কলাপাড়া প্রতিনিধি
প্রকাশ : ০৮ অক্টোবর ২০২৩, ০৫:১৮ পিএম
অনলাইন সংস্করণ

কুয়াকাটা সৈকতে ভেসে আসা মরদেহটি কার

মরদেহ ঘিরে উৎসুক মানুষের ভিড়। ছবি : কালবেলা
মরদেহ ঘিরে উৎসুক মানুষের ভিড়। ছবি : কালবেলা

পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্র সৈকত থেকে অজ্ঞাতনামা এক ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়েছে। রোববার (৮ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে কুয়াকাটা সৈকতের জাতীয় উদ্যান সংলগ্ন এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

তবে মরদেহটি অর্ধগলিত হাওয়ায় তার পরিচয় শনাক্ত করা যায়নি। ২৫-৩০ বছর বয়সী পুরুষ হতে পারে বলে ধারণা করছে পুলিশ।

প্রত্যক্ষদর্শী কালাম হোসেন নামের এক জেলে বলেন, ‘আমি সকালে মাছ ধরতে সাগরে যাই। তখন দূরে কিছু একটা ভাসতে দেখলে আমরা কাছে গিয়ে দেখি অর্ধগলিত একটি মরদেহ পানিতে ভাসছে। এ সময় মরদেহে কোনো কাপড় ছিল না। তাৎক্ষণিক আমি লাশের কোমরে রশি বেঁধে তীরে নিয়ে আসি এবং পুলিশকে জানাই।’

এ বিষয়ে কুয়াকাটা নৌপুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হোসেন বলেন, ‘মৃত ব্যক্তির শরীরে পচন ধরায় পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। মরদেহ ময়নাতদন্তের জন্য পটুয়াখালী সদর হাসপাতালে পাঠানো হবে এবং পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’

কালবেলা/এএএম/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আসছে পূর্ণগ্রাস সূর্যগ্রহণ, দেখা যাবে যেসব দেশ থেকে

এনসিপির গাড়িবহরে হামলা, সার্কিট হাউসে আশ্রয় নিয়েছিলেন সারজিস

ভারতে ফোনে কথা বলায় ব্যাঘাত, ৩ বছরের ছেলেকে শ্বাসরোধে হত্যা

১১ দলীয় জোট থেকে লেবার পার্টির বহিষ্কার চান দেওনার পীর

কাপ্তাই উপজেলা যুবলীগের সভাপতি গ্রেপ্তার

শাকিবের সঙ্গে রোমান্সে ছিল না কোনো অস্বস্তি, জানালেন সাবিলা নূর

রাকসু কার্যালয়ে হামলার অভিযোগে সংবাদ সম্মেলন, ৬ দফা দাবি

ভারতে কারাভোগের পর দেশে ফিরলেন ৫ বাংলাদেশি নারী 

যমুনা নদীর বাঁধে ফের ভাঙন, আতঙ্কে নদীপাড়ের মানুষ

কুলাউড়া পৌর বিএনপির কমিটি স্থগিত

১০

সারা অ্যাডভারটাইজিংয়ের এমডি আনোয়ার হোসেন মিন্টু আর নেই

১১

লক্ষ্মীপুরে ১৬ নেতার পদত্যাগের পর যুবদলের কমিটি বিলুপ্ত 

১২

শিক্ষা ক্যাডার কর্মকর্তাদের বদলি-পদায়নে নতুন নীতিমালা

১৩

২০২৬ সালের প্রথমার্ধে আইডিএলসি ফাইন্যান্সের ২৬ শতাংশ প্রবৃদ্ধি

১৪

এক অগ্নিকাণ্ডেই ভেঙে গেল ৬ পরিবারের স্বপ্ন

১৫

কওমি মাদ্রাসার বিরুদ্ধে অপপ্রচার চলছে, অভিযোগ হেফাজতের

১৬

স্কুলছাত্র সোহান হত্যা মামলায় ২ আসামির মৃত্যুদণ্ড

১৭

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে কোষাধ্যক্ষ পদে শেখ রফিকুল ইসলামের যোগদান

১৮

ডিজিটাল ব্যাংকিং যুগে পদার্পণ করল আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংক

১৯

লেবাননে ইসরায়েলি হামলায় নিহত বেড়ে ৪,৩৩৩

২০
X