নারায়ণগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ২৬ এপ্রিল ২০২৬, ০২:৫২ পিএম
অনলাইন সংস্করণ

অভিনব কায়দায় গ্যাস চুরি

তিতাস গ্যাস কর্তৃপক্ষের অভিযান। ছবি : কালবেলা
তিতাস গ্যাস কর্তৃপক্ষের অভিযান। ছবি : কালবেলা

নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি ডাইং কারখানায় মিটারে চুম্বক ব্যবহার করে অভিনব কায়দায় গ্যাস চুরির অভিযোগে সংযোগ বিচ্ছিন্ন করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।

রোববার (২৬ এপ্রিল) সকালে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানির নারায়ণগঞ্জের একটি ভিজিল্যান্স দল এ অভিযান চালিয়ে ফতুল্লা রেললাইন বটতলা এলাকার ‘প্যাটার্ন ফিনিশিং’ কারখানার গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করে।

এ সময় উপস্থিত ছিলেন ফতুল্লা জোনের জোনাল ম্যানেজার প্রকৌশলী মো. আতিকুর রহমান, নারায়ণগঞ্জ অঞ্চলের জোনাল ম্যানেজার প্রকৌশলী মো. আসাদুজ্জামান আজাদ এবং জরুরি ব্যবস্থাপক শাহ এমদাদ হোসেন।

তিতাস কর্তৃপক্ষ জানায়, সংযোগটি আমজাদ হোসেন মোল্লার নামে নিবন্ধিত হলেও বর্তমানে কারখানাটি ভাড়ায় পরিচালিত হচ্ছে।

এর আগে অভিযোগের ভিত্তিতে কারখানাটিতে অভিযান চালিয়ে দেখা যায়, আরএমএস কক্ষ তালাবদ্ধ ছিল। বাইরে থেকে পর্যবেক্ষণে মিটারে তিনটি চুম্বক (ম্যাগনেট) লাগানো এবং ইবিসি মিটারের পালস বন্ধ রাখার প্রমাণ মেলে, যার ফলে মিটার ধীরগতিতে চলছিল।

অভিযানে নেতৃত্ব দেওয়া ডেপুটি জেনারেল ম্যানেজার মঞ্জুর আজিজ মোহন জানান, আমাদের ধারণা, প্রতি ঘণ্টায় প্রায় ১২ হাজার ঘনফুট গ্যাস চুরি করা হচ্ছিল। মিটার খুলে নেওয়া হয়েছে, নীতিমালা অনুযায়ী বিল ও জরিমানা করা হবে।

তিনি আরও বলেন, গ্যাস চুরির সঙ্গে জড়িতরা সাধারণত রাতে সক্রিয় থাকায় ভোর থেকেই ভিজিল্যান্স টিম অভিযান শুরু করে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জুনের শেষে চীন সফরে যাবেন প্রধানমন্ত্রী : ডেপুটি স্পিকার

একসঙ্গে জন্মানো ৩ সন্তানের খাবার জোগাতে হিমশিম খাচ্ছেন বাবা

ইলেকট্রিক গাড়ি ও বাইক উৎপাদন খাতে শুল্ক-কর অব্যাহতির প্রস্তাব

স্বেচ্ছাসেবক দল নেতা বিল্লাল হত্যায় ৩ আসামি রিমান্ডে 

শিশুশ্রম, শীর্ষে রাজশাহী বিভাগ

পাঠ্যবইয়ে যুক্ত হচ্ছে ওসমান হাদির বীরত্বগাথা

বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী / ব্যাংক খাতে বন্ধ করা হয়েছে রাজনৈতিক নিয়োগ ও হস্তক্ষেপ

ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ 

বাজেট বক্তৃতায় সরকারি চাকরিজীবীদের বেতন বৃদ্ধির ঘোষণা অর্থমন্ত্রীর

মধুসহ যেসব পণ্যের দাম বাড়বে

১০

ইরানবিরোধী প্রস্তাবের বিপক্ষে ভোট দিল চীন-রাশিয়াসহ ৩ দেশ 

১১

আপনার সিভি খোলার কয়েক সেকেন্ডের মধ্যেই নিয়োগকর্তারা যে ৮ বিষয় লক্ষ্য করেন

১২

ইরানের ওপর মার্কিন হামলা যুদ্ধবিরতি ‘অর্থহীন’ করে তুলেছে 

১৩

আদ-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল

১৪

বাজেটে মূল্য কমবে যেসব পণ্যের

১৫

শিক্ষার্থীদের তোপের মুখে এনসিপি নেতা অবরুদ্ধ 

১৬

অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি স্কোয়াড ঘোষণা, দলে ৩ পরিবর্তন

১৭

বিএনপি নেতাকে কুপিয়ে জখম

১৮

কয়লা আমদানিতে বাড়তে পারে শুল্কছাড়ের মেয়াদ

১৯

মুখে ঘা হয় কেন, এটি কি কোনো ভয়াবহ রোগের ইঙ্গিত?

২০
X