কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২১ জুন ২০২৩, ০৩:১৭ পিএম
অনলাইন সংস্করণ

রাজশাহীতে ভোটের মাঠে সক্রিয় আনসার-ভিডিপি

রাজশাহীর বিভিন্ন ভোটকেন্দ্র পরিদর্শন করেন আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর রাজশাহী রেঞ্জের উপমহাপরিচালক কামরুন নাহার। 
রাজশাহীর বিভিন্ন ভোটকেন্দ্র পরিদর্শন করেন আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর রাজশাহী রেঞ্জের উপমহাপরিচালক কামরুন নাহার। 

রাজশাহী সিটি করপোরেশন নির্বাচনে আনসার ও ভিডিপি সদস্যরা স্বতঃস্ফূর্ত ও সক্রিয়ভাবে দায়িত্ব পালন করছেন। নির্বাচনে আইনশৃঙ্খলা রক্ষায় ১ হাজার ৮৬০ জন আনসার ও ভিডিপি সদস্য দায়িত্ব পালন করছেন।

বুধবার (২১ জুন) সকাল থেকে রাজশাহীর বিভিন্ন ভোটকেন্দ্র পরিদর্শন করেন আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর রাজশাহী রেঞ্জের উপমহাপরিচালক কামরুন নাহার।

ভোটকেন্দ্র পরিদর্শনকালে তিনি বলেন, রাজশাহী সিটি করপোরেশন নির্বাচনে আইনশৃঙ্খলা পরিস্থিতি রক্ষায় আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর পর্যাপ্ত প্রস্তুতি রয়েছে। এ নির্বাচনে ব্যাটালিয়ন আনসার সদস্যদের ১৫টি স্ট্রাইকিং টিম টহল ডিউটিতে নিয়োজিত রয়েছে। এ ছাড়া ১৫৫টি ভোটকেন্দ্রে ১২ জন করে ১ হাজার ৮৬০ জন আনসার ও ভিডিপি সদস্য দায়িত্ব পালন করছেন। এর মধ্যে অস্ত্রসহ ৩১০ জন পিসি বা এপিসি দায়িত্ব পালন করছেন।

কামরুন নাহার বলেন, সব সদস্য অত্যন্ত দায়িত্বশীলতা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনে করছেন। তাদের কর্মতৎপরতা ও সক্রিয়ভাবে দায়িত্ব পালনে ভোটারদের মধ্যে আস্থার পরিবেশ তৈরিতে সহায়ক ভূমিকা রাখছে এবং ভোটাররা নির্বিঘ্নে ভোটকেন্দ্রে এসে ভোট দিতে পারছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইতিহাস গড়ে ডিগ্রি পরীক্ষার ফল প্রকাশ করল জাতীয় বিশ্ববিদ্যালয়

নেচার ইনডেক্সে দেশে গবেষণায় শীর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়

আটকের পর ৫ দফা দাবি জানালেন রাহুল গান্ধী

সাভার পৌরসভার জলাবদ্ধতা নিরসনে নিজ অর্থায়নে ড্রেনেজ সংস্কারে বিএনপি নেতা

স্ত্রী-সন্তানকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল যুবকের

স্পেনের ওপর বাজি ধরে বড় অঙ্কের অর্থ জিতলেন মিয়া খলিফা

৩ জেলায় বন্যার ঝুঁকি, ২ বিভাগে অতিভারী বৃষ্টির পূর্বাভাস

আঞ্চলিক নিরাপত্তা জোরদারে সহযোগিতা বাড়াতে সম্মত ইরান-পাকিস্তান

স্বর্ণপদক পেলেন জাবির অধ্যাপক ড. শামীম কায়সার

ফ্রিল্যান্সারদের বৈদেশিক লেনদেন সহজ করল বাংলাদেশ ব্যাংক

১০

নিজের অজান্তেই নামাজে যে ৫টি ভুল করেন অনেকেই

১১

৪০০ বোতল ফেনসিডিল গায়েবের অভিযোগ এসআইয়ের বিরুদ্ধে

১২

এবার জাতিসংঘের মহাসচিব পদে ফিফা সভাপতি! ট্রাম্পের ‘আনুগত্যের পুরস্কার’ পাচ্ছেন ইনফান্তিনো?

১৩

জামায়াত এমপির সেই ভিডিও নিয়ে ঢাবি শিক্ষিকা মোনামীর পোস্ট

১৪

কঠিন বিপদের সময় দোয়া কবুল হয় যে আমলে

১৫

রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে খলিলুর রহমানের বৈঠক

১৬

ভারতে বন্যায় ২৪ ঘণ্টায় ২১ জনের মৃত্যু

১৭

প্রবাসীর সংসার ছেড়ে সাবেক প্রেমিকের সঙ্গে পালালেন মরিয়ম

১৮

হবিগঞ্জে হত্যাচেষ্টার মামলায় ব্যারিস্টার সুমনের জামিন

১৯

ফাইনালের হাফটাইম শোতে কত পারিশ্রমিক নিলেন শাকিরা?

২০
X