ক্ষেতলাল (জয়পুরহাট) প্রতিনিধি
প্রকাশ : ০৯ অক্টোবর ২০২৩, ০৫:৪৬ পিএম
অনলাইন সংস্করণ

এক চোখওয়ালা ‘অলৌকিক’ বাছুরের জন্ম, জনতার ভিড়

জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলায় এক চোখওয়ালা বাছুরের জন্ম। ছবি : কালবেলা
জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলায় এক চোখওয়ালা বাছুরের জন্ম। ছবি : কালবেলা

অদ্ভুত এক গরুর বাছুর জন্ম নিয়েছে জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলায়। হঠাৎ করে তাকে দেখলে যে কারও মনে পড়ে যাবে গ্রিক পুরাণে বর্ণনা করা এক চোখের দানব সাইক্লোপসের কথা। ‘এক চোখ’ ও নাক ছাড়া জন্মানো এই বাছুরকে দেখতে দূর-দূরান্ত থেকে জয়পুরহাট জেলার ক্ষেতলাল পৌর এলাকার মুন্দাইলে ছুটে আসছেন মানুষ।

সোমবার (৯ অক্টোবর) সকাল সাড়ে ৮টার দিকে ক্ষেতলাল পৌর এলাকার মুন্দাইল দক্ষিণ পাড়ার বাসিন্দা আজগর আলী আকন্দ ওরফে লালুর (৭০) বাড়িতে তার পালিত গাভী থেকে ওই বাছুরটির জন্ম হয়।

বৃদ্ধ লালু জানান, গরু-বাছুর পালন করেই আমার দিন যায়। আমার একটা গাভী আজ বাছুর জন্ম দিয়েছে। তার কোনো নাক নেই, একটা চোখ আছে কপালে। বাঁচবে না মরে যাবে বলতে পারছি না। বহু লোক দেখার জন্য আসছে।

প্রতিবেশী একজন জানান, আমার বাড়ির পাশে আমার ভাশুড়ের একটা গাভী আছে। সে গাভীর একটা বাছুর হয়েছে, বাছুরটা ব্যতিক্রম। বাছুরটার একটা চোখ, নাক নেই, জিহবা লম্বা, নাক না থাকায় মুখদিয়ে নিঃশ্বাস নিচ্ছে। বাছুরটা অন্য সাইজের, দেখতে ভয়ানক।

স্থানীয় কাউন্সিলর হাবিবুল রহমান চৌধুরী বলেন, ‘আমার ওয়ার্ডে লালু আকন্দের বাড়িতে একটি বাছুরের জন্ম হয়েছে। বাছুরটির নাক নেই এবং চোখ একটি। বাছুরই একরকম ‘অলৌকিক’, তাই তা দেখার জন্য এলাকাবাসীর ঢল পড়ে গেছে। বাছুরটি বেঁচে থাকলে চিড়িয়াখানায় রাখা যেতে পারে।’

উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা (ভারপ্রাপ্ত) সাগরিকা কার্জ্জী কালবেলাকে বলেন, ‘উপজেলার মুন্দাইলের দক্ষিণ পাড়া গ্রামের আজগর আলী আকন্দের বাড়িতে একটি বিকলাঙ্গ বাছুরের জন্ম হয়েছে। জেনেটিক ডিজঅর্ডারের কারণে বাছুরটি এ রকম বিকলাঙ্গ হয়েছে। এটার তেমন চিকিৎসা নেই। এসব বাছুর খুব স্বল্প মেয়াদে বাঁচে। বলা যায় কয়েক ঘণ্টা বা কয়েকদিন পর্যন্ত বাঁচতে পারে।’

কালবেলা/এসওআর
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

১১ দলীয় জোট থেকে লেবার পার্টির বহিষ্কার চান দেওনার পীর

কাপ্তাই উপজেলা যুবলীগের সভাপতি গ্রেপ্তার

শাকিবের সঙ্গে রোমান্সে ছিল না কোনো অস্বস্তি, জানালেন সাবিলা নূর

রাকসু কার্যালয়ে হামলার অভিযোগে সংবাদ সম্মেলন, ৬ দফা দাবি

ভারতে কারাভোগের পর দেশে ফিরলেন ৫ বাংলাদেশি নারী 

যমুনা নদীর বাঁধে ফের ভাঙন, আতঙ্কে নদীপাড়ের মানুষ

কুলাউড়া পৌর বিএনপির কমিটি স্থগিত

সারা অ্যাডভারটাইজিংয়ের এমডি আনোয়ার হোসেন মিন্টু আর নেই

লক্ষ্মীপুরে ১৬ নেতার পদত্যাগের পর যুবদলের কমিটি বিলুপ্ত 

শিক্ষা ক্যাডার কর্মকর্তাদের বদলি-পদায়নে নতুন নীতিমালা

১০

২০২৬ সালের প্রথমার্ধে আইডিএলসি ফাইন্যান্সের ২৬ শতাংশ প্রবৃদ্ধি

১১

এক অগ্নিকাণ্ডেই ভেঙে গেল ৬ পরিবারের স্বপ্ন

১২

কওমি মাদ্রাসার বিরুদ্ধে অপপ্রচার চলছে, অভিযোগ হেফাজতের

১৩

স্কুলছাত্র সোহান হত্যা মামলায় ২ আসামির মৃত্যুদণ্ড

১৪

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে কোষাধ্যক্ষ পদে শেখ রফিকুল ইসলামের যোগদান

১৫

ডিজিটাল ব্যাংকিং যুগে পদার্পণ করল আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংক

১৬

লেবাননে ইসরায়েলি হামলায় নিহত বেড়ে ৪,৩৩৩

১৭

৮৪ কোটি টাকা মূল্যের মাদকদ্রব্য ধ্বংস করল বিজিবি

১৮

ঢাকা-চট্টগ্রাম ‎মহাসড়কে চলন্ত স্ক্র্যাপবোঝাই লরিতে আগুন

১৯

তৃতীয় লিঙ্গ নিয়োগ পেল বরিশাল সিটি করপোরেশনে 

২০
X