নরসিংদী প্রতিনিধি
প্রকাশ : ২৫ ডিসেম্বর ২০২৫, ০৮:০৯ পিএম
অনলাইন সংস্করণ

নরসিংদীতে কৃষক লীগ নেতা গ্রেপ্তার

গ্রেপ্তার জেলা কৃষক লীগের সভাপতি অ্যাডভোকেট মো. নজরুল ইসলাম রিপন। ছবি : কালবেলা
গ্রেপ্তার জেলা কৃষক লীগের সভাপতি অ্যাডভোকেট মো. নজরুল ইসলাম রিপন। ছবি : কালবেলা

নরসিংদীতে কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের অঙ্গসংগঠন জেলা কৃষক লীগের সভাপতি অ্যাডভোকেট মো. নজরুল ইসলাম রিপনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ। বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সন্ধ্যায় নরসিংদী শহরের সদর উপজেলা মোড়ে অবস্থিত তার ব্যক্তিগত চেম্বার থেকে গ্রেপ্তার করা হয়।

নজরুল ইসলাম রিপন নরসিংদী জেলা আইনজীবী সমিতির পর পর দুবার সম্পাদক ছিলেন এবং জিপি (গভর্নমেন্ট প্লিডার) হিসেবে দায়িত্ব পালন করেছেন।

জানা যায়, সন্ধ্যায় নরসিংদী উপজেলার মোড়ে অ্যাডভোকেট মো. নজরুল ইসলাম রিপন তার ব্যক্তিগত চেম্বারে অবস্থান করছিলেন। এ সময় গোয়েন্দা পুলিশের একটি দল চেম্বার ঘেরাও করে তাকে গ্রেপ্তার করে। তার বিরুদ্ধে বৈষম্যবিরোধী আন্দোলনে মাধবদী থানায় হত্যা মামলা রয়েছে বলে জানা গেছে।

নরসিংদী ডিবি পুলিশের ওসি মো. আবুল কায়েস আকন্দ গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করে বলেন, তাকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ কার্যালয়ে নিয়ে আসা হয়েছে। পরে তাকে মাধবদী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নির্বাচনের একদিন পরই বিসিবি পরিচালকের পদত্যাগ

ভারতে আটক ৯১ বাংলাদেশি জেলে দেশে ফিরেছে, পরিবারের কাছে হস্তান্তর

কুমিল্লা বিমানবন্দর চালুর দাবি

এশিয়ার ‘সেরা গবেষক’ নির্বাচিত হয়েছিলেন দীপ্তিকে বিয়ে করা মুশতাক

রাত ১টার মধ্যে ৬০ কিলোমিটার বেগে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

মরিশাসে ফের চালু হতে যাচ্ছে বাংলাদেশের শ্রমবাজার

২৩ ঘণ্টা ধরে মাদারগঞ্জ-ঢাকাগামী বাস চলাচল বন্ধ

খাদ্যের অপচয় রোধে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের বহুমুখী কার্যক্রম চলমান : খাদ্য প্রতিমন্ত্রী

ব্রাজিলের জালে ৭ গোল দিয়ে ইতিহাস গড়েছে যেসব দেশ

বিয়ের আগের শারীরিক সম্পর্ক চরিত্রহীনতার প্রমাণ নয় : ভারতের সুপ্রিম কোর্ট

১০

প্রধান শিক্ষকের বিরুদ্ধে বিদ্যালয়ের টিন বিক্রির অভিযোগ

১১

‘মমতার বক্তব্য গুরুত্ব দিয়ে হাদি হত্যার রহস্য উদ্ঘাটনের দাবি’

১২

যুদ্ধবিরতির পরেও লেবাননে সাড়ে ৩ হাজার বার হামলা চালিয়েছে ইসরায়েল

১৩

ঈদে ৬ লাখ শিক্ষক-কর্মচারী বেতন পাননি, সংসদে ক্ষোভ

১৪

১৪০টির বেশি দেশে রপ্তানি হচ্ছে বাংলাদেশি ওষুধ : স্বাস্থ্যমন্ত্রী

১৫

‘১১০ প্রতিষ্ঠানে ৫৫ কর্মমুখী কোর্সে দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ চলছে’

১৬

ইসরায়েলের বিরুদ্ধে ইরান-ইয়েমেনের পদক্ষেপে খুশি হামাস

১৭

পাঁচ বছরে ৮ বিলিয়ন ডলার বাণিজ্য ঘাটতি বেড়েছে : বাণিজ্যমন্ত্রী

১৮

সরকারের এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ সেন্টার স্থাপনের পরিকল্পনা রয়েছে : প্রতিমন্ত্রী

১৯

বাসায় মিলল মুক্তিযোদ্ধার পচাগলা লাশ

২০
X