মাধবপুর(হবিগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ : ১৩ অক্টোবর ২০২৩, ০৯:৪৫ এএম
আপডেট : ১৩ অক্টোবর ২০২৩, ০৯:৫২ এএম
অনলাইন সংস্করণ

বিশেষ অঙ্গ হারিয়ে হাসপাতালে যুবক, স্ত্রী-শাশুড়ি গ্রেপ্তার

গ্রেপ্তারকৃত স্ত্রী ও শাশুড়ি। ছবি : সংগৃহীত
গ্রেপ্তারকৃত স্ত্রী ও শাশুড়ি। ছবি : সংগৃহীত

হবিগঞ্জের মাধবপুরে স্বামীর বিশেষ অঙ্গ দ্বিখণ্ডিত করার ঘটনায় স্ত্রী ও শাশুড়িকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত স্ত্রী জোনাকি বেগম ও শাশুড়ি বকুল বেগমকে বৃহস্পতিবার (১২ অক্টোবর) দুপুরে মাধবপুর থানায় নিয়ে যাওয়া হয়েছে।

মাধবপুর থানার পরিদর্শক (তদন্ত) আতিকুর রহমান ও মামলার তদন্ত কর্মকর্তা রায়হান মিয়া জানান, ১৮ সেপ্টেম্বর সন্ধ্যায় স্ত্রী জোনাকী বেগম ও তার সহযোগীরা জুসের সঙ্গে চেতনানাশক কিছু মিশিয়ে স্বামী হাবিব মিয়াকে খাওয়ান। পরে তন্দ্রারত অবস্থায় ধারালো ছুরি দিয়ে তার বিশেষ অঙ্গ দ্বিখণ্ডিত করেন। চিৎকার শুনে প্রতিবেশীরা হাবিবকে উদ্ধার করেন। আশঙ্কাজনক অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে অস্ত্রোপচারের পর এখন তিনি ঢাকার একটি ক্লিনিকে চিকিৎসাধীন।

স্বামী হাবিব মিয়া পার্শ্ববর্তী বিজয়নগর উপজেলার শশই গ্রামের রাষ্ট্র মিয়ার ছেলে। নজরপুর গ্রামে বসবাসরত জোনাকীর সঙ্গে হাবিবের দ্বিতীয় বিয়ে হয়। কিছু দিন যেতে না যেতেই স্বামী-স্ত্রীর মধ্যে বিরোধ শুরু হয়। বিরোধের জের ধরে এ ঘটনা ঘটিয়েছে।

এ ঘটনায় হাবিবের পিতা রাষ্ট্র মিয়া বাদী হয়ে জোনাকী ও তার মাসহ কয়েকজনকে আসামি করে থানায় একটি মামলা করেন। ঘটনার পর থেকে জোনাকী ও তার মা বকুল বেগম আত্মগোপনে চলে যান। তথ্যপ্রযুক্তির সহায়তায় গাজীপুর মেট্রোপলিটন কাশিমপুর থানা পুলিশের সহযোগিতায় এসআই রায়হান বৃহস্পতিবার ভোররাতে গাজীপুর মেট্রোপলিটন এলাকা থেকে তাদের গ্রেপ্তার করেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নেই বাবার জানাজায়ও, কোথায় আছেন মোজতবা খামেনি?  

বঙ্গোপসাগরে থামছে না অবৈধ ট্রলিং বোটের দৌরাত্ম্য

রোহিঙ্গা ক্যাম্পে গোপন পথ, বাড়ছে অপরাধের শঙ্কা

বড় অঙ্কে পরিবর্তনের পর আজ যত টাকা ভরিতে মিলছে স্বর্ণ

শৈশবের দারিদ্র্য নিয়ে ব্রিটিশ শিক্ষামন্ত্রীর মন্তব্য, অতিরঞ্জনের অভিযোগ প্রতিবেশীর

যেভাবে ব্রিটিশ ‘গ্যাংস্টারদের’ নতুন আখড়া হয়ে উঠল নেদারল্যান্ডস 

বায়ুদূষণে আজ শীর্ষে নয়াদিল্লি, ঢাকার অবস্থান কত

যুক্তরাষ্ট্রের ২৫০তম স্বাধীনতা দিবসে রাষ্ট্রদূত মুশফিকের বার্তা

রোববার রাজধানীর যেসব এলাকার মার্কেট বন্ধ

৫ মিলিয়ন ডলারের ক্ষতিপূরণ দিতে আরও সময় চাইলেন ট্রাম্প

১০

নতুন পে-স্কেলে বেতন কাঠামো ও সফটওয়্যার নিয়ে জটিলতা

১১

বাঁচতে চান শাবিপ্রবি শিক্ষার্থী আশরাফুল

১২

গোলাপগঞ্জে দেশের প্রথম ‘প্রবাসী হেল্প ডেস্ক কর্নার’

১৩

‘ম্যানার শিখিয়ে’ বহিষ্কার জাবির ১২ শিক্ষার্থী

১৪

দিনে মাত্র ৩০ মিনিট হাঁটলেই দেওয়া হবে পুরস্কার

১৫

এবার ভূমিকম্পে বিধ্বস্ত ভেনিজুয়েলার পাশে দাঁড়ালেন মেসি

১৬

প্যারাগুয়ে গোলরক্ষক হাত বাড়ালেও হ্যান্ডশেক করেননি এমবাপ্পে, তুমুল বিতর্ক

১৭

রোনালদোর চেয়েও এগিয়ে কেপ ভার্দের গোলরক্ষক

১৮

ভয়াবহ খরায় পুড়ছে ইউরোপ, ধানক্ষেত শুকিয়ে যাচ্ছে

১৯

গোল্ডেন বুটের দৌড়ে মেসিকে ছুঁলেন এমবাপ্পে

২০
X