টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি
প্রকাশ : ১০ অক্টোবর ২০২৩, ০৪:২৯ পিএম
আপডেট : ১০ অক্টোবর ২০২৩, ০৪:৩৫ পিএম
অনলাইন সংস্করণ

সেন্টমার্টিনে জেলের জালে ১০ পোপা মাছ, ৭ লাখ টাকায় বিক্রি

পোপা মাছ। ছবি : কালবেলা
পোপা মাছ। ছবি : কালবেলা

কক্সবাজারের টেকনাফ প্রবাল দ্বীপ সেন্টমার্টিনে জেলের জালে ধরা পড়া ১০টি পোপা মাছ ৭ লাখ টাকায় বিক্রি হয়েছে। দ্বীপের স্থানীয় জেলে আবদুল গণির থেকে টেকনাফের এক ব্যবসায়ী মাছগুলো কিনে নেন। মঙ্গলবার (১০ অক্টোবর) সকাল ১০টার দিকে বিষয়টি নিশ্চিত করেন জেলে আব্দুল গণি।

তিনি বলেন, ১০টি মাছ টেকনাফের এক ব্যবসায়ীর কাছে ৭ লাখ টাকায় বিক্রি করেছি। মাছগুলোর একেকটির ওজন ১২ থেকে ২০ কেজি ছিল। প্রথমে ২০ লাখ টাকা চেয়েছিলাম। কিন্তু এত টাকা দিয়ে কেউ কিনতে না চাওয়ায় শেষ পর্যন্ত ৭ লাখ টাকায় ছেড়ে দিলাম।

সোমবার ভোরে সেন্টমার্টিন পশ্চিম পাড়ার বাসিন্দা আবদুল গণির মালিকানাধীন ‘এফবি গণি’ ফিশিং ট্রলারে মাছগুলো ধরা পড়ে। সকাল ৮টার দিকে ট্রলারটি সেন্টমার্টিন জেটি ঘাটে এসে পৌঁছালে মাছ দেখতে ভিড় জমান উৎসুক জনতা।

ট্রলারের মাঝি ওসমান বলেন, সেন্টমার্টিন দ্বীপের দক্ষিণে সাগরে জাল ফেলা হয়। ভোরে জাল টানতে গিয়ে দেখা যায় বড় বড় কালো পোপা মাছ আটকা পড়েছে জালে। সেখানে মাছটির দাম হাঁকানো হয় ১৭ লাখ টাকা।

মাছ আমদানি-রপ্তানিকারক ব্যবসায়ীরা জানান, পুরুষ প্রজাতির কালো পোপা মাছের বায়ুথলি মোটা ও বড় হয়। পোপা মাছের বায়ুথলি দিয়ে বিশেষ এক ধরনের সার্জিক্যাল সুতা তৈরি করা যায় বলে বিভিন্ন দেশে এ মাছের প্রচুর চাহিদা রয়েছে। এ কারণে পুরুষ কালো পোপা মাছের দাম এত বেশি।

টেকনাফে উপজেলা মৎস্য কর্মকর্তা দেলোয়ার বলেন, নাফ নদীর মোহনায় ও বঙ্গোপসাগরে এই পাওয়া যায়, মূলত সাগরে ৬৫ দিন এবং ২২ দিন জেলেরা সরকারের নিয়মনীতি মেনে চলার কারণে সাগরে বিভিন্ন প্রকার মাছ বৃদ্ধি পাচ্ছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রোববার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

গাজীপুরে আবাসিক হোটেলে অভিযান, আটক ৭

২৬ জুলাই / আজকের নামাজের সময়সূচি

ফিলিস্তিনিদের ব্যক্তিগত গাড়ি ছিনিয়ে নিচ্ছেন ইসরায়েলিরা

ফ্যাটি লিভারের ঝুঁকি কমাতে পান করুন এই তিন পানীয়

ভিসা ছাড়া এশিয়ার যে ৬ দেশ ভ্রমণ করতে পারবেন বাংলাদেশি পাসপোর্টধারীরা

এবার গাঁজা গাছসহ গ্রেপ্তার হলেন ইয়াবাকান্ডে বহিষ্কৃত পুলিশ সদস্য

সীতাকুণ্ডে যুবককে তুলে নিয়ে নির্যাতনের পর হত্যা, থানায় মামলা

যুক্তরাষ্ট্রের মেজর লিগের অল-স্টার ম্যাচে খেলবেন না মেসি

পদ্মায় ঝাঁপ দেওয়া সেই নারীকে জীবিত উদ্ধার

১০

রাজনীতি নিষিদ্ধ যবিপ্রবিতে ছাত্রলীগের আহ্বায়ক কমিটি, সদস্যদের কারও নেই ছাত্রত্ব

১১

তুরস্ক সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান 

১২

প্রিমিয়ার লিগের ক্লাবে বাংলাদেশি বংশোদ্ভূত আরেক ফুটবলারের অভিষেক

১৩

সিরিয়ায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত অন্তত ৩৫

১৪

রাজবাড়ীতে সংবাদ সংগ্রহকালে সাংবাদিকের ওপর হামলার অভিযোগ

১৫

শাহজালাল বিমানবন্দর এলাকায় আগুন, এক ঘণ্টায় নিয়ন্ত্রণে

১৬

বিলাসবহুল গাড়িতে পাওয়া গেল কোটি টাকার গাঁজা

১৭

ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যের তালিকায় অন্তর্ভুক্ত ভারতের প্রাচীন বৌদ্ধ স্থান সারনাথ

১৮

পরিচয় মিলল চলন্ত ফেরি থেকে পদ্মায় ঝাঁপ দেওয়া নিখোঁজ সেই নারীর 

১৯

মহানগর সার্বজনীন পূজা কমিটির সভাপতি গোপাল চন্দ্র, সম্পাদক শুভাশীষ কুমার

২০
X