মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩
উখিয়া (কক্সবাজার) প্রতিনিধি
প্রকাশ : ০৯ অক্টোবর ২০২৩, ১২:১৮ পিএম
আপডেট : ০৯ অক্টোবর ২০২৩, ০২:১১ পিএম
অনলাইন সংস্করণ

উখিয়ায় সন্ত্রাসীদের গুলিতে নিহত ২ রোহিঙ্গা

রোহিঙ্গা ক্যাম্প। ছবি : সংগৃহীত
রোহিঙ্গা ক্যাম্প। ছবি : সংগৃহীত

কক্সবাজারের উখিয়ায় সন্ত্রাসীদের গুলিতে দুই রোহিঙ্গা নিহত হয়েছেন। ক্যাম্পে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সোমবার (৯ অক্টোবর) ভোরে ২ নম্বর ক্যাম্প ও ৭ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে পৃথক এই ঘটনা ঘটে। উখিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত দুই রোহিঙ্গা হলেন ২ নম্বর ক্যাম্পের বাসিন্দা ছানা উল্যাহ (২৭) ও ৭ নম্বর ক্যাম্পের বাসিন্দা আহম্মদ হোসেন (৩৬)।

এ বিষয়ে ওসি শেখ মোহাম্মদ আলী বলেন, গভীর রাতে ৭ নম্বর ক্যাম্পে ১৫-১৬ জন সন্ত্রাসী একটি চায়ের দোকানে গুলি চালায়। এতে আহম্মদ হোসেন নিহত হন। অপরদিকে ভোরে ২ নম্বর ক্যাম্পে অজ্ঞাতনামা ২০ থেকে ৩০ জন সন্ত্রাসী মাহমুদুল হকের বসতঘরের সামনে গুলি করে। সন্ত্রাসীদের ছোড়া গুলিতে ঘটনাস্থলে ছানা উল্যাহ গুলিবিদ্ধ হয়ে নিহত হন।

ওসি আরও বলেন, এক ঘণ্টার ব্যবধানে এ গুলির ঘটনা ঘটে। নিহত দুজনের বুক, পেট এবং কোমরে গুলির চিহ্ন পাওয়া গেছে। সুরতহাল প্রতিবেদন শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানান পুলিশের এ কর্মকর্তা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নেইমারকে খেলানোর আকুতি সমর্থকদের

জার্মানিকে কাঁপিয়ে এগিয়ে থেকেই বিরতিতে গেল প্যারাগুয়ে

জয়ের মাঝেই বড় দুঃসংবাদ পেল ব্রাজিল

ব্রাজিলের পরের ম্যাচ কখন, প্রতিপক্ষ কারা

প্রথমার্ধে পিছিয়ে থেকেও জয়, ২৪ বছর পর ইতিহাসের পুনরাবৃত্তি ব্রাজিলের

সমতা না ফিরলে ৬০ মিনিটেই নামতেন নেইমার!

১২ বছরের জুজু কাটিয়েই শেষ ১৬-তে ব্রাজিল

প্রথমার্ধে হলুদ কার্ড, দ্বিতীয়ার্ধে গোল করে ম্যাচের ‘নায়ক’ কাসেমিরো

পুরোনো শত্রু নরওয়ে নাকি চেনা আইভরি কোস্ট: শেষ ষোলোতে কার মুখোমুখি ব্রাজিল?

অবিশ্বাস্য প্রর্ত্যাবর্তন ব্রাজিলের, আনচেলত্তির ‘জাদু’ দেখল ফুটবল দুনিয়া

১০

জাপানের স্বপ্ন ভেঙে চুরমার করে শেষ ষোলতে ব্রাজিল

১১

জীবনের প্রথম গোলটাই বিশ্বকাপের নকআউটে, ব্রাজিলের বিপক্ষে

১২

কাসেমিরোর গোলে সমতায় ফিরল ব্রাজিল

১৩

এক গোলে পিছিয়ে থেকে বিরতিতে ব্রাজিল

১৪

দুর্নীতির সংবাদ করায় এনায়েত শাওনকে বিটিআরসি কর্মকর্তার হুমকি

১৫

ব্রাজিলের জালে জাপানের গোল

১৬

ব্রাহ্মণবাড়িয়ায় তুমুল সংঘর্ষ, ওসিসহ আহত ২৫

১৭

বরেণ্য চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ারের মৃত্যুতে আইনমন্ত্রীর শোক

১৮

অনার্স ২য় বর্ষের ফরম পূরণের তারিখ জানাল জাতীয় বিশ্ববিদ্যালয় 

১৯

মেলায় ঘুরতে গিয়ে নিখোঁজ, ফোনে ‘লাশের অবস্থান’ জানাল কর্মচারী

২০
X