দিনাজপুর প্রতিনিধি
প্রকাশ : ২১ জুন ২০২৩, ০৪:০০ পিএম
অনলাইন সংস্করণ

দিনাজপুরে চার দিন ধরে বন্ধ পাসপোর্ট অফিস

দিনাজপুর আঞ্চলিক পাসপোর্ট অফিস। ছবি : কালবেলা
দিনাজপুর আঞ্চলিক পাসপোর্ট অফিস। ছবি : কালবেলা

টানা চার দিন ধরে বন্ধ রয়েছে দিনাজপুর আঞ্চলিক পাসপোর্ট অফিসের কার্যক্রম। প্রধান ফটক তালাবদ্ধ থাকায় ফিরে যাচ্ছেন সেবাগ্রহীতারা। এতে চরম বিপাকে পড়েছেন জরুরি বিদেশ গমনেচ্ছুক যাত্রীরা।

কর্তৃপক্ষ বলছে, বজ্রপাতের কারণে সার্ভার মেশিন বিকল হয়ে গেছে। তবে ভুক্তভোগীরা বলছেন, দিনাজপুর আঞ্চলিক পাসপোর্ট অফিসে প্রায়ই এ ধরনের ঘটনা ঘটে।

দিনাজপুরের বিরল উপজেলার অধিবাসী মো. নাঈম হোসেন চিকিৎসার জন্য ভারত যাবেন। এ জন্য পাসপোর্ট করতে তিন দিন আগে অনলাইনে ফরম পূরণ করেছেন। এর পর দিনাজপুর আঞ্চলিক পাসপোর্ট অফিসে এসে ফিরে গেছেন।

বুধবার (২১ জুন) সরেজমিনে দেখা যায়, পাসপোর্ট অফিসের প্রধান ফটকে তালা ঝুলছে। পাশে নোটিশ লাগিয়ে দেওয়া হয়েছে। সেখানে লেখা আছে, ‘সার্ভারজনিত সমস্যার কারণে পাসপোর্ট অফিস দিনাজপুরে সব সেবা বন্ধ থাকবে। সাময়িক অসুবিধার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত। আদেশক্রমে কর্তৃপক্ষ।’

নাঈম হোসেন জানান, গত মঙ্গলবার থেকে তিনি এই অফিসে ধরনা দিচ্ছেন। কিন্তু অফিসের প্রধান ফটকে তালা ঝোলানো। এতে মহাবিপদে পড়েছেন তিনি।

জানা গেছে, নাঈম হোসেনের মতো অবস্থা অনেকেরই। গত রোববার থেকে আড়াইশ থেকে তিনশ মানুষ দিনাজপুর আঞ্চলিক পাসপোর্ট অফিসে এসে ঘুরে যাচ্ছেন। এ ছাড়া জেলায় পাসপোর্ট অফিস থাকলেও ১৩টি জেলা নিয়ে গঠিত দিনাজপুর জেলায় পাসপোর্ট গ্রহীতার সংখ্যা অন্যান্য জেলার তুলনায় বেশি। তুলনামূলক বড় জেলা হওয়ায় দিনাজপুর আঞ্চলিক পাসপোর্ট অফিসে প্রতিদিন দুই থেকে আড়াইশ মানুষ আসেন পাসপোর্ট সংক্রান্ত কাজে।

ভুক্তভোগীরা জানায়, প্রায়ই সার্ভার জটিলতার কথা বলে এ ধরনের হয়রানি শিকার হতে হয় তাদের।

এ বিষয়ে দিনাজপুর আঞ্চলিক পাসপোর্ট অফিসের সহকারী পরিচালক আজিজুল হক খান বলেন, সার্ভার জটিলতার পাশাপাশি বজ্রপাতের ফলে বেশ কিছু সরঞ্জাম বিকল হয়ে গেছে। এতে ১৮ জুন থেকে পাসপোর্টের কার্যক্রম বন্ধ রয়েছে। সরঞ্জাম মেরামত করা হচ্ছে। খুব দ্রুতই সমস্যার সমাধান করে শুরু হবে বলে আশা করি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিদ্যুৎস্পর্শে মা-মেয়েসহ তিনজন নিহত

কুয়েত-বাহরাইনে মার্কিন স্থাপনায় আঘাতের দাবি ইরানের

রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ

দুপুরের মধ্যে যেসব অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস

বিশ্বকাপ চ্যাম্পিয়ন স্পেন, ৪৯ হাজার ম্যাচের ডfটা বিশ্লেষণ করে আগেই জানিয়েছিলেন অনুপ

অপারেশন সিঁদুরে পাকিস্তান ব্যর্থ হয়েছিল, দাবি ইমরান খানের বোনের

১৯৮৩ সালের পর সর্বনিম্ন পর্যায়ে নেমেছে যুক্তরাষ্ট্রের তেল মজুত

মঙ্গলবার রাজধানীর বিভিন্ন এলাকায় ৮ ঘণ্টা গ্যাস থাকবে না

ইরাকের প্রধানমন্ত্রীর তেহরান সফরকে স্বাগত জানাল ইরান  

প্রেমিকের বাড়িতে স্ত্রীর দাবিতে ২ নারীর অনশন

১০

ঢাকা ব্যাংকে নিয়োগ, আবেদন ৩১ জুলাই পর্যন্ত

১১

২১ জুলাই / আজকের নামাজের সময়সূচি

১২

মঙ্গলবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৩

ইরানের বিরুদ্ধে নৌ অবরোধ আরও কঠোর করল যুক্তরাষ্ট্র

১৪

গাজীপুরে ৫৪ হারানো মোবাইল ফোন উদ্ধার

১৫

আবেগঘন পোস্টে ভক্তদের যে বার্তা দিলেন মেসি

১৬

সড়কে হাঁটুপানি, কচুগাছ লাগিয়ে প্রতিবাদ স্থানীয়দের

১৭

অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতি, নগদ টাকা-স্বর্ণালংকার লুট

১৮

হাসপাতালের পার্কিং না থাকলে কঠোর ব্যবস্থা: সিডিএ চেয়ারম্যান

১৯

দাবির প্রেক্ষিতে নয়, দায়িত্ববোধ থেকেই উন্নয়ন করছি: সিসিক প্রশাসক

২০
X