জামালপুর প্রতিনিধি
প্রকাশ : ২১ জুন ২০২৩, ০৬:৩৮ এএম
আপডেট : ২১ জুন ২০২৩, ০৬:৩৯ এএম
অনলাইন সংস্করণ

সাংবাদিক নাদিম হত্যা মামলা ডিবিতে 

সাংবাদিক গোলাম রব্বানী নাদিম। পুরোনো ছবি 
সাংবাদিক গোলাম রব্বানী নাদিম। পুরোনো ছবি 

জামালপুরের বকশীগঞ্জে সাংবাদিক গোলাম রব্বানী নাদিম হত্যায় দায়ের করা মামলাটি জামালপুর গোয়েন্দা (ডিবি) পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। মঙ্গলবার (২০ জুন) বিকেল ৩টার দিকে জামালপুর গোয়েন্দা (ডিবি) পুলিশের ওসি আরমান আলী কালবেলাকে বিষয়টি নিশ্চিত করেছেন।

ওসি আরমান আলী জানান, সোমবার (১৯ জুন) মামলাটি অধিকতর তদন্তের জন্য আমাদের কাছে হস্তান্তর করা হয়েছে৷ এরই মধ্যে মামলাটির অনেক অগ্রগতি হয়েছে। গ্রেপ্তার আসামিদের জিজ্ঞাসাবাদ চলমান রয়েছে। আশা করি, বাকি আসামিদের দ্রুত সময়ের মধ্যে আমরা গ্রেপ্তার করতে পারব।

এ বিষয়ে পুলিশ সুপার নাছির উদ্দিন আহমেদ বলেন, কাজের সুবিধার্থে এবং গতিশীল করতে মামলা ডিবিতে স্থানান্তর করা হয়েছে।

উল্লেখ্য, বুধবার (১৪ জুন) রাত সাড়ে ১০টার দিকে বকশীগঞ্জ পৌরসভার কলেজ মোড় এলাকায় সন্ত্রাসী হামলার শিকার হন গোলাম রব্বানী নাদিম। সাধুরপাড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মাহমুদুল আলম বাবুর নেতৃত্বে ১০-১২ জন নাদিমের ওপর হামলা করে। পরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে ‘গুজবে বিভ্রান্ত না হওয়ার’ আহ্বান মির্জা ফখরুলের

বৈরী আবহাওয়া উপেক্ষা করে দিনাজপুরে রথযাত্রায় হাজারো ভক্তের ঢল

সিকৃবির কৃষি অর্থনীতি ও ব্যবসায় শিক্ষা অনুষদে ছাত্র সমিতির নতুন কমিটি 

২৩তম কমনওয়েলথ গেমস উদ্বোধন / টেকসই পৃথিবী গড়ার আহ্বান রাজা চার্লসের

মেহেদির রং না মুছতেই প্রাণ গেল যুবকের

জনগণের পালস বুঝতে ব্যর্থ হয়েছে সরকার: চরমোনাই পীর

মোহাম্মদপুরে পুলিশ কর্মকর্তাকে ছুরিকাঘাত

ময়নাতদন্তের ফল প্রকাশ / লন্ডনে অতিরিক্ত মাদক ও অ্যালকোহল সেবনে সৌদি যুবরাজের মৃত্যু

আগামী ২৪ ঘণ্টায় ভারী বৃষ্টি হতে পারে যেসব স্থানে

ময়মনসিংহে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ

১০

বাবা হচ্ছেন ১৯ বছর বয়সী ব্রাজিল তারকা এনদ্রিক

১১

এবার পশ্চিম তীরে কঠোর পদক্ষেপের ঘোষণা নেতানিয়াহুর

১২

জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে ছাত্রদলের দুদিনের কর্মসূচি ঘোষণা

১৩

‘জীবনে আর কোনোদিন মাদক ব্যবসা করব না’

১৪

ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলি বসতি স্থাপনকারীদের গুলি

১৫

জামায়াত ফেরেশতাদের দল নয়, আমরাও মানুষ: ডা. শফিকুর রহমান

১৬

দেশের প্রথম মাইগ্রেশন ফিল্ম ফেস্টিভ্যালে ‘বৈদেশ’

১৭

সাংহাই পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে যোগ দিলেন আব্বাস আরাঘচি

১৮

জলাবদ্ধতায় পরীক্ষা: কুমিল্লা সরকারি মহিলা কলেজের ৭ শিক্ষক বদলি

১৯

পদত্যাগের ৯০ দিনের মধ্যেই নির্বাচিত হবেন নতুন রাষ্ট্রপতি: স্পিকার

২০
X