রাজশাহী ব্যুরো
প্রকাশ : ২১ জুন ২০২৩, ০৩:৩৬ পিএম
আপডেট : ২১ জুন ২০২৩, ০৩:৩৮ পিএম
অনলাইন সংস্করণ
রাসিক নির্বাচন

ইসির প্রতি মেয়রপ্রার্থীর এ কেমন অলৌকিক বিশ্বাস!

কর্মী সমর্থকদের সঙ্গে জাকের পার্টির মেয়রপ্রার্থী লতিফ আনোয়ার। ছবি : কালবেলা
কর্মী সমর্থকদের সঙ্গে জাকের পার্টির মেয়রপ্রার্থী লতিফ আনোয়ার। ছবি : কালবেলা

রাজশাহী সিটি করপোরেশন নির্বাচনে নির্বাচন কমিশন (ইসি) ও দেশের মানুষের প্রতি অলৌকিক বিশ্বাস স্থাপন করে ১৫৫ কেন্দ্রের কোনোটিতেই পোলিং এজেন্ট দেয়নি জাকের পার্টির মেয়রপ্রার্থী লতিফ আনোয়ার। পোলিং এজেন্ট না থাকলেও ভোটে কোনো সমস্যা হচ্ছে না জানিয়ে নির্বাচনের পরিবেশ নিয়ে সন্তোষও প্রকাশ করেছেন তিনি।

বুধবার (২১ জুন) দুপুর ১২টায় রাজশাহী মুসলিম হাইস্কুল কেন্দ্রে ভোট দেয়ার পর সাংবাদিকদের এসব কথা জানান জাকের পার্টির এই মেয়রপ্রার্থী।

তিনি বলেন, মানুষকে ভালোবাসার জন্য রাজনীতি করছেন। আর ভালোবাসার প্রথম শর্ত হলো বিশ্বাস। তিনি সবাইকে বিশ্বাস করতে চান। বাংলাদেশের নির্বাচন কমিশনকেও বিশ্বাস করতে চান। আর এ কারণেই পোলিং এজেন্ট দেননি।

লতিফ আনোয়ার বলেন, আমার যথেষ্ট নেতাকর্মী আছে। কেউ যদি মনে করে জাকের পার্টির ভীত নরম, তাহলে সে ভুল করছে। সারা বাংলাদেশে জাকের পার্টির প্রচুর নেতাকর্মী ও সমর্থক আছে। আমি বলছি, জাতিকে নতুন কিছু দিতে চাই। যেটা কোনো রাজনৈতিক দল এ রকম করে না। একমাত্র জাকের পার্টি মানুষকে বিশ্বাস করতে জানে এবং মানুষের বিশ্বাস রাখতেও জানে। সেজন্যই আমি কোনো কেন্দ্রেই কোনো পোলিং এজেন্ট দেইনি।

গোলাপ ফুল প্রতীকের এই মেয়রপ্রার্থী বলেন, রাজশাহীতে খুব সুন্দর পরিবেশে ভোট চলছে। আমার আশা, রাজশাহীর মানুষ নির্বিঘ্নে ভোট দেবেন। তারা তাদের পছন্দমতো যোগ্য প্রার্থীকে নির্বাচিত করবেন।

তিনি আরও বলেন, ভোট এখন পর্যন্ত ভালো চলছে। কিন্তু এখনো শেষ হয়ে যায়নি। আমরা অপেক্ষা করি। এখন আমরা মাঝপথে আছি। ভোটটা একটা বড় প্রক্রিয়া। এটা শেষ হওয়া পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে। তারপর ফলের কথা পরে বলা যাবে।

উল্লেখ্য, সিটির ৩০টি ওয়ার্ডের ১৫৫টি কেন্দ্রে ১ হাজার ৭৩০টি ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে ১ হাজার ১৫৩টি কক্ষে একযোগে সকাল ৮টায় এই ভোটগ্রহণ শুরু হয়। বিরতিহীনভাবে এই ভোটগ্রহণ বিকাল ৪টা পর্যন্ত চলবে। ভোটগ্রহণের দায়িত্বে রয়েছেন তিন হাজার ৬১৪ কর্মকর্তা। ভোটকেন্দ্রগুলোতে স্থাপন করা হয়েছে ১ হাজার ৫৬০টি ক্লোজ সার্কিট ক্যামেরা। কেন্দ্রে কেন্দ্রে, সিটির গুরুত্বপূর্ণ স্থানগুলোতে ১ হাজার ৫৬০টি সিসিটিভি ক্যামেরা ইনিস্টল করা হয়েছে। নির্বাচনে ৩ লাখ ৫১ হাজার ৯৮২ জন ভোটার রয়েছেন। এরমধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৭১ হাজার ১৬৭, নারী ভোটার ১ লাখ ৮০ হাজার ৮০৯ জন। এ ছাড়া তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছে ছয়জন। রাজশাহী সিটি নির্বাচনে প্রথমবারের মতো নতুন ৩০ হাজার ১৫৭ জন ভোটার এবার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার

চাটখিলে সাংবাদিককে হুমকি, থানায় লিখিত অভিযোগ ভুক্তভোগীর

২১ দিনে জাবির মেডিকেল সেন্টার থেকে উধাও সাড়ে ১৯ হাজার ওষুধ

প্রবাসী ছেলের জন্য ওষুধ পাঠিয়ে আর বাড়ি ফেরা হলো না মায়ের

‘যার যা কিছু আছে, তাই নিয়ে নদীপাড়ে চলে আসেন, বাঁধ ভাঙছে’

প্রকল্পের অব্যয়িত প্রায় ৪২ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও

ভারতে পাচারের সময় ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৬৫ কচ্ছপ জব্দ, সালদা নদীতে অবমুক্ত

মহাকবি কায়কোবাদ স্মরণে নবাবগঞ্জে ‘আজান’ কবিতা আবৃত্তি প্রতিযোগিতা

সারাদেশে খাল খননের নামে বালু-মাটি লুটপাট করা হচ্ছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

গোয়ালন্দে ওয়ে ব্রিজ স্কেলের গার্ডার ভেঙে বন্ধ ওজন কার্যক্রম, ভোগান্তিতে ট্রাকচালকরা

১০

নড়াইল জেলা ‘আমরা জুলাই যোদ্ধা’র আহ্বায়ক জাকারিয়া, সদস্যসচিব সাগর

১১

স্কুলে যাওয়ার পথে ১০ম শ্রেণির ছাত্রী অপহরণের অভিযোগ, থানায় মামলা

১২

নিখোঁজের চারদিন পর বন্ধ ঘর থেকে ববি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

১৩

শাবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধর, দুই ছাত্রদল নেতাকে বহিষ্কার

১৪

ডিমলায় বাড়ছে অনলাইন জুয়ার বিস্তার, উদ্বেগে অভিভাবক ও সচেতন মহল

১৫

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

১৬

জুলাই শহীদদের স্মরণে ঢাবি কেন্দ্রীয় মসজিদে ছাত্রদলের দোয়া ও মিলাদ বুধবার

১৭

বিয়ে নিয়ে শুভঙ্করের ফাঁকি, জামায়াত এমপির গোমর ফাঁস করলেন কাজী  

১৮

থাইল্যান্ডে আন্তঃদেশীয় অপরাধ সম্মেলন শেষ, কর্মব্যস্ত সময় কাটালেন আইজিপি

১৯

রাজধানীতে বিএনপি কর্মীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

২০
X