কালবেলা প্রতিবেদক, গাজীপুর
প্রকাশ : ০৬ অক্টোবর ২০২৩, ১১:৩০ এএম
আপডেট : ০৬ অক্টোবর ২০২৩, ১২:২০ পিএম
অনলাইন সংস্করণ

গাজীপুরে মাটির ঘরের দেয়াল ধসে দম্পতি নিহত

গাজীপুর জেলার ম্যাপ। ছবি : কালবেলা
গাজীপুর জেলার ম্যাপ। ছবি : কালবেলা

গাজীপুরের কালিয়াকৈরের সফিপুরের রতনপুর এলাকায় মাটির ঘরের দেয়াল ধসে স্বামী ও স্ত্রীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৫ অক্টোবর) রাতে এ ঘটনা ঘটে। কালিয়াকৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাজওয়ার আকরাম সাকাপি ইবনে সাজ্জাদ বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন স্বামী এমারত হোসেন ও তার স্ত্রী আছিয়া বেগম।

ইউএনও জানান, ‘স্বামী- স্ত্রী দুজন ওই মাটির ঘরে ঘুমিয়ে ছিলেন। রাতের কোনো একসময় মাটির ঘরের দেয়াল ধসে পড়ে, এতে তাদের মৃত্যু হয়। সকালে স্থানীয়রা বিষয়টি টের পায়। বৃহস্পতিবার মুষলধারে বৃষ্টির কারণে মাটির ঘরের দেয়াল চাপায় এ দম্পতি মারা গেছেন।’

কালিয়াকৈর ফায়ার সার্ভিসের ওয়্যার হাউস ইন্সপেক্টর ইফতেখার হোসেন রায়হান চৌধুরী বলেন, ‘মাটির ঘরের দেয়াল চাপায় স্বামী-স্ত্রী দুজন মারা গেছেন। স্থানীয়রা মরদেহ উদ্ধার করেছে।’

কালবেলা/এসওআর
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মেসিহীন মায়ামির জয়, অভিষেকেই নজর কাড়লেন কাসেমিরো

অসম্পূর্ণ কাজ শতভাগ দেখিয়ে চূড়ান্ত বিল উত্তোলন

চীনে আঘাত হেনেছে টাইফুন ‘নৌল’

সুবিধা চেয়ে আদালতে পলক / আমার বিরুদ্ধে ৯৮টি মামলা, ৯৯ দিন রিমান্ডে ছিলাম

যুক্তরাষ্ট্রকে যুদ্ধে সহায়তা করলে যুক্তরাজ্যেও হামলার হুমকি ইরানের

এক গ্রাম থেকেই ৮ শিক্ষার্থীর বৃত্তি অর্জন

বিদায়ী রাষ্ট্রপতির বিরুদ্ধে মামলা হবে কি না জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

সাঙ্গু নদীতে ভেসে উঠল নিখোঁজ পর্যটকের মরদেহ

টানা ৩ দিন ১২ ঘণ্টা করে গ্যাস থাকবে না যেসব এলাকায়

দেশ সংস্কার না করে কুসংস্কারের জন্ম দেওয়া হচ্ছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

১০

ট্রাকচালক হোসেন হত্যা: হাসিনা-পলকসহ ৩৪ জনের বিরুদ্ধে চার্জ শুনানি ১৩ আগস্ট

১১

স্পেনে দাবানলের ক্ষত কাটছে না, চিন্তায় হাজারো মানুষ

১২

রাষ্ট্রপতি নির্বাচন / তিন কারণে পছন্দের শীর্ষে মির্জা ফখরুল

১৩

ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে হাফিজ উদ্দিন আহমদের প্রথম কর্মদিবস শুরু

১৪

‘মানুষের নিরাপত্তা আজ প্রশ্নের মুখে’ / ছাতাবোমার ঘটনায় গোলাম পরওয়ারের উদ্বেগ

১৫

জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা

১৬

ব্রিটেনের স্বার্থে প্রয়োজনে ট্রাম্পের বিরুদ্ধেও অবস্থান নেব: অ্যান্ডি বার্নহ্যাম

১৭

হরমুজ প্রণালির নৌচলাচল নিয়ে ওমানের সঙ্গে আলোচনায় অগ্রগতি

১৮

ইরান অবরোধ ভাঙার অভিযোগে তেলবাহী জাহাজ অচল করল মার্কিন বাহিনী

১৯

হজের প্রাথমিক নিবন্ধন শুরু ২৭ জুলাই, যেতে পারবে না যারা

২০
X