লালমনিরহাট প্রতিনিধি
প্রকাশ : ০৭ অক্টোবর ২০২৩, ১২:২৫ পিএম
অনলাইন সংস্করণ

তিস্তায় ভেসে এলো আরও এক মরদেহ

তিস্তা থেকে আরও এক মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ছবি : কালবেলা
তিস্তা থেকে আরও এক মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ছবি : কালবেলা

লালমনিরহাটে হাতীবান্ধা উপজেলার সিন্দুর্নার তিস্তা চরের ধানক্ষেতে অজ্ঞাত (৩৫) আরও এক ভারতীয় নাগরিকের মরদেহ উদ্ধার করেছেন পুলিশ। শুক্রবার (৬ অক্টোবর) রাতে উপজেলার চর সিন্দুর্না ৩ নম্বর ওয়ার্ডের ধানক্ষেত থেকে ভারতীয় নাগরিকের মরদেহ উদ্ধার করে হাতীবান্ধা থানা পুলিশ।

এদিকে ৬ অক্টোবর রাত সাড়ে ৮টার দিকে ভারত-বাংলাদেশ দুই পক্ষের মধ্যে পতাকা বৈঠক শেষে লালমনিরহাট সদর উপজেলার মোগলহাট ইউনিয়নের চওড়াটারী সীমান্তে দিয়ে দুই ভারতীয় নাগরিকের মরদেহ হস্তান্তর করা হয়।

এ সময় বাংলাদেশের পক্ষে সদর থানার ওসি ওমর ফারুক ও ভারতের পক্ষে দিনহাটা পুলিশ ক্যম্পের ইনচার্জ সাব ইন্সপেক্টর রাজেন্দ্র তামাংসহ বিএসএফ গিতলদাহ ক্যাম্পের অ্যাসিসট্যান্ট কমান্ড্যান্ট পাপ্পু মিনা উপস্থিত ছিলেন।

এদিকে একই সময় রংপুর ব্যাটালিয়ন (৫১ বিজিবি) এর পানবাড়ী বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত মেইন পিলার ৮১২/১ এস হতে শূন্য লাইনে তিনবিঘা করিডোর নামক স্থানে উভয় দেশের কোম্পানি কমান্ডারের উপস্থিতিতে ভারতীয় দুই নাগরিকের মরদেহ হস্তান্তর হয়। এ সময় বিএসএফ পক্ষে নেতৃত্ব দেন মেখলিগঞ্জ তিনবিঘা করিডোরের বিএসএফ কোম্পানি কমান্ডার ইন্সে. প্রাণভীর। এরপর পাটগ্রাম থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) জয়ন্ত কুমার সাহার নেতৃত্বে পুলিশের একটি দল অজ্ঞাত ওই দুই লাশ হস্তান্তর করেন।

এর আগে বৃহস্পতিবার (৫ অক্টোবর) রংপুরের গংগাচড়া ও নীলফামারীর চর খড়িবাড়ি এলাকা থেকে দুজন এবং লালমনিরহাট সদর উপজেলার খুনিয়াগাছে তিস্তা নদী থেকে দুজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এসব মরদেহের পরিচয় শনাক্ত করা যায়নি। ধারণা করা হচ্ছে সিকিমের বন্যায় ভারত থেকে তাদের মরদেহ তিস্তা নদী হয়ে বাংলাদেশে ভেসে আসে।

খোঁজ নিয়ে জানা গেছে, লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার সিন্দুর্না ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড চর সিন্দুর্নায় ধানক্ষেত দেখতে গিয়ে এক কৃষক অজ্ঞাতপরিচয় এক মরদেহ দেখতে পায়। পরে ৯৯৯ ফোন করে জানার পর হাতীবান্ধা থানা পুলিশ রাত ৮টায় গিয়ে অজ্ঞতপরিচয়ে ওই ব্যক্তির মরদেহ উদ্ধার করে।

এ বিষয়ে হাতীবান্ধা থানা পুলিশের ওসি শাহা আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। ধারণা করা হচ্ছে অজ্ঞতপরিচয় ওই ব্যক্তি ভারতের নাগরিক।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

টলিউডে কাজ করতে চান কাজল

ফাইনালের আগে স্কালোনির ক্ষোভ, কিন্তু কেন?

ভারতীয় বিমানের জন্য আকাশসীমা বন্ধের মেয়াদ বাড়াল পাকিস্তান

রাজাকারদের রাজনৈতিক গোষ্ঠীকে বর্জন করতে হবে: স্বাস্থ্যমন্ত্রী

চুরির অভিযোগে গণপিটুনিতে যুবকের মৃত্যু

আলোচনা সভায় বক্তারা / জুলাইয়ের শক্তি নিয়েই ফ্যাসিবাদের বিরুদ্ধে দীর্ঘস্থায়ী লড়াই চালিয়ে যেতে হবে

আওয়ামী লীগ নেতাকে গলা কেটে হত্যা

ভারতের আতশবাজি কারখানায় বিস্ফোরণ, নিহত ৮

আগামী চার বছরের মধ্যে সব কৃষকের হাতে পৌঁছে দেওয়া হবে কৃষি কার্ড: প্রতিমন্ত্রী শাহে আলম

শহীদ জিয়ার স্মরণে মাদ্রাসা শিক্ষার্থীদের যাতায়াতে ভ্যানগাড়ি দিলেন যুবদল নেতা

১০

বাগেরহাটে ‘লতিফ মাস্টার’ ফাউন্ডেশনের কার্যক্রম দেখে মুগ্ধ ডেপুটি স্পিকার

১১

বন্যায় মাটিতে মিশে গেছে মাটির ঘর

১২

‘শীর্ষ সন্ত্রাসী’ বাপ্পি ও তার সহযোগী ৭ দিনের রিমান্ডে

১৩

ইউক্রেনের হামলায় রাশিয়াজুড়ে বেড়েছে জ্বালানি সংকট

১৪

গোল ছাড়া অ্যাসিস্টও সমান হলে কে পাবেন গোল্ডেন বুট?

১৫

বেপজা অর্থনৈতিক অঞ্চলে ৩০ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে চীনা কোম্পানি

১৬

বিশ্বব্যাপী ইসলামের ভাবমূর্তি ক্ষুণ্ন হচ্ছে: হোসাইন মোহাম্মদ সেলিম

১৭

মানসম্মত প্রাথমিক শিক্ষার কোনো বিকল্প নেই: হুইপ অপু

১৮

রোগ নিরাময়ে শুধু ওষুধ নয়, প্রয়োজন সচেতনতা: ড. মজিবুল হক

১৯

ধামরাইয়ে গ্রিল কেটে বাড়িতে ডাকাতি, ৭ লাখ টাকার মালামাল লুট

২০
X