নারায়ণগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ২৬ এপ্রিল ২০২৬, ০৬:০৬ পিএম
অনলাইন সংস্করণ

চাঁদার দাবিতে ফলের দোকান ভাঙচুর, বিএনপি নেতা গ্রেপ্তার

সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সাবেক সহসভাপতি মো. সালাউদ্দিন। ছবি : সংগৃহীত
সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সাবেক সহসভাপতি মো. সালাউদ্দিন। ছবি : সংগৃহীত

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে চাঁদা না দেওয়ায় এক ফল বিক্রেতার দোকান ভাঙচুর ও মারধরের ঘটনায় থানা বিএনপির সাবেক সহ-সভাপতিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার (২৬ এপ্রিল) দুপুরে এই অভিযোগের সত্যতা পাওয়ায় তাকে গ্রেপ্তার করে আদালতে প্রেরণ করা হয়। বিষয়টি নিশ্চিত করেন সিদ্ধিরগঞ্জ থানার ওসি মো. এমদাদুল হক।

এর আগে, ভুক্তভোগী মো. আজিজুল হক (৬০) গত শুক্রবার (২৪ এপ্রিল) সিদ্ধিরগঞ্জ থানায় লিখিত অভিযোগ করেন। গ্রেপ্তারকৃত মো. সালাউদ্দিন (৫৫) সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সাবেক সহসভাপতি ও ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক।

অভিযোগে সূত্রে জানা যায়, সিদ্ধিরগঞ্জ পুল সংলগ্ন বাজারে তার একটি ফলের দোকান রয়েছে। একই এলাকার সালাউদ্দিন দীর্ঘদিন ধরে প্রভাব খাটিয়ে বাজারের সরকারি জায়গা দখল করে দোকান নির্মাণ ও ভাড়া দিয়ে আসছিল। পাশাপাশি বাজারের প্রতিটি দোকান থেকে অবৈধভাবে চাঁদা আদায় করে। কেউ প্রতিবাদ করলে ভয়ভীতি দেখিয়ে দোকান উচ্ছেদ করে দেয় বলেও অভিযোগ করা হয়।

এছাড়া, অতীতে সালাউদ্দিন রাজনৈতিক প্রভাব ব্যবহার করে চাঁদাবাজি করত এবং বর্তমানে ক্ষমতাসীন দলের পরিচয় দিয়ে আবারও বাজারে প্রভাব বিস্তার করছে। এর আগে দোকান দেওয়ার কথা বলে তার কাছ থেকে ৬ হাজার টাকা নেওয়া হলেও প্রতিশ্রুতি পূরণ করেনি।

অভিযোগে উল্লেখ করা হয়, গত এক মাস অসুস্থ থাকায় চাঁদা দিতে না পারলে শুক্রবার তিনি দোকান বসাতে গেলে সালাউদ্দিনসহ ৭ থেকে ৮ জন এসে তাকে গালিগালাজ ও মারধর করেন। এ সময় দোকানের প্রায় ৮০ হাজার টাকার ফল নষ্ট করে খালে ফেলে দেয় এবং দোকান ভাঙচুর করে। বাধা দিতে গেলে তার ছেলেকেও মারধর করে।

আজিজুল হক জানান, অভিযুক্তরা তাকে ও তার সন্তানকে প্রাণনাশের হুমকি দিয়েছেন, ফলে তিনি আতঙ্কে দিন কাটাচ্ছেন।

স্থানীয়রা জানান, সালাউদ্দিন ১ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ও সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সাবেক সহ-সভাপতি। সে বহিষ্কৃত নেতা নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি মোহাম্মদ গিয়াস উদ্দিনের অনুসারী ছিল। বর্তমানেও ক্ষমতাসীন দলের পরিচয় ব্যবহার করে বাজারে চাঁদাবাজি ও প্রভাব বিস্তার করছে। এছাড়া দোকান দেওয়ার কথা বলে ভুক্তভোগীর কাছ থেকে ৬ হাজার টাকা নেওয়া হলেও তা বাস্তবায়ন করেনি।

সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ পরিদর্শক ওসি এমদাদুল হক জানান, ফল বিক্রেতার অভিযোগের ভিত্তিতে ঘটনা সত্যতা পাওয়ায় তাকে গ্রেপ্তার করে আদালতে প্রেরণ করা হয়েছে।

নারায়ণগঞ্জ জেলা কোর্ট পুলিশ পরিদর্শক আব্দুস সামাদ বলেন, ‘গ্রেপ্তারকৃত সালাউদ্দিনকে আদালতে হস্তান্তর করা হয়েছে। তবে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত আদালতের কোনো আদেশ হাতে পৌঁছেনি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাজেটে পে-স্কেল কার্যকরের ঘোষণা অর্থমন্ত্রীর, কোন গ্রেডে বেতন কত

চেক প্রজাতন্ত্রকে হারাল দক্ষিণ কোরিয়া

মারা গেছেন থাইল্যান্ডের রাজকুমারী

ক্লাস চলাকালীন শিক্ষার্থীর মাথায় খুলে পড়ল ফ্যান

যুদ্ধ বন্ধে চুক্তির কিছুই চূড়ান্ত হয়নি, দাবি ইরানের

উচ্চাভিলাষী বাজেট দেশের অর্থনীতিকে চাপের মুখে ফেলবে : চরমোনাই পীর

কুড়িয়ে পাওয়া ২০ লাখ টাকা মালিকের হাতে তুলে দিলেন নৈশপ্রহরী

প্রযুক্তি খাতে প্রতি বছর ২ লাখ নতুন কর্মসংস্থান সৃষ্টি করা হবে

বাজেট ২০২৬-২৭ / বাড়ছে সিগারেটের দাম, কোন ব্র্যান্ডের শলাকা কত দামে বিক্রি?

মানুষের প্রত্যাশা রাষ্ট্রের এক টাকাও যেন ‘নয়-ছয়’ না হয় : অ্যাটর্নি জেনারেল

১০

জাবি শিক্ষার্থী নির্যাতন : দ্রুত গ্রেপ্তার ও বিচার দাবি জাকসুর

১১

সুদানে ড্রোন হামলায় নিহত ২৩

১২

মাধ্যমিক ও উচ্চ শিক্ষায় ৫৭ হাজার ৩০১ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব

১৩

একনজরে আজকের কালবেলা (১২ জুন)

১৪

আর্জেন্টাইন শিবিরে চোট, শেষ মুহূর্তে বিশ্বকাপ স্কোয়াডে বড় পরিবর্তন

১৫

ইরান আগের চেয়ে আরও বেশি শক্তিশালী : আইআরজিসি

১৬

ফল-পাতা খেয়ে ৬ দিন, দস্যু আস্তানা থেকে পালিয়ে এলেন জেলে

১৭

রাবিতে নতুন ছাত্র উপদেষ্টা ও জনসংযোগ প্রশাসক নিয়োগ

১৮

বিশ্বকাপে প্রতিটি গোলের বিপরীতে একটি করে গাছ রোপণের উদ্যোগ

১৯

জ্বালানি খাতে দীর্ঘমেয়াদি সহযোগিতার আশ্বাস যুক্তরাষ্ট্রের

২০
X