রাজশাহী ব্যুরো
প্রকাশ : ১২ অক্টোবর ২০২৩, ০৪:০৪ পিএম
অনলাইন সংস্করণ

আবেদনের পরদিনই মিলবে ভারতের মেডিকেল ভিসা

ভারতীয় ভিসার ছবি। ছবি : সংগৃহীত
ভারতীয় ভিসার ছবি। ছবি : সংগৃহীত

আগামী রোববার (১৫ অক্টোবর) থেকে আবেদনের পর দিনই রাজশাহী অঞ্চলের রোগীরা ভারতীয় মেডিকেল ভিসা পেয়ে যাবেন বলে জানিয়েছেন রাজশাহীতে নিযুক্ত ভারতীয় সহকারী হাইকমিশনার মনোজ কুমার। তিনি বলেন, ভারতীয় ভিসা দপ্তরে কাগজপত্র পৌঁছানোর পরের কার্যদিবসেই রোগী ও তার স্বজনদের মেডিকেল ভিসা দেওয়া হবে।

মঙ্গলবার (১০ অক্টোবর) রাজশাহীতে তার বাসভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এই তথ্য জানান তিনি।

তিনি বলেন, আমি এই সুন্দর শহরে সহযোগিতামূলক এবং দুর্দান্ত মানুষদের মধ্যে এক বছর পূর্ণ করেছি। আমি আমার সীমিত সামর্থ্যের মধ্যে মানবতার সেবা করার সর্বোচ্চ চেষ্টা করেছি। আগামী রোববার থেকে যাদের আবেদনপত্র আমার দপ্তরে পৌঁছাবে, যাচাইবাছাই শেষে তারা পরের কার্যদিবসে ভিসা পাবে। একই প্রক্রিয়ায় আগামী সপ্তাহ থেকে ট্যুরিস্ট ভিসাও এক কার্যদিবসে প্রদান করা হবে।

এতে রোগীরা উপকৃত হবেন জানিয়ে মনোজ কুমার বলেন, আমরা দ্রুত ভিসা দেওয়ার চেষ্টা করছি। সবার উচিত হবে বৈধ কাগজপত্র দিয়ে সঠিকভাবে আবেদন করা। এক্ষেত্রে কোনো ধরনের অনিয়ম কিংবা জালিয়াতি করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।

ভারতের যে কোনো ধরনের ভিসা পাওয়ার ক্ষেত্রে এখন অনলাইনে আবেদন করতে হয়। তখনই আবেদনকারীকে তার কাগজপত্র জমা দেওয়ার তারিখ দিয়ে দেওয়া হয়। নির্ধারিত দিনে আবেদনকারীরা রাজশাহী নগরীর বর্ণালী মোড়ে ভারতীয় ভিসা আবেদন কেন্দ্রে গিয়ে কাগজপত্র জমা দেন। সেদিনই এসব কাগজপত্র রাজশাহীতেই সহকারী হাইকমিশনে পাঠিয়ে দেওয়া হয়।

এখন অনলাইনে ভিসার আবেদন করার সময় কাগজপত্র জমা দেওয়ার যে তারিখ দেওয়া হচ্ছে, সেটিই পাওয়া যাচ্ছে কিছুটা বিলম্বে। ফলে অনলাইনে আবেদন করার পর কাগজপত্র জমা দেওয়ার জন্যই অপেক্ষা করতে হচ্ছে রোগী ও তার স্বজনদের। ট্যুরিস্ট ভিসার আবেদনকারীদের অপেক্ষাটা আরও বেশি সময়ের। ভিসা পেতেও বিলম্ব হচ্ছে তাদের।

এ সমস্যার সমাধান সম্পর্কে সহকারী হাইকমিশনার মনোজ কুমার সাংবাদিকদের বলেন, এখন মেডিকেল ভিসা প্রার্থীরা তাদের কাগজপত্র জমা দেওয়ার তারিখ আগাম পান। ধীরে ধীরে এই সময়টাও এগিয়ে আনা হবে। সুশৃঙ্খলভাবে দ্রুত ভিসা দেওয়ার জন্য আমরা কাজ করছি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্থানীয় সরকার নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে : মির্জা ফখরুল

প্রথমার্ধে কেপ ভার্দের গোলকিপারের দৃঢ়তায় গোল পায়নি স্পেন

ঢাকা-সিলেট মহাসড়কে ১০ কিলোমিটার যানজট

বিশ্বকাপে হাইড্রেশন ব্রেক : কারও কাছে আশীর্বাদ, কারও কাছে অভিশাপ

আইএটি-বুয়েটের ‘এআই যুগে শিক্ষা গবেষণা ও উন্নয়ন’ বিষয়ক সেমিনার

বিশ্বকাপ উপলক্ষে বিনামূল্যে স্পোর্টস মেডিসিন বোর্ড কনসালটেশন গঠন

শিক্ষা অফিসারদের গাফিলতিতে অনুদান থেকে বঞ্চিত মেধাবী শিক্ষার্থীরা

সমঝোতা চুক্তিতে স্বাক্ষর করেননি মোজতবা খামেনি, কী বলছে যুক্তরাষ্ট্র

দাস বাণিজ্যের রুট থেকে বিশ্বকাপের মহামঞ্চে কেপ ভার্দের অভিষেক

গ্রাহকদের জন্য সুখবর দিল ইসলামী ব্যাংক 

১০

‘ইসলামী ব্যাংককে আগের মর্যাদায় ফিরিয়ে আনতে কাজ করবে নতুন প্রতিনিধি’

১১

৫ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা 

১২

সংসদে নারীদের বোরকা-হিজাব নিয়ে মন্তব্য, হেফাজতের প্রতিবাদ

১৩

ইরানের সঙ্গে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেছেন ট্রাম্প ও ভ্যান্স

১৪

৩ ঘণ্টা পর ময়মনসিংহ-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল স্বাভাবিক

১৫

শর্ত মানলে ৩০০ বিলিয়ন ডলারের তহবিল পাবে ইরান : ভ্যান্স

১৬

গণমাধ্যমে সত্যকে সত্য হিসেবেই তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর 

১৭

সিএমপির ৫ থানায় নতুন ওসি, ৮ পরিদর্শক বদলি

১৮

মাদারীপুরে দুপক্ষের তুমুল সংঘর্ষ, আহত ১০

১৯

হতাশায় গাঁজার নেশায় ঝুঁকছে ব্রাজিলের তরুণরা, বলছে গবেষণা

২০
X