টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি
প্রকাশ : ০৩ জুন ২০২৬, ১১:৪৭ এএম
অনলাইন সংস্করণ

টেকনাফে জেলেদের দুর্দিনে পাশে দাঁড়াল বিজিবি

জেলে ও হতদরিদ্র ১৩০ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেছে বিজিবি। ছবি : কালবেলা
জেলে ও হতদরিদ্র ১৩০ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেছে বিজিবি। ছবি : কালবেলা

কক্সবাজারের টেকনাফ ব্যাটালিয়নের (৬৪ বিজিবি) উদ্যোগে টেকনাফ সীমান্তের ও অসহায় মানুষের মাঝে মানবিক সহায়তা হিসেবে সাগরে মাছ ধরা বন্ধ থাকায় কর্মহীন হয়ে পড়া ও হতদরিদ্র ১৩০ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেছে বিজিবি।

মঙ্গলবার (২ জুন) বিকেল ৫টায় টেকনাফের হ্নীলা ইউনিয়নের বেড়িবাঁধ সংলগ্ন সুলিশ পাড়া এলাকায় এই খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন ৬৪ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জহিরুল ইসলাম।

এদিকে, সাগরে মাছ ধরা বন্ধ থাকায় সংকটে পড়া পরিবারগুলো বিজিবির এই খাদ্য সহায়তা পেয়ে স্বস্তি প্রকাশ করেছে। সুবিধাভোগী জেলেরা জানান, প্রতি বছরই মাছ ধরা বন্ধের এই কঠিন সময়ে বিজিবির পক্ষ থেকে তাদের পাশে দাঁড়ানো হয়। এবারও সঠিক সময়ে এই মানবিক সহায়তা পাওয়ায় তারা বিজিবির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

উখিয়া ৬৪ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জহিরুল ইসলাম বলেন, তারা নিয়মিত জনকল্যাণমূলক কার্যক্রমের অংশ হিসেবে জেলেদের দুর্দিনে পাশে দাঁড়ানোর দায়বদ্ধতা থেকে হ্নীলা বিওপির আওতাধীন ১৩০টি জেলে পরিবারের মধ্যে নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। পাশাপাশি মাদক কারবারিদের বিষয়ে তথ্য দিয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহযোগিতা করার জন্য সবার প্রতি আহ্বান জানান তিনি।

সর্বশেষ, সাগরে মাছ ধরা বন্ধ থাকায় যখন অনেক পরিবারে দেখা দিয়েছে অনিশ্চয়তা, তখন বিজিবির এই খাদ্য সহায়তা নতুন করে আশার আলো দেখিয়েছে উপকূলের জেলেদের।

উল্লেখ্য, উখিয়া-টেকনাফ সীমান্তে ৬৪ বিজিবি নিয়মিত টহল ও মাদকবিরোধী অভিযানের পাশাপাশি বিজিবি তাদের দায়িত্বপূর্ণ এলাকাগুলোতে এই ধরনের সামাজিক ও কল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করে থাকে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চট্টগ্রামে হালিশহরে আউটলেট খুলল ‘মি. ডিআইওয়াই’

১১ বছরে লিটনের ‘প্রথম’ ফিফটি

আজ বিশ্ব গোসল দিবস

ওমানে ট্যাংকারে ভারতীয় নাবিকের মৃত্যু

আমিনবাজারে ডিবির জালে মাদকচক্র, আটক ৩

ময়লা অপসারণ কার্যক্রম পরিদর্শন ও বৃক্ষরোপণ করলেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম

বেরোবি ও বিসিকের ‘উদ্যোক্তা উন্নয়ন’ প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন

মৌসুমি বায়ু সক্রিয়, ঢাকাসহ বিভিন্ন অঞ্চলে বজ্রবৃষ্টির আভাস

‘১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়া হবে, ৮০ হাজারই হবেন নারী’

ইন্ডিপেনডেন্টের প্রতিবেদন / বিশ্বকাপ আসতেই কেন সংঘর্ষে জড়াচ্ছেন বাংলাদেশি আর্জেন্টিনা-ব্রাজিল ভক্তরা

১০

মাছ ধরতে গিয়ে বজ্রপাতে মাদ্রাসা শিক্ষকসহ নিহত ২

১১

টিকটকে পরিচয়, একসঙ্গে থাকার সিদ্ধান্ত দুই তরুণীর

১২

শান্তি চুক্তি নিয়ে আলোচনা করতে ইরানে কাতারের প্রতিনিধিদল

১৩

বিশ্বকাপে জিতেছে, মিরপুরে কি পারবে অস্ট্রেলিয়া?

১৪

ঘুরতে নিয়ে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, প্রেমিকসহ আটক ৩

১৫

সরকারি স্বাস্থ্যসেবায় অবহেলা অনিয়ম গ্রহণযোগ্য নয় : স্বাস্থ্যমন্ত্রী

১৬

থানার ব্যারাকে পুলিশ কনস্টেবলের মৃত্যু, কী লিখে গেলেন চিরকুটে

১৭

স্থায়ী জামিন পেলেন মুফতি আমির হামজা

১৮

বেনজীরের গ্রেপ্তার ইস্যুতে সংসদকে অবহিত করলেন স্বরাষ্ট্রমন্ত্রী

১৯

শূন্যরেখায় ৯ নাগরিক / বিজিবি-বিএসএফ পতাকা বৈঠকেও মেলেনি সমাধান

২০
X