজকে সঠিক পথে পরিচালিত করতে খেলাধুলার বিকল্প নেই। তিনি জানান, জেলার বিভিন্ন এলাকায় ক্রীড়া সামগ্রী বিতরণ কার্যক্রম জোরদারের পরিকল্পনা নেওয়া হয়েছে। বিশেষ করে অসচ্ছল ও সুবিধাবঞ্চিত খেলোয়াড়দের প্রয়োজনীয় সরঞ্জাম সরবরাহে গুরুত্ব দেওয়া হবে।

তিনি বলেন, বর্তমান সময়ে যুবসমাজকে মাদক ও সন্ত্রাসের মতো সামাজিক ব্যাধি থেকে দূরে রাখা অত্যন্ত জরুরি। এ ক্ষেত্রে খেলাধুলাই হতে পারে সবচেয়ে কার্যকর মাধ্যম। তরুণদের সুস্থ ও গঠনমূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

এর আগে অনুষ্ঠিত ফাইনাল খেলায় টাইব্রেকারে ৪-২ গোলে তাসফিয়া কোচিং সেন্টার ফুটবল একাদশকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয় টিএসসি মডার্ন ফুটবল একাডেমি।

অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবকদলের সদস্য সচিব শেখ শরিফুজ্জামান সজিব। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা ছাত্র দলের সভাপতি মনজুরুল আলম বাপ্পি, বৈষম্য বিরোধী আন্দোলনে সাতক্ষীরার প্রধান সংগঠন আল ইমরান ইমু, শিক্ষক জামিলুজ্জামান, মহিতুল ইসলাম এবং রফিকুল ইসলাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আব্দুল গনি।

টুর্নামেন্টটি মুকুন্দপুর ইমার্জিং ক্লাবের আয়োজনে অনুষ্ঠিত হয়। স্থানীয় ক্রীড়াপ্রেমী দর্শকদের ব্যাপক উপস্থিতিতে পুরো আয়োজনটি উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইস্টার্ন ইউনিভার্সিটিতে কবি ফররুখ আহমদের ১০৮তম জন্মবার্ষিকী উদযাপন

নাহিদকে আইসিসির শাস্তি, নেপথ্যে যে কারণ

পাবনায় আইনশৃঙ্খলার চরম অবনতি, সাত দিনে ৭ খুন

অভিনয়ে ফিরছেন ক্যাটরিনা, তবে বদলে যাচ্ছে পথ

বাংলাদেশ খেলাফত আন্দোলনের নাম ১১ দলীয় জোটে ব্যবহার না করার আহ্বান

বিইউবিটিতে সম্পন্ন হলো ঈদ পরবর্তী শুভেচ্ছা ও মতবিনিময় অনুষ্ঠান

কৃষি ব্যাংকে জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল

সৌদিতে ভারতের নতুন রাষ্ট্রদূত অমুসলিম, ভাঙল ৭ দশকের কূটনৈতিক রীতি

জাল দলিল দিয়ে টাকা উত্তোলনের চেষ্টা, দুজনের কারাদণ্ড

ইউনূস সরকারের তিক্ত প্রাপ্তি / তিন নতুন জিরো : শূন্য কার্বন থেকে শূন্য গণতন্ত্র

১০

ডাকবাংলো থেকে মা ও দুই শিশুর মরদেহ উদ্ধার / কালবেলায় সংবাদ প্রকাশের পর আত্মহত্যা থেকে হত্যা মামলা

১১

হাসপাতালকে পরিচ্ছন্ন ও দালালমুক্ত করার ঘোষণা চসিক মেয়রের

১২

১০ হাজার মেট্রিক টন মসুর ডাল কিনবে সরকার

১৩

সরকারি ভাতা বিতরণে নগদের প্রতি আস্থা অব্যাহত

১৪

শেখ মুজিবসহ আ.লীগ নেতাদের নিয়ে লেখা ৩০০ বই জব্দ

১৫

বাংলাদেশের ক্রিকেট তারকারা বিশ্বকাপে কে কোন দলের সমর্থক

১৬

দেশের মাথাপিছু আয় প্রথমবার ৩ হাজার ডলার ছাড়াল

১৭

চিকিৎসকদের বিরুদ্ধে কুৎসার ঘটনা খতিয়ে দেখা প্রয়োজন: ডা. রফিক

১৮

হলুদ জার্সিতে সিরাজগঞ্জ শহর মাতালো ব্রাজিল ভক্তরা

১৯

আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস উদ্‌যাপিত

২০
X