বরিশাল ব্যুরো
প্রকাশ : ০৫ অক্টোবর ২০২৩, ০৬:১১ পিএম
অনলাইন সংস্করণ

ইলিশ রক্ষার সুফল জেলেরাই পাবেন : ডিআইজি

নৌপুলিশ বরিশাল অঞ্চলের আয়োজনে বরিশাল নদীবন্দর ভবনে মতবিনিময় সভা। ছবি : কালবেলা
নৌপুলিশ বরিশাল অঞ্চলের আয়োজনে বরিশাল নদীবন্দর ভবনে মতবিনিময় সভা। ছবি : কালবেলা

মা ইলিশ রক্ষায় আগামী ১২ অক্টোবর থেকে ২ নভেম্বর পর্যন্ত মোট ২২ দিনের অভিযান সফল করতে জেলেদের সঙ্গে মতবিনিময় সভা করেছে নৌপুলিশ। বৃহস্পতিবার (৫ অক্টোবর) সকালে নৌপুলিশ বরিশাল অঞ্চলের আয়োজনে বরিশাল নদীবন্দর ভবনে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথির বক্তব্যে নৌপুলিশের ডিআইজি মিজানুর রহমান জেলেদের উদ্দেশে বলেন, আগামী ২২ দিন মা ইলিশ ধরা বন্ধ থাকলে তার সুফল আপনারাই পাবেন। তাই সরকার নির্ধারিত সময়ে নদীতে কেউ জাল ফেলবেন না এটাই হোক সবার অঙ্গীকার। এই ২২ দিন মা ইলিশ ধরা, কেনাবেচার সঙ্গে যাদের পাওয়া যাবে সকলকেই আইনের আওতায় আনা হবে। তাই মা ইলিশ সংরক্ষণ অভিযান শতভাগ সফল করতে সকলের সহযোগিতা কামনা করছি।

জেলা নৌপুলিশ সুপার কফিল উদ্দিনের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন- জেলা মৎস্য কর্মকর্তা মো. আসাদুজ্জামান, সহকারী পুলিশ সুপার আব্দুর রাজ্জাক, অতিরিক্ত পুলিশ সুপার হুমায়ূন কবির প্রমুখ। এ ছাড়া অভিযান চলাকালে নদীতে কোনো জেলেকে পাওয়া গেলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানায় নৌপুলিশ।

কালবেলা/এনএএস/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাদ্রাসায় শিশু সুরক্ষা ও সুশাসনে ২১ দফা প্রস্তাব

‘এক ঘণ্টার মধ্যেই ইরানের অধিকাংশ সেতু ধ্বংস করে দিতে পারি’

কওমি মাদ্রাসার ভাবমূর্তি রক্ষা ও সংস্কারে আহমাদুল্লাহর ৬ দফা প্রস্তাব

জুলাই পদযাত্রায় হামলা, সারজিস-পাটওয়ারী আহত

এমপি মনিরুলকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদে সনাতনী সমাজের সংবাদ সম্মেলন

বিএসইসির কমিশনার হিসেবে হোসেন সাদাতের যোগদান

স্ত্রী ও তিন ছেলে প্রবাসে, ঘরে মিলল নিঃসঙ্গ বাবার গলিত লাশ

১৮ গবেষককে ৩৬ লাখ টাকা অনুদান দিল ঢাবির বোস সেন্টার

সৌদিতে হুথিদের হামলায় ক্ষতিগ্রস্ত আরামকোর তেল শোধনাগার বন্ধ ঘোষণা

তামাক নিয়ন্ত্রণ জোরদারের দাবি অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতির

১০

ফুলের টবে গাঁজা গাছ, র‌্যাবের অভিযানে গ্রেপ্তার ১

১১

প্রথমবার শিক্ষা মন্ত্রণালয় পরিদর্শনে গেলেন প্রধানমন্ত্রী

১২

সাংবাদিককে হাতুড়িপেটা, যুবদল ও শ্রমিক দলের ২ নেতা গ্রেপ্তার

১৩

১৩ বছরের শিশুর কোলে ৭ মাসের সন্তান

১৪

ঢাবির ছাত্রী হলে ‘হয়রানি’ বন্ধে ৪ দফা দাবি ছাত্রশক্তির

১৫

টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক / বৈজ্ঞানিক যাচাইয়ের মাধ্যমে ব্যবস্থা নিচ্ছে বিএসটিআই

১৬

উদ্ভাবনী বীমা সেবা চালুর উদ্যোগের স্বীকৃতি পেল দুই প্রতিষ্ঠান

১৭

চুরির এক সপ্তাহের মধ্যে গ্রেপ্তার ২, উদ্ধার ১০ ভরি স্বর্ণ

১৮

প্রথমবার রিয়েলিটি শোতে জয়া আহসান

১৯

১ কোটি ৫৪ লাখ টাকা / খননের প্রয়োজন না থাকায় পুরো টাকা ফেরত দিলেন ইউএনও

২০
X