হরিরামপুর (মানিকগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ : ২২ অক্টোবর ২০২৩, ০৪:১২ পিএম
অনলাইন সংস্করণ

মানিকগঞ্জে ৬ জেলের কারাদণ্ড

মানিকগঞ্জে ৬ জেলের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। ছবি : কালবেলা
মানিকগঞ্জে ৬ জেলের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। ছবি : কালবেলা

সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে পদ্মা নদীতে ইলিশ ধরতে যাওয়ায় মানিকগঞ্জের হরিরামপুরে ৬ জেলেকে ১৫ দিন করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় জেলেদের কাছ থেকে ৭০ হাজার মিটার জাল জব্দ করা হয়। রোববার (২২ অক্টোবর) বেলা ১১টার দিকে জেলা কারাগারে পাঠানো হয়েছে।

শনিবার (২১ অক্টোবর) অভিযান চলাকালে রাতে লেছড়াগঞ্জ ইউনিয়নের হরিণাঘাট এলাকা থেকে তাদের আটক করা হয়। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাহরিয়ার রহমান ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাদের ১৫ দিন করে বিনাশ্রম কারাদণ্ড দেন।

কারাদণ্ডপ্রাপ্ত জেলেরা হলেন হাসু (২৩), মো. সজিব (২২), সফি (২৮), আল আমিন (৩০), নাইম (২৪) ও শেখ তোরাবালী (২৫)।

জানা গেছে, দণ্ডপ্রাপ্ত ছয়জন জেলেই হরিরামপুর উপজেলার লেছড়াগঞ্জ ইউনিয়নের পাটগ্রাম গ্রামের বাসিন্দা।

হরিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাহরিয়ার রহমান বলেন, সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার করতে যাওয়ায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৬ জেলেকে ১৫ দিন করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। এ সময় তাদের নিকট থেকে ৭০ হাজার মিটার জাল জব্দ করা হয়েছে।

হরিরামপুর থানার ওসি সুমন কুমার আদিত্য বলেন, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ডপ্রাপ্ত ৬ জনকে জেলা কারাগারে পাঠানো হয়েছে।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাউথইস্ট ইউনিভার্সিটিতে ওয়ার্ল্ড পোয়েট্রি ডে ২০২৬ উদযাপন

টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের সূচি ঘোষণা, বড় সুযোগ টাইগারদের সামনে

ইসলামী আন্দোলন বাংলাদেশ বরিশাল জেলার নতুন কমিটি ঘোষণা

শুরুর আগেই শেষ মুস্তাফিজের দ্য হানড্রেড

ফেসবুকে তথ্যমন্ত্রীর নামে ভুয়া অ্যাকাউন্ট-পেজ, সতর্ক থাকার আহ্বান

প্রধানমন্ত্রীকে ব্রিকস সম্মেলনে আমন্ত্রণ জানিয়েছেন নরেন্দ্র মোদি

সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল যুবদল নেতার

সালমান শাহ হত্যার তদন্ত প্রতিবেদন দাখিল পেছাল

৫ কোটি টাকার সড়ক কাজে ধীরগতি, যানজটে নাকাল মানুষ

মহাসড়কে ডাকাতি প্রতিরোধ ও যানজট নিরসন হাইওয়ে পুলিশের অগ্রাধিকার

১০

প্রিমিয়াম স্বাদের নতুন দুই আইসক্রিম বাজারে আনল পোলার

১১

৫০তম বিসিএস / লিখিত পরীক্ষার ছয় হাজার ১৬৫ জন উত্তীর্ণ

১২

বিশ্ববাজারে স্বর্ণের সঙ্গে কমেছে রুপা, প্লাটিনাম ও প্যালাডিয়ামের দাম

১৩

বিশ্বকাপ শেষ, ইউরো-কোপা আমেরিকা কবে কখন?

১৪

ভারত সরকারের আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান করল ককরোচ জনতা পার্টি

১৫

কমনওয়েলথ গেমস উপলক্ষে ‘গ্লাসগো’ এখন উৎসবের নগরী

১৬

পদ্মা ব্যাংকের ১৪১ পর্ষদ সভা অনুষ্ঠিত

১৭

গিফটি ফার্মা কাপ ২০২৬ / এক মঞ্চে দেশের ১২টি শীর্ষস্থানীয় ওষুধ কোম্পানি 

১৮

‘গ্রামে চিকিৎসার অভাবে আর কোনো প্রাণ ঝরবে না’

১৯

রাস্তার ইট চুরির মামলায় কারাগারে ৪ জন

২০
X