মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩
চাঁদপুর প্রতিনিধি
প্রকাশ : ২৭ অক্টোবর ২০২৫, ০৮:০৯ এএম
অনলাইন সংস্করণ

ইলিশের রাজ্যে মিলছে ঝাঁকে ঝাঁকে পাঙাশ

জালে ধরা বিশাল পাঙাশ মাছ। ছবি : কালবেলা
জালে ধরা বিশাল পাঙাশ মাছ। ছবি : কালবেলা

চাঁদপুরের মতলবের ষাটনল থেকে হাইমচরের চরভৈরবীর মোট ৭০ কিলোমিটার পদ্মা-মেঘনা নদীর অভয়াশ্রম। মা ইলিশ রক্ষায় ২২ দিনের বিধিনিষেধ শেষে শনিবার মধ্যরাত থেকে ইলিশ শিকারে নেমেছেন জেলেরা।

জেলেরা ইলিশ ধরতে গিয়ে তাদের জালে উঠে আসছে বিপুলসংখ্যক বড় পাঙাশ। যদিও আশা ছিল ইলিশের; কিন্তু পাঙাশ মাছ পাওয়ার ফলে জেলেদের মুখে হাসি ফুটেছে। কারণ, তারা মাছ বিক্রি করে ভালো দাম পাচ্ছেন।

রোববার (২৬ অক্টোবর) চাঁদপুর বড় স্টেশন মৎস্য বাজারে গিয়ে দেখা যায়, আশানুরূপ ইলিশ না মিললেও বাজারে ছেয়ে গেছে বড় বড় পাঙাশে।

কোনো কোনো নৌকা থেকে ৪০ থেকে ৪৫টি পর্যন্ত পাঙাশ ঘাটে নামাতে দেখা গেছে। জেলেরা বলছেন, ১২ আঙুল ফাইল ডোম জালে আটকা পড়ছে পাঙাশ। এতে তারা খুশি। বড় ইলিশ না পেলেও পাঙাশ বিক্রি করে তারা লাভের মুখ দেখছেন।

পুরান বাজারের জেলে কাদির বলেন, ‘ঘণ্টার পর ঘণ্টা জাল ফেলেও নদীতে ইলিশ পাচ্ছি না। ছোট ছোট জাটকা পাচ্ছি, যা দিয়ে তেল খরচও উঠছে না। তবে পাঙাশ পাওয়ায় কিছুটা স্বস্তিতে রয়েছি।’

চাঁদপুর মৎস্য সমবায় সমিতির সাধারণ সম্পাদক শবেবরাত সরকার কালবেলাকে বলেন, ‘এখানে সর্বনিম্ন ৫ কেজি থেকে ১৫ কেজি ওজনের বড় পাঙাশ পাওয়া যাচ্ছে। আর এসব পাঙাশের দরদাম হচ্ছে কেজিতে ৬৫০ থেকে ৭৫০ টাকা। প্রতিদিন গড়ে ১০০ মণ পাঙাশ বিক্রির টার্গেট করছি। পদ্মার পাঙাশ সুস্বাদু হওয়ায় এর চাহিদা চাঁদপুর জেলাসহ সারা দেশে ব্যাপক। তাই এ জেলার পাঙাশ দেশের নানা স্থানেও পাঠানো হচ্ছে।’

জেলা মৎস্য কর্মকর্তা শ্রীবাস চন্দ্র চন্দ কালবেলাকে বলেন, ‘অভিযান সফল বলেই নদীতে ইলিশের পাশাপাশি বড় পাঙাশসহ নানা প্রজাতির মাছ বেড়েছে। তবে বড় ইলিশ না পাওয়া নিয়ে জেলেদের হতাশ হওয়ার কারণ নেই। সামনে বড় বড় ইলিশ পাওয়ার সম্ভাবনা রয়েছে।’

নদী কেন্দ্র চাঁদপুরের সাবেক ইলিশ গবেষক ড. আনিসুর রহমান কালবেলাকে বলেন, ‘নদীতে মা ইলিশ পর্যাপ্ত পরিমাণে ডিম ছেড়েছে। তাই টার্গেট অনুযায়ী জেলেরা নদীতে ইলিশ পাবেন বলে প্রত্যাশা করছি। আর নদীর পানিতে পর্যাপ্ত খাবার পাওয়ায় বড় বড় পাঙাশ পাওয়া যাচ্ছে।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্পেনকে রুখে দেওয়া কেপ ভার্দে আসলে কেমন দেশ?

বিশ্ব চ্যাম্পিয়ন স্পেনকে রুখে দিল কেপ ভার্দে

হবিগঞ্জে দুপক্ষের সংঘর্ষে নিহত ২, আহত ৪০

রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী হাসপাতালে ভর্তি

স্থানীয় সরকার নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে : মির্জা ফখরুল

প্রথমার্ধে কেপ ভার্দের গোলকিপারের দৃঢ়তায় গোল পায়নি স্পেন

ঢাকা-সিলেট মহাসড়কে ১০ কিলোমিটার যানজট

বিশ্বকাপে হাইড্রেশন ব্রেক : কারও কাছে আশীর্বাদ, কারও কাছে অভিশাপ

আইএটি-বুয়েটের ‘এআই যুগে শিক্ষা গবেষণা ও উন্নয়ন’ বিষয়ক সেমিনার

বিশ্বকাপ উপলক্ষে বিনামূল্যে স্পোর্টস মেডিসিন বোর্ড কনসালটেশন গঠন

১০

শিক্ষা অফিসারদের গাফিলতিতে অনুদান থেকে বঞ্চিত মেধাবী শিক্ষার্থীরা

১১

সমঝোতা চুক্তিতে স্বাক্ষর করেননি মোজতবা খামেনি, কী বলছে যুক্তরাষ্ট্র

১২

দাস বাণিজ্যের রুট থেকে বিশ্বকাপের মহামঞ্চে কেপ ভার্দের অভিষেক

১৩

গ্রাহকদের জন্য সুখবর দিল ইসলামী ব্যাংক 

১৪

‘ইসলামী ব্যাংককে আগের মর্যাদায় ফিরিয়ে আনতে কাজ করবে নতুন প্রতিনিধি’

১৫

৫ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা 

১৬

সংসদে নারীদের বোরকা-হিজাব নিয়ে মন্তব্য, হেফাজতের প্রতিবাদ

১৭

ইরানের সঙ্গে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেছেন ট্রাম্প ও ভ্যান্স

১৮

৩ ঘণ্টা পর ময়মনসিংহ-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল স্বাভাবিক

১৯

শর্ত মানলে ৩০০ বিলিয়ন ডলারের তহবিল পাবে ইরান : ভ্যান্স

২০
X