চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ : ১০ অক্টোবর ২০২৩, ০৩:১৭ পিএম
আপডেট : ১০ অক্টোবর ২০২৩, ০৫:২০ পিএম
অনলাইন সংস্করণ

পিটুনির অভিযোগে ছাত্রলীগের ২ নেতার বিরুদ্ধে ইন্টার্ন চিকিৎসকের জিডি

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল। ছবি : সংগৃহীত
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল। ছবি : সংগৃহীত

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে মো. আকিল হায়দার জিদান নামে এক ইন্টার্ন চিকিৎসকে মারধরের অভিযোগ উঠেছে ছাত্রলীগের দুই নেতার বিরুদ্ধে।

অভিযুক্ত দুই ছাত্রলীগ নেতা হলেন- অভিজিৎ দাশ এবং ফয়েজ উল্লাহ। তাদের বিরুদ্ধে নগরের পাঁচলাইশ থানায় সাধারণ ডায়েরি করার পাশাপাশি চমেকের অধ্যক্ষ শাহেনা আক্তারের কাছে নিরাপত্তা চেয়ে আবেদন করেছেন ইন্টার্ন চিকিৎক জিদান।

সোমবার (৯ অক্টোবর) পৃথকভাবে থানায় জিডি ও চমেক অধ্যক্ষ বরাবর এ চিঠি দেওয়া হয়েছে। এর আগে গত ৮ অক্টোবর চমেক হাসপাতালে ৩৩ নম্বর ওয়ার্ডে রোগী দেখাকে কেন্দ্র করে ওই দুই ছাত্রলীগ নেতা মিলে তাকে পিটিয়েছেন বলে অভিযোগ করেছেন জিদান।

অভিযোগ দায়েরের বিষয়টি নিশ্চিত করে পাঁচলাইশ থানার ওসি সন্তোষ কুমার চাকমা বলেন, এ বিষয়ে একটি অভিযোগ পেয়েছি। বিস্তারিত ঘটনা তা তদন্ত সাপেক্ষে জানা যাবে।

অভিযুক্ত ছাত্রলীগ নেতা অভিজিৎ দাশ এখন কলেজ থেকে বহিষ্কৃত। গত ফেব্রুয়ারিতে কলেজ ছাত্রাবাসে তিন ছাত্রকে মারধরের অভিযোগে তাকে কলেজ থেকে তিন বছরের জন্য বহিষ্কার করা হয়। ফয়েজ উল্যাহ ইন্টার্ন চিকিৎসক পরিষদের সভাপতি। তিনিও একসময় চমেক ছাত্রলীগের রাজনীতিতে সক্রিয় ছিলেন বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

থানায় জমা দেওয়া অভিযোগ এবং চমেক অধ্যক্ষের কাছে করা আবেদন থেকে জানা যায়, গত ৮ অক্টোবর রাতে চমেক হাসপাতালে ৩৩ নম্বর ওয়ার্ডে দায়িত্ব পালন করছিলেন জিদান। এ সময় সময় ফয়েজ ও অভিজিৎ এসে তাদের এক রোগী দেখতে বলে। জিদান অন্য একজন রোগী দেখতে ব্যস্ত থাকায় কিছুক্ষণ পর তাদের রোগী দেখবে বলে জানায়। তখন তারা ক্ষিপ্ত হয়ে জিদানকে অকথ্যভাষায় গালিগালাজ করে। একপর্যায়ে বহিষ্কৃত অভিজিৎ দাশ শার্টের কলার ধরে দেওয়ালের সঙ্গে ধাক্কা দেয় এবং চড়থাপ্পড় দেয়। এ সময় তারা প্রাণনাশের হুমকিও দেন তাকে।

তবে মারধরের বিষয়টি বানোয়াট উল্লেখ করে অভিযুক্ত অভিজিৎ দাশ বলেন, সেদিন রাতে গাইনি ওয়ার্ডে গিয়েছিলাম আমরা। তবে মারধরের মতো কোনো ঘটনা ঘটেনি। পুরো বিষয়টি মিথ্যা। চাইলে হাসপাতালে সিসি ক্যামেরার ফুটেজ চেক করতে পারেন। ইন্টার্ন চিকিৎসক পরিষদের (ইচিপ) সাবেক দুই নেতার ইন্ধনে জিদান আমাদের বিরুদ্ধে অভিযোগ দিয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিশু রিফাত হত্যা মামলায় ৫ জনের মৃত্যুদণ্ড

প্রধানমন্ত্রীর প্রথম বিদেশ সফরে সঙ্গী হিসেবে কারা আছেন

বাবার অসিয়তের জায়গায় দাফনে সন্তানদের বাধা, ৩ স্থানে খোঁড়া হলো কবর

১৫ বছরের কম বয়সীদের সামাজিকমাধ্যম ব্যবহারে নিষেধাজ্ঞা আমিরাতের 

সিলেটের সাদাপাথর সাময়িকভাবে বন্ধ ঘোষণা

পরের দুই ম্যাচে জিততে না পারলে কী হবে আর্জেন্টিনার?

জীবনের প্রথম খিঁচুনি কি ক্যানসারের লক্ষণ? যা বলছে গবেষণা

ফৌজদারি অপরাধে দণ্ড নির্ধারণে অভিন্ন মানদণ্ড চায় আইন কমিশন

প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বিজনেস ডিপার্টমেন্টে এআই নিয়ে ২ দিনের কর্মশালা

সুইস পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করলেন আব্বাস আরাগচি

১০

সুইজারল্যান্ডে যুক্তরাষ্ট্র-ইরান আলোচনা শুরু

১১

১০০০তম বিশ্বকাপ ম্যাচ: সংখ্যার আড়ালে লুকানো চমকপ্রদ তথ্য

১২

‘তারেক রহমান বিদেশনীতিতে নাহিদ ইসলামের পথ অনুসরণ করছেন’

১৩

যুবককে পিটিয়ে বৈদ্যুতিক শক দিয়ে হত্যা, পুলিশের গাড়ি অবরুদ্ধ

১৪

কোরবানির হাটে অবিক্রিত সেই ভাইরাল উট নিয়ে নতুন সিদ্ধান্ত 

১৫

দোকান ভাড়ার বিরোধে ব্যবসায়ী খুন, আসামির যাবজ্জীবন

১৬

রাতের মধ্যে ঝড়সহ বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

১৭

সমঝোতার প্রথম ধারা যুক্তরাষ্ট্র বাস্তবায়ন করতে পারেনি: ইরান

১৮

পাকিস্তানি মধ্যস্থতাকারীদের সঙ্গে মার্কিন প্রতিনিধিদলের সাক্ষাৎ

১৯

যুবদল নেতা মাসুদ হত্যা মামলার আসামি পাহাড় থেকে গ্রেপ্তার

২০
X