বুধবার, ০১ জুলাই ২০২৬, ১৭ আষাঢ় ১৪৩৩
দেবীগঞ্জ (পঞ্চগড়) প্রতিনিধি
প্রকাশ : ১৩ অক্টোবর ২০২৩, ১২:৪৮ পিএম
আপডেট : ১৩ অক্টোবর ২০২৩, ১২:৫৮ পিএম
অনলাইন সংস্করণ

জুয়ার আসর থেকে কৃষক লীগ নেতাসহ গ্রেপ্তার ৮

পঞ্চগড়ের দেবীগঞ্জ থানা। ছবি : কালবেলা
পঞ্চগড়ের দেবীগঞ্জ থানা। ছবি : কালবেলা

পঞ্চগড়ের দেবীগঞ্জে পৌর কৃষক লীগের দপ্তর সম্পাদক হাকিম উদ্দিনসহ ৮ জুয়াড়িকে গ্ৰেপ্তার করেছে দেবীগঞ্জ থানা পুলিশ। বৃহস্পতিবার (১২ অক্টোবর) রাত সাড়ে ৯টায় গোপন সংবাদের ভিত্তিতে পৌর শহরের মুক্তিযোদ্ধা কমপ্লেক্স সংলগ্ন মাইক্রোবাস স্ট্যান্ড অফিসে অভিযান পরিচালনা করে দেবীগঞ্জ থানা পুলিশের একটি টিম।

অভিযানে জুয়া খেলার আসর থেকে পৌর কৃষক লীগের দপ্তর সম্পাদকসহ ৮ জনকে গ্রেপ্তার করা হয়। এ সময় ঘটনাস্থল থেকে ৪ সেট প্লেয়িং কার্ড ও ৭ হাজার ৮৪১ টাকা জব্দ করে পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হলেন- দেবীগঞ্জ পৌর শহরের কামাতপাড়া এলাকার আব্দুল গফুরের ছেলে আব্দুল লতিফ (৪২), পাটোয়ারী পাড়া এলাকার মোতালেবের ছেলে মামুনুল ইসলাম (৩১), সাহাপাড়া এলাকার পুলকেশ শর্মার ছেলে মিঠুন শর্মা (৩৭), নতুনবন্দর এলাকার রফিকুল ইসলামের ছেলে স্বাধীন ইসলাম (২৭), মধ্যপাড়া এলাকার আব্দুর রশিদের ছেলে মামুন পারভেজ (৩২), উত্তরপাড়া এলাকার নূর ইসলামের ছেলে হাকিম উদ্দিন (৩৫), থানাপাড়া এলাকার একরামুল হকের ছেলে চয়ন ইসলাম (৩৮) ও দেবীডুবা ইউনিয়নের পেড়ালবাড়ি এলাকার মুক্তার আলীর ছেলে শহিদুল ইসলাম (৪১)।

দেবীগঞ্জ থানার ওসি সরকার ইফতেখারুল মোকাদ্দেম বিষয়টি নিশ্চিত করে বলেন, গতকাল রাতে জুয়ার আসর থেকে গ্রেপ্তারকৃতদের আজ সকালে আদালতে সোপর্দ করা হয়েছে।

এর আগে গত ২৫ জুলাই দেবীগঞ্জ উপজেলা কৃষক লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের স্বাক্ষরিত পৌর কৃষক লীগের পূর্ণাঙ্গ কমিটিতে দপ্তর সম্পাদক হিসেবে দায়িত্ব দেওয়া হয় মো. হাকিম উদ্দিনকে। এ ছাড়া তিনি দীর্ঘদিন থেকে উপজেলা যুবলীগের সহসম্পাদক হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। এর আগে আবাসিক হোটেলে জিম্মি করে রেখে চাঁদাবাজির অভিযোগে মামলা হয়েছিল তার বিরুদ্ধে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইলিশ নেই, খালি হাতে ফিরছেন জেলেরা

বড় দুঃসংবাদ ব্রাজিলের, শেষ ষোলো থেকে ছিটকে গেলেন তারকা ফুটবলার

চূড়ান্ত হলো ব্রাজিলের শেষ ষোলোর প্রতিপক্ষ, ম্যাচ কবে-কখন

হালান্ডের জয়সূচক গোলে রাউন্ড অফ-১৬ তে নরওয়ে  

বিস্ফোরক মামলায় আত্মসমর্পণ করে জামিন পেলেন এসএ পরিবহনের চেয়ারম্যান

প্রথমার্ধ শেষে ১-০ গোলে এগিয়ে ভাইকিংসরা

মার্কিন প্রেসিডেন্ট শিক্ষা অ্যাওয়ার্ড পেলেন ফেনীর মেয়ে সৈয়দা নুসরাত জাহান স্নেহা

ফরিদপুরে ৬ গ্রামবাসীর সংঘর্ষ, আহত ৩০, নিহত ১

নতুন মুদ্রানীতি ঘোষণা

কানাডা পশ্চিম বিএনপির সাধারণ সম্পাদককে অব্যাহতি, স্থায়ী বহিষ্কারে কেন্দ্রে চিঠি

১০

ছাত্রদলের নতুন কর্মসূচি ঘোষণা

১১

বন বিভাগের উচ্ছেদ অভিযানে হামলা, রেঞ্জারসহ আহত ১৬

১২

শিশু নন্দিনী হত্যা, পলাতক আসামি মমতা গ্রেপ্তার

১৩

পালিত বলি মহিষে প্রাণ গেল কৃষকের

১৪

ট্রাম্পের জন্মসূত্রে মার্কিন নাগরিকত্ব আদেশ সুপ্রিম কোর্টে বাতিল

১৫

দুরন্ত ফ্রান্সকে হারানোর কঠিন মিশনে সুইডেন

১৬

চাঁদপুরে প্রধান শিক্ষককে আবেগঘন বিদায় সংবর্ধনা

১৭

২ জুলাই শুরু হচ্ছে ১৯তম ‘অ্যাসেন্ট কর্পোরেট কাপ-২০২৬’

১৮

অবসরে গেলেন পুলিশের ঊর্ধ্বতন ৩ কর্মকর্তা

১৯

বাজেটকে ‘অস্বচ্ছ ও অবাস্তবায়নযোগ্য’ আখ্যা দিয়ে না ভোট দিল বিরোধীদল

২০
X