ঈশ্বরদী(পাবনা) প্রতিনিধি
প্রকাশ : ২৬ এপ্রিল ২০২৬, ০৮:০৫ পিএম
আপডেট : ২৬ এপ্রিল ২০২৬, ০৮:৩৪ পিএম
অনলাইন সংস্করণ
ঈশ্বরদীতে শিবিরের হামলা

আসামি গ্রেপ্তারে ৪৮ ঘণ্টার আলটিমেটাম দিল ছাত্রদল

ঈশ্বরদী সরকারি কলেজ গেট থেকে বিক্ষোভ মিছিল বের করে ছাত্রদলের নেতাকর্মীরা। ছবি : কালবেলা
ঈশ্বরদী সরকারি কলেজ গেট থেকে বিক্ষোভ মিছিল বের করে ছাত্রদলের নেতাকর্মীরা। ছবি : কালবেলা

ঈশ্বরদী সরকারি কলেজে ছাত্রদলের নেতাকর্মীদের কর্মসূচিতে শিবিরের অতর্কিত হামলা ও অস্থায়ী কার্যালয় ভাঙচুরের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২৬ এপ্রিল) দুপুরে ঈশ্বরদী সরকারি কলেজ গেট থেকে বিক্ষোভ মিছিল বের করে ছাত্রদলের নেতাকর্মীরা। মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে কলেজ মঞ্চে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়। পরে সেখান থেকে মিছিলটি হাসপাতাল রোড ও পোস্ট অফিস মোড় ঘুরে ঈশ্বরদী থানার সামনে গিয়ে অবস্থান নেয় এবং বিক্ষোভ প্রদর্শন করে।

এসময় নেতাকর্মীরা থানার সামনে কিছুক্ষণ অবস্থান কর্মসূচি পালন করেন। পরে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে ব্যবস্থা নেওয়ার আশ্বাস পেলে তারা ৪৮ ঘণ্টার মধ্যে দোষীদের গ্রেপ্তারের আলটিমেটাম দিয়ে কর্মসূচি স্থগিত করেন।

ঈশ্বরদী সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি খালেদ বিন পার্থিবের সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন, ঈশ্বরদী সরকারি কলেজের সাবেক ভিপি ও উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি রেজাউল করিম শাহীন, পাবনা জেলা ছাত্রদলের সভাপতি মো. আমিনুল ইসলাম, জেলা ছাত্রদলের সহসভাপতি ও কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি রফিকুল ইসলাম নয়ন, জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক সহসভাপতি ও উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শরিফুল ইসলাম শরীফ।

সমাবেশে কলেজ ছাত্রদলের সভাপতি খালেদ বিন পার্থিব বলেন, ‘দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি অস্থিতিশীল করতে একটি মহল শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে লক্ষ্য করে সহিংসতা ছড়ানোর চেষ্টা করছে। ভবিষ্যতে এ ধরনের হামলা অব্যাহত থাকলে শিক্ষার্থীরা ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তুলবে।’

তিনি বলেন, সংঘর্ষে ছাত্রদলের নেতাকর্মীদের ওপর পরিকল্পিত হামলা চালানো হয়েছে এবং আমাদের একটি কার্যালয় ভাঙচুর করা হয়েছে। হামলার সব ফুটেজ শনাক্ত করে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দোষীদের গ্রেপ্তারের আলটিমেটামও দেন তিনি।

খালেদ বিন পার্থিব বলেন, ‘বিএনপি সরকার গঠনের পর বিরোধীদলসহ সব দলকে নিয়ে সুশৃঙ্খল বাংলাদেশ প্রতিষ্ঠা এবং দেশের মানুষের ভাগ্য উন্নয়নের জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছে। কিন্তু বাংলাদেশ বিরোধীরা আইনশৃঙ্খলার ব্যাঘাত ঘটাতে উঠেপড়ে লেগেছে। এভাবেই চলতে থাকলে শুধু ঈশ্বরদী সরকারি কলেজ ক্যাম্পাস নয় বরং বাংলাদেশের কোনো ক্যাম্পাসেই তাদের স্থান হবে না।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পর্যটন প্রতিমন্ত্রীর নেতৃত্বে কক্সবাজার সৈকতে ৩ প্রতিমন্ত্রীর আকস্মিক পরিদর্শন

মৌলভীবাজারে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

যশোরে আদ্-দীন হাসপাতালে রোগীর মৃত্যু, চিকিৎসায় অবহেলার অভিযোগ

পুশইনের প্রতিবাদে বিভিন্ন জেলায় ১১ দলীয় জোটের বিক্ষোভ

ফেসবুক বিভ্রাটে ব্যক্তিগত তথ্য হারানোর শঙ্কা কতটা

তারকাদের নিয়ে ক্রিটিসিজমটা বেশিই হয় : নুসরাত ফারিয়া

নামে সোনা, কিন্তু সোনা নয়! বিশ্বকাপের তিন অমূল্য পুরস্কারের বিশেষত্ব কী?

দুই দশক পর তারেক রহমানের কক্সবাজার সফর ঘিরে উচ্ছ্বাস

‘আগস্টের শেষে রূপপুর থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ মিলবে’

অস্ট্রেলিয়ার বিপক্ষে তৃতীয় ওয়ানডের দল ঘোষণা করল বাংলাদেশ

১০

রাত ১টার মধ্যে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

১১

বিভ্রাটের পর সচল হচ্ছে ফেসবুক-মেসেঞ্জার, যে তথ্য জানাল মেটা

১২

পুলিশ সদস্যদের ফুটবল ম্যাচে আর্জেন্টিনাকে হারিয়ে ব্রাজিলের জয়

১৩

বিশ্বকাপে সবচেয়ে বেশি ম্যাচ জয়ের তালিকায় শীর্ষে ব্রাজিল, আর্জেন্টিনা কোথায়?

১৪

নোবিপ্রবি শিক্ষক সালামের পিএইচডি অর্জন 

১৫

চট্টগ্রামকে সুবজ ও বাসযোগ্য নগরী হিসেবে গড়ে তোলা হবে : সিডিএ চেয়ারম্যান

১৬

ক্ষমার পরেও শপথ নিতে পারছেন না চাকসু প্রতিনিধি

১৭

সংসদ নির্বাচনে পরাজিত মোতাহার ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষের প্রথম চেয়ারম্যান

১৮

স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে রক্তাক্ত : ১১ পুলিশ সদস্য বরখাস্ত

১৯

আদ্‌-দ্বীনের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি মহিলা জামায়াতের

২০
X