সরিষাবাড়ি (জামালপুর) প্রতিনিধি
প্রকাশ : ০৮ অক্টোবর ২০২৩, ১০:৩৬ এএম
অনলাইন সংস্করণ

সরিষাবাড়ীর রাস্তায় খানাখন্দ-জলাবদ্ধতা, দুর্ভোগ চরমে

টানা বর্ষণে জামালপুরের সরিষাবাড়িতে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। ছবি : কালবেলা
টানা বর্ষণে জামালপুরের সরিষাবাড়িতে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। ছবি : কালবেলা

গত দুদিনের টানা বর্ষণে জামালপুরের সরিষাবাড়ীতে ব্যাপক জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। পৌরসভার বিভিন্ন রাস্তাঘাট খানাখন্দ থাকা এবং পানি নিষ্কাশনের ড্রেনেজ ব্যবস্থা না থাকায় সৃষ্টি হয়েছে এমন জলাবদ্ধতা। এতে চরম জনদুর্ভোগে পড়েছেন স্থানীয়রা।

শনিবার (৭ অক্টোবর) পৌরসভার বিভিন্ন রাস্তাঘাট সরেজমিনে ঘুরে দেখা যায়, সরিষাবাড়ী পৌর শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পাকা রাস্তাগুলো দীর্ঘদিন ধরে খানাখন্দ থাকায় অল্প বৃষ্টিতেই ওই খানাখন্দে পানি জমে জনদুর্ভোগের সৃষ্টি হয় এবং যানবাহন চলাচলে প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটে। ইতিমধ্যে অনেকেই দুর্ঘটনার শিকার হয়েছেন বলে অভিযোগও করেন।

দেখা গেছে, সরিষাবাড়ী পোস্ট অফিস হয়ে পূর্ব পাশের রাস্তায় জলাবদ্ধতা, পোস্ট অফিস মোড় হতে মাহমুদা সালাম মহিলা কলেজ মোড় ও কলেজ মোড় হতে উত্তর দিকে বাজারে প্রবেশপথের রাস্তায় পানি ও খানাখন্দে জলাবদ্ধতা রয়েছে। এ ছাড়া বীর মুক্তিযোদ্ধা মরহুম আব্দুল হালিম সরকার সড়কের পিচ উঠে গিয়ে গর্তের সৃষ্টি হয়েছে। ফলে সড়কটি এখন চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। এ রাস্তা দিয়ে চলাচলকারী লোকজন ও যানবাহন চালকেরা চরম ভোগান্তির শিকার হচ্ছে বলে জানান।

আলহাজ বিদ্যা নিকেতন গেটের পূর্ব পার্শ্বে রাস্তায় গর্ত ও জলাবদ্ধতাসহ ড্রেনে দিয়ে পানি নিষ্কাশন সচল না হওয়ায় ও পানি জমে ডাস্টবিনের আর্বজনা দীর্ঘ সময় পরিষ্কার না করায় ওইসব আর্বজনা পানিতে ভাসছে।

এ ছাড়াও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের উদাসীনতায় পৌর সভার এআরএ জুট মিল গেটের পূর্ব পার্শ্বে রেলওয়ে স্টেশন ও তাডিয়াপাড়া গ্রামে বসবাসকারীদের চলাচলে দুর্ভোগ ব্যাপক চরমে উঠেছে সরিষাবাড়ী থানা রোড় থেকে রেলি ব্রিজপাড় পর্যন্ত সিংহভাগ খানাখন্দ ও জলাবদ্ধতা রয়েছে।

স্থানীয়দের অভিযোগ, এসব রাস্তায় সম্প্রতি কাজ করা হলেও সংশ্লিষ্ট ঠিকাদার প্রতিষ্ঠান ও পৌর কর্তপক্ষের উদাসীনতায় নিম্নমানের কাজ করায় কার্পেটিং, ইট ও খোয়া সরে গিয়ে ছোট বড় অনেক খানাখন্দের সৃষ্টি হয়েছে।

এ বিষয়ে সরিষাবাড়ি পৌর মেয়র মনির উদ্দিন বলেন, কিছু রাস্তায় সমস্যার সৃষ্টি হয়েছে। সেসব রাস্তায় দুর্ভোগ প্রতিরোধে জরুরিভাবে পদক্ষেপ নেওয়া হবে। দ্রুত এই রাস্তাগুলো সংস্কার করা হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্ববাজারে আরও কমলো স্বর্ণের দাম

এনসিপির ৫ নেতা গ্রেপ্তার

১৫০৪ কোটি টাকার নতুন বিনিয়োগে শেল্‌টেক গ্রুপ, লক্ষ্য ৪৫ হাজার কর্মসংস্থান

কুমিল্লায় সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ১৫

জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি দিল বাংলাদেশ ডেন্টাল পরিষদ

পশ্চিম তীরে একাধিক শহর ও গ্রামে ইসরায়েলি বাহিনীর অভিযান

খামেনির শেষ বিদায়ে ‘নিহত’ আহমাদিনেজাদ

সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়ায় আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী

ইরানে খামেনির জানাজায় নাসীরুদ্দীন পাটওয়ারীর খাবার বিতরণ

নাসা মেইনল্যান্ডের শ্রমিকদের বকেয়া বেতন-ভাতা পরিশোধের সিদ্ধান্ত

১০

মাদকসহ যুবদল নেতা গ্রেপ্তার

১১

‘প্রকৃতির একটা বিচার আছে’, যুক্তরাষ্ট্রকে বিদায় করে বেলজিয়ামের মিডফিল্ডার

১২

ট্রাম্পের হুমকির জবাব দিলেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী

১৩

বেসরকারি প্রতিষ্ঠানে চাকরির সুযোগ, বেতন ৫০ হাজার টাকা

১৪

এসএসসি পাসেই চাকরির সুযোগ, পাবেন বিভিন্ন সুবিধা

১৫

মাদকের পক্ষে দলের নেতারা তদবির করলেই গ্রেপ্তার: খোকন

১৬

টানা বৃষ্টিতে ডুবল চট্টগ্রাম নগরী

১৭

অষ্টম শ্রেণি পাসেই চাকরির সুযোগ, বেতন ছাড়াও আছে বিভিন্ন সুবিধা

১৮

আর্জেন্টিনা-মিশর ম্যাচে ‘লাল কার্ড দেখানো’ ফ্রান্সের সেই রেফারি

১৯

এরদোয়ানকে অস্ত্র না দিতে ট্রাম্পকে অনুরোধ নেতানিয়াহুর

২০
X