নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি
প্রকাশ : ০৫ অক্টোবর ২০২৩, ১০:৩৭ এএম
অনলাইন সংস্করণ

বগুড়ায় বৃদ্ধাকে শ্বাসরোধে হত্যা, নাতি আটক 

বগুড়া জেলার ম্যাপ। ছবি : কালবেলা।
বগুড়া জেলার ম্যাপ। ছবি : কালবেলা।

বগুড়ার নন্দীগ্রামে পৌর এলাকায় জরিয়ন বেওয়া জরিনা নামের এক বৃদ্ধার লাশ উদ্ধার করেছে পুলিশ। দাদিকে মারধর ও শ্বাসরোধে হত্যা সন্দেহে মাদকাসক্ত নাতিকে আটক করা হয়েছে। নন্দীগ্রাম থানার ওসি মো. আনোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

বুধবার (৪ অক্টোবর) রাত ৮টার দিকে পৌর সদরের ওমরপুর সড়কপাড়া জেলেপল্লী থেকে ষাটোর্ধ বৃদ্ধার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে থানা পুলিশ। মরদেহে কাঁদামাটি মাখা এবং গলায় ফাঁস দেওয়ার দাগ দেখা গেছে। আটক মহির উদ্দিন (২৫) ওমরপুর জেলেপল্লীর মোহাম্মদ আলীর ছেলে। নিহত বৃদ্ধা জরিয়ন বেওয়া জরিনা (৭০) মৃত উকিল উদ্দিনের স্ত্রী ও মোহাম্মদ আলীর মা। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

স্থানীয়রা জানান, বগুড়া-নাটোর মহাসড়কের পাশে টিনসেড ঘরে ছেলে এবং নাতিদের সঙ্গে দীর্ঘদিন ধরে বসবাস করতেন বৃদ্ধা জরিনা। নাতি মহির মাদকাসক্ত হওয়ায় তাকে শাসন করতেন দাদি। অতিরিক্ত মাদক সেবনের কারণে মাঝেমধ্যেই নাতির মানসিক সমস্যা হয়। সে মাদক সেবনের পরপরই রেগে যেত।

গত মঙ্গলবার স্থানীয় এক শিশুকে উপরে তুলে আচড়ে মাটিতে ফেলে দেয় মাদকাসক্ত মহির। বুধবার বিকেল ৫টার দিকে এ নিয়ে দাদির সঙ্গে নাতি মহিরের ঝগড়া হয়। ঝগড়া চলাকালে সে দাদিকে লাথি দিয়ে মাটিতে ফেলে মারধর করে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মারধরের একপর্যায়ে গলায় রশি দিয়ে শ্বাসরোধে ওই বৃদ্ধাকে হত্যা করা হয়। ঘটনার সময় বাড়িতে কেউ ছিল না বলে জানিয়েছেন বৃদ্ধার ছেলে মোহাম্মদ আলী। বাড়ির উঠানে কাঁদামাটিতে পরেছিল মরদেহ।

এ প্রসঙ্গে নন্দীগ্রাম থানার ওসি মো. আনোয়ার হোসেন জানান, খবর পেয়ে তাৎক্ষণিক অভিযান চালিয়ে বৃদ্ধার নাতিকে আটক করা হয়েছে। বৃদ্ধাকে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে গলায় রশি পেঁচিয়ে শ্বাসরোধে হত্যা করা হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।

কালবেলা/এসওআর
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডেঙ্গুর আর্থিক ক্ষতি বছরে ৫ হাজার কোটি টাকা: ডা. মোসলেহ উদ্দীন

বাজার থেকে আরও ৮ পণ্য প্রত্যাহারের নির্দেশ

ইসলামোফোবিয়া প্রতিরোধে অস্ট্রেলিয়া সরকারের উদ্যোগ

ফাইনালে আর্জেন্টিনার পরাজয়ের ৫ কারণ 

কারখানায় বিস্ফোরণে দগ্ধ আরও ২ শ্রমিকের মৃত্যু

যুক্তরাষ্ট্রের যুদ্ধের কৌশল বুঝে ফেলেছে ইরান: গালিবাফ

অস্ত্রোপচারে ড্রিলের ফলা রেখে সেলাইয়ের অভিযোগ

ভারতে প্রথম ডেঙ্গু টিকার অনুমোদন, কারা নিতে পারবেন

উগ্রবাদে জড়িতের অভিযোগে গ্রেপ্তার মামুন রিমান্ডে

ভূয়াপুর-তারাকান্দি মহাসড়কে যান চলাচল বন্ধ

১০

নেত্রকোনায় নদীর পানি বিপৎসীমার ওপরে, সড়কে ধস

১১

অস্ট্রেলিয়ায় আহত বাংলাদেশি শিক্ষার্থীর চিকিৎসায় প্রবাসীদের মানবিক উদ্যোগ

১২

এফওপিএল নীতিমালা দ্রুত চূড়ান্তের আহ্বান, নীতি পর্যালোচনায় সমন্বিত উদ্যোগের ওপর জোর

১৩

বসছে অ্যান্টি-ড্রোন সিস্টেম / থার্ড টার্মিনাল চালাতে সেপ্টেম্বরের মধ্যে জাপানের সঙ্গে চুক্তি

১৪

নিজের স্বার্থের জন্য দেশকে বিক্রি করা চলবে না: ফয়জুল করীম

১৫

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামালকে ফেরত চেয়ে ভারতকে চিঠি

১৬

মাদক-চাঁদাবাজদের ধরিয়ে দিলে লাখ টাকা পুরস্কার

১৭

যমুনায় পানি বৃদ্ধি, ঝুঁকিপূর্ণ বাঁধ রক্ষায় দিন-রাত কাজ করছে পাউবো

১৮

স্কুলছাত্রী হত্যা: সন্দেহভাজন নারী গণপিটুনিতে নিহত

১৯

সরকারি মালামাল চুরি, কালবেলায় সংবাদ প্রকাশের পর থানায় মামলা

২০
X