সাভার প্রতিনিধি
প্রকাশ : ২০ অক্টোবর ২০২৩, ০৭:০২ পিএম
অনলাইন সংস্করণ

আশুলিয়ায় অর্ধশত বছরের খেলার মাঠ রক্ষার দাবিতে মানববন্ধন

৬৩ বছরের পুরোনো খেলার মাঠ রক্ষায় কবিরপুর বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় মানববন্ধন করছেন এলাকাবাসী। ছবি : কালবেলা
৬৩ বছরের পুরোনো খেলার মাঠ রক্ষায় কবিরপুর বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় মানববন্ধন করছেন এলাকাবাসী। ছবি : কালবেলা

ঢাকার আশুলিয়ার কবিরপুর এলাকার ৬৩ বছর পুরোনো একমাত্র খেলার মাঠ রক্ষায় মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে স্থানীয় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীসহ প্রায় সহস্রাধিক মানুষ।

শুক্রবার (২৯ অক্টোবর) দুপুর ১২টার দিকে আশুলিয়ার নবীনগর-চন্দ্রা মহাসড়কের কবিরপুর বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় এ কর্মসূচি পালন করেন তারা।

এসময় এলাকাবাসীকে মাঠ রক্ষার দাবি সম্বলিত বিভিন্ন ব্যানার, পোস্টার ও প্ল্যাকার্ড হাতে মানববন্ধনে দাঁড়িয়ে স্লোগান দিতে দেখা যায়।

স্থানীয় বাসিন্দারা জানান, ১৯৬০ সাল থেকে ২১৫ শতাংশের মাঠটি ব্যবহার শুরু করে এই অঞ্চলের সাধারণ মানুষ। সে সময়ই মাঠকে কেন্দ্র করে দক্ষিণ কবিরপুর উদয়ন সংঘ নামের একটি সামাজিক সংগঠন ১৯৮৮ সালে সমাজ সেবা অধিদপ্তর থেকে রেজিষ্ট্রেশন প্রাপ্ত হয়। সেই মাঠটি এখন অধিগ্রহণ করেছে একটি সরকারি সংস্থা। এই মাঠটি রক্ষায় যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীসহ বিভিন্ন দফতরে আবেদন করা হয়েছে। কিন্তু কোনো কাজ না হওয়ায় আজ এই দাবিতে আজকের এই মানববন্ধন।

এসময় ’আমাদের দাবি মানতে হবে’, ‘আমাদের মাঠ ফিরিয়ে দিতে হবে’ পোস্টার হাতে মানববন্ধনে দাঁড়িয়ে থাকা মীম আক্তার নামে এক শিক্ষার্থী বলেন, আমাদের স্কুলে কোন খেলার মাঠ নেই। স্কুলের ফাঁকে আমরা এই মাঠে এসে খেলাধুলা করি। এই মাঠেই আমাদের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এখন এই মাঠটিও যদি কেড়ে নেয় তাহলে আমরা কোথায় গিয়ে খেলবো। তাই আমি সরকারের কাছে দাবি জানাই, আমাদের এই মাঠটি যেন তারা কেড়ে না নেয়।

মানববন্ধনে অংশ নেওয়া সাইফুল ইসলাম নামে এক মাদ্রাসা শিক্ষার্থী বলেন, আমরা যারা মাদ্রাসায় পড়ি তারা হোস্টেলে থাকার কারণে সারাদিনই পড়াশোনায় মগ্ন থাকি, তাই সেভাবে কোথাও বের হতে পারি না। কেবলমাত্র বিকেল বেলা আসরের নামাজের পরে এই মাঠে একটু খেলাধুলা করি। পাশাপাশি আমাদের মাদ্রাসার বাৎসরিক মাহফিলটিও এই মাঠেই অনুষ্ঠিত হয়। তাই আমি সংশ্লিষ্ট সকলের কাছে আমাদের মাঠটি রক্ষার দাবী জানাই।

মাঠটির রক্ষণাবেক্ষণ দায়িত্বে থাকা দক্ষিণ কবিরপুর উদয়ন সংঘের সভাপতি জাহিদ হাসান বলেন, আমাদের শিমুলিয়া ইউনিয়নে আর কোনো মাঠ নেই। এই মাঠটি কয়েক লাখ লোকের জন্য। এই গ্রামে ১টি উচ্চ বিদ্যালয়, তিনটি মসজিদ ও দুটি মাদ্রাসা অবস্থিত। আমাদের এই মাঠটি আরএস রেকর্ডে খেলার মাঠ হিসেবে চিহ্নিত করা হয়। আমাদের এলাকার সাধারণ মানুষ খেলাধুলা, জানাজা, ধর্মীয় কাজে ব্যবহার করা হয়। তাই মাঠটি মাঠ হিসেবেই বহাল রাখার আবেদন করছি।

এ বিষয়ে সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাজহারুল ইসলাম কালবেলাকে বলেন, এ বিষয়ে আমি অবগত নই। মাঠ রক্ষার ব্যাপারে এখনো কেউ আমার কাছে আসেনি। তবে এলাকাবাসী যদি বিষয়টি নিয়ে আমার কাছে আসেন, তাহলে অবশ্যই বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবো।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইশার নামাজের সর্বশেষ সময় কখন? সঠিক নিয়ম জানুন

ফেনীতে চুরির উপদ্রব বৃদ্ধি, দোকান থেকে ১০৪ সিলিন্ডারসহ টিউবওয়েল চুরি

শাপলা চত্বর হত্যা মামলার বিচার কার্যক্রম শুরু ২৭ জুলাই

এই ৬ গুণ থাকলে বুঝবেন আপনি জান্নাতি

হুথি নিয়ন্ত্রিত হোদেইদায় সৌদির হামলা, পাল্টা জবাবের হুঁশিয়ারি ইয়েমেনি গোষ্ঠীর

ইবাদতে তৃপ্তি পাচ্ছেন না? তাহলে এই ৪টি কাজ করুন

একের পর এক কল ও বার্তায় সাড়া মেলেনি স্বামীর, শেষ রাতে এলো মৃত্যুর খবর

সেপ্টেম্বরের সংসদ অধিবেশনে নির্বাচিত হবেন নতুন রাষ্ট্রপতি: আইনমন্ত্রী

একে একে চার পরিবহনের সংঘর্ষ, প্রাণ গেল ২ ভাইয়ের

প্রবাসীর ঘামে সমৃদ্ধ মাতৃভূমির অর্থনীতি

১০

ট্রাম্পের সঙ্গে বৈঠকের প্রস্তুতি নিচ্ছেন জেলেনস্কি

১১

ছয় দিনেও গ্রেপ্তার হয়নি হারিচ হত্যার আসামিরা

১২

আসামে বন্যায় আরও ১৪ জনের মৃত্যু

১৩

বাঁশখালীর বন্যাদুর্গত এলাকায় তাহাফফুজে খতমে নবুওয়তের ত্রাণ বিতরণ

১৪

বাঙলা কলেজ ডিবেটিং সোসাইটির সভাপতি তাসমিয়াহ, সম্পাদক জামিল

১৫

নরসিংদীতে ইয়াবাসহ আরএমও আটক

১৬

গার্দিওলার এক ‘না’তেই বিপাকে ইতালি, নতুন আলোচনায় কে?

১৭

৩ জেলায় নিয়োগ দিচ্ছে আরএফএল, ৩০ বছর হলেই আবেদন

১৮

শুক্র-শনিবার ছুটিসহ ওয়ার্ল্ড ভিশনে চাকরি, আবেদন শেষ ১ আগস্ট

১৯

প্রেমিকাকে নিয়ে কটূক্তি, বাকৃবিতে দুই হলের শিক্ষার্থীদের দফায় দফায় সংঘর্ষ

২০
X