ফুলপুর (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশ : ২১ জুন ২০২৩, ০৬:৩৪ পিএম
অনলাইন সংস্করণ

ফুলপুরে যাত্রীবাহী বাস উল্টে আহত ৩০

উল্টে পড়া বাস
উল্টে পড়া বাস

ময়মনসিংহের ফুলপুরে ঢাকা থেকে ছেড়ে আসা একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে উল্টে গিয়ে ২০-৩০ জন যাত্রী আহত হয়েছেন। আজ বুধবার সাড়ে দুপুর ১২টার দিকে উপজেলার মোকামিয়া প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

আহতদের স্থানীয় হাসপাতালে নেওয়া হয়েছে। সেখানেই তাদের চিকিৎসা দেওয়া হচ্ছে বলে কালবেলাকে জানান ফুলপুর ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ আল আমিন।

স্থানীয়রা জানান, সোনার বাংলা নামের ওই বাসটি যাত্রী নিয়ে ঢাকা ছেড়ে আসে। মোকামিয়া নামক স্থানে এসে বৃষ্টিতে পিচ্ছিল সড়কে গাড়িটি পাশের নারিকেল গাছে গিয়ে ধাক্কা খায়। এতে গাড়ির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। গাড়িটিতে তিন-চারজন মহিলা ও কয়েকজন শিশু ছিল। তাদের হাত ও পা কেটে গেছে। তারা আঙুল ও শরীরের বিভিন্ন অংশে আঘাত পেয়েছেন। পরে স্থানীয়রা জানালার কাচ ভেঙে তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়।

ফুলপুর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন বলেন, আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। বাসটিতে থাকা অধিকাংশ যাত্রীই আহত হয়েছেন তবে কেউ মারাত্মক বা গুরুতর নয়। বাসটি থানা হেফাজতে রয়েছে।

কালবেলা/এনএএস
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

১০ বছর বয়সী খাদিজার মৃত্যু, ডাক্তারের বিরুদ্ধে ভুল চিকিৎসার অভিযোগ 

কারমাইকেল কলেজে অনিয়মের অভিযোগ, ২৮ জুলাই পর্যন্ত আলটিমেটাম

দুধ দিয়ে গোসল করে দল ছাড়লেন জামায়াত নেতা

চোরাই মোটরসাইকেলসহ বাবা-ছেলে গ্রেপ্তার

কৈশোরবান্ধব স্বাস্থ্যসেবা জোরদারে জাতীয় কাঠামোয় ভিপিএল মডেল অন্তর্ভুক্তি জরুরি

ইউক্রেন বিষয়ে যুক্তরাষ্ট্রকে সতর্ক করল রাশিয়া

আল আকসা প্রাঙ্গণে ৩ সহস্রাধিক ইসরায়েলির প্রবেশের অভিযোগ

কালবেলায় সংবাদ প্রকাশ / কমলা গাছ কাটার ঘটনায় তদন্ত কমিটির সরেজমিন পরিদর্শন

সিঙ্গাপুরে হাসপাতালে ভর্তি ধর্মমন্ত্রী কাজী কায়কোবাদ

জামায়াতের দায়িত্বশীলদের দ্বীনি যোগ্যতা অর্জন করতে হবে: গোলাম পরওয়ার

১০

শনিবার জাতীয় সেমিকন্ডাক্টর সিম্পোজিয়াম উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী 

১১

রাতের মধ্যে ব্যাপক ঝড়-বৃষ্টির আভাস, নদীবন্দরেও সতর্কতা

১২

২০৩০ বিশ্বকাপেই আর্জেন্টিনার জার্সিতে দেখা যাবে থিয়াগো মেসিকে?

১৩

সুয়ারেজ ট্যাংকে আটকা ১২ ঘণ্টা, শেষ মুহূর্তে যেভাবে প্রাণে বাঁচলেন রাজমিস্ত্রি

১৪

‘প্রশ্নটা বিব্রতকর’, পদত্যাগের প্রসঙ্গে রাষ্ট্রপতি

১৫

কুয়েতে ৩ মার্কিন সামরিক ঘাঁটিতে ইরানের দফায় দফায় ড্রোন হামলা

১৬

খুলনায় বাবা-মেয়ে হত্যা: হাইকোর্টে ৫ আসামির মৃত্যুদণ্ড বহাল

১৭

নিউইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যালে উদ্বোধনী সিনেমা ‘নয়া মানুষ’

১৮

টিফিনের রুটিতে ব্লেড, ৪ সদস্যের তদন্ত কমিটি গঠন

১৯

ইরানের হামলায় মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন ঘাঁটিতে ব্যাপক ক্ষয়ক্ষতি

২০
X