ঝিনাইগাতী (শেরপুর) প্রতিনিধি
প্রকাশ : ০৫ অক্টোবর ২০২৩, ০৬:০৪ পিএম
আপডেট : ০৫ অক্টোবর ২০২৩, ০৬:৫৮ পিএম
অনলাইন সংস্করণ

ধানক্ষেতের পাশে হাতির মরদেহ, কৃষক পলাতক

বন বিভাগের হিসেবে দেশে মাত্র ২৬৮টি বন্যহাতি আছে। ছবি : অধ্যাপক ড. মনিরুল এইচ খান
বন বিভাগের হিসেবে দেশে মাত্র ২৬৮টি বন্যহাতি আছে। ছবি : অধ্যাপক ড. মনিরুল এইচ খান

শেরপুরের ঝিনাইগাতী সীমান্তের ছোট গজনীতে ধান ক্ষেতের পাশ থেকে একটি বন্যহাতির মরদেহ উদ্ধার করেছে বন বিভাগ।

বৃহস্পতিবার (৫ অক্টোবর) সকাল ১০টার দিকে হাতিটির মরদেহ উদ্ধার করা হয়।

বন বিভাগ সূত্র জানায়, সকালে গারো পাহাড়ের ছোট গজনী এলাকার কামাল গারোর ধান ক্ষেতের পাশে একটি বন্যহাতির মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা। পরে খবর পেয়ে উপজেলা প্রশাসন, পুলিশ, বন বিভাগ ও বন্যপ্রাণী ব্যবস্থাপনা প্রকৃতি ও জীববৈচিত্র্য সংরক্ষণ বিভাগ এবং প্রাণিসম্পদ বিভাগের লোকজন ঘটনাস্থল পরিদর্শন করেন। বন বিভাগ হাতির মরদেহটি উদ্ধার করলে প্রাণিসম্পদ বিভাগ সুরতহাল সম্পন্ন করেছে। কী কারণে হাতিটি মারা গেছে এ বিষয়ে কিছুই জানা যায়নি।

তবে পরিবেশবাদী সংগঠন দাবি, ক্ষেতের ফসল রক্ষায় কৃষকের ফাঁদে আটকে হাতিটির মৃত্যু হয়েছে। এদিকে বন্যহাতির মরদেহ উদ্ধারের পর থেকে ক্ষেতের মালিক কামাল গারো পলাতক রয়েছেন।

বন বিভাগের রাংটিয়া রেঞ্জ কর্মকর্তা মকরুল ইসলাম আকন্দ জানান, মরদেহ ময়নাতদন্তের পর জানা যাবে কীভাবে হাতিটি মারা গেছে। পুরুষ জাতের এ হাতির বয়স ৩০ থেকে ৩২ হতে পারে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জমির উদ্দিন সরকারের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

‘খুব ভালো খেলেছে রেফারি’

প্রবাসী কার্ড চালু হচ্ছে চলতি মাসেই, মিলবে যেসব সুবিধা

জমির উদ্দিনের মৃত্যুতে ডেপুটি স্পিকার-চিফ হুইপের শোক

ব্যারিস্টার জমির উদ্দিনের জানাজা বিকেলে, দাফন সংসদের নির্ধারিত চত্বরে

সেমিফাইনালে কে কার মুখোমুখি, খেলা কখন

চকরিয়া-মাতামুহুরীতে বন্যা পরিস্থিতির উন্নতি

পাহাড়ধসে গৃহবধূর মৃত্যু, অল্পের জন্য রক্ষা পেল স্বামী ও তিন সন্তান

বন্যার পানিতে ডুবে প্রাণ গেল শিশুর

মেসির যে ‘শূন্য’ পূরণ হবে সেমিতে

১০

জমির উদ্দিন সরকারের মৃত্যুতে আইনমন্ত্রীর শোক

১১

আমাদের কঠিন সময়ে পরম সহানুভূতিশীল ছিলেন জমির উদ্দিন: জামায়াত আমির 

১২

র‌্যাংকিংয়ের শীর্ষ চার দল সেমিফাইনালে, যে নজির ইতিহাসে প্রথম দেখল বিশ্বকাপ

১৩

নদী দখল-দূষণ রোধে কঠোর নির্দেশনা

১৪

৪০ বছর পর বিশ্বকাপের সেমিতে আবার আর্জেন্টিনা-ইংল্যান্ড

১৫

পদ্মা নদীতে এলোপাতাড়ি গুলিবর্ষণ, আহত ৪

১৬

সাবেক স্পিকারের মৃত্যুতে বর্তমান স্পিকারের শোক

১৭

লজ্জা থাকলে শেখ হাসিনা ওই মুখ দেখাতেন না: সারজিস

১৮

চোখে আঘাত পেলেন মেসি, কী হয়েছিল সেখানে?

১৯

ডিগ্রি দ্বিতীয় বর্ষের ফল প্রকাশ, পাসের হার ৯৩ শতাংশ

২০
X