জয়পুরহাট প্রতিনিধি
প্রকাশ : ২৩ অক্টোবর ২০২৩, ০৪:৩১ পিএম
অনলাইন সংস্করণ

ছেলে হত্যায় বাবার মৃত্যুদণ্ড

জয়পুরহাট জেলা ও দায়রা জজ আদালত। ছবি : সংগৃহীত
জয়পুরহাট জেলা ও দায়রা জজ আদালত। ছবি : সংগৃহীত

জয়পুরহাটে শিশু ছেলেকে হত্যার অভিযোগে বাবা নজরুল ইসলাম ওরফে লিটনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

সোমবার (২৩ অক্টোবর) দুপুরে অতিরিক্ত দায়রা জজ-২ আদালতের বিচারক মো. আব্বাস উদ্দীন এ রায় দেন। জয়পুরহাট আদালতের সরকারি কৌঁসুলি অ্যাডভোকেট নৃপেন্দ্রনাথ মণ্ডল রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।

রায় ঘোষণার সময় আসামি আদালতে অনুপস্থিত ছিলেন। জামিনে গিয়ে আসামি নজরুল ইসলাম লিটন পলাতক রয়েছেন। তিনি জেলার সদর উপজেলার রাজনগর আদর্শপাড়ার নিজাম উদ্দীনের ছেলে।

আদালত ও মামলা সূত্রে জানা গেছে, ২০১০ সালের ১১ নভেম্বর নজরুল ইসলাম তার ৮ বছরের ছেলে রানা হোসেনকে কাজের জন্য তার সঙ্গে (বাবার সঙ্গে) যেতে বলেন। ছেলে যেতে না চাইলে নজরুল ক্ষিপ্ত হয়ে রানাকে বেদম মারপিট করে। পরে রানার মা বুলি আরা বেগম তাকে স্থানীয় চিকিৎক দিয়ে চিকিৎসা করান। কিন্তু রানার অবস্থার অবনতি ঘটলে তাকে ১৩ নভেম্বর জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে চিকিৎসার জন্য নেওয়ার পথে রানা মারা যায়। এ ঘটনায় রানার মা বাদি হয়ে জয়পুরহাট সদর থানায় স্বামী নজরুলের বিরুদ্ধে মামলা করেন। সদর থানা পুলিশ মামলাটি তদন্ত করে নজরুল ইসলামের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করে।

এ মামলা স্বাক্ষ্য প্রমাণ শেষে আদালত নজরুল ইসলামকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করে রায় দেন। আসামির বিরুদ্ধে সাজা পরোয়ানা জারি করেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

গুদামে আটকা ৩৪০ টন চাল / মেয়াদোত্তীর্ণ ডিওতে খাদ্য সহায়তা থেকে বঞ্চিত উপকারভোগীরা

‘লোকসানের আলু’ মহাসড়কে, হিমাগার ভাড়া বৃদ্ধির প্রতিবাদে অবরোধ

বিছানায় মুক্তিপণের চিঠি, ময়লার ভাগাড়ে মিলল শিশুর বস্তাবন্দি মরদেহ

ঢাকার ১২০ গুরুত্বপূর্ণ স্পটে বসছে এআই ক্যামেরা

উজবেকিস্তানের বিপক্ষে বিরতির পরও এগিয়ে আছে কলম্বিয়া

পারমাণবিক অস্ত্র ইস্যুতে যুক্তরাষ্ট্রের শর্ত মেনে নিল ইরান

ধর্ষণে শিশু অন্তঃসত্ত্বার ঘটনায় স্বেচ্ছাসেবক দলের সেই নেতাকে অব্যাহতি

২০৩০ বিশ্বকাপ খেলবেন কি না, নিজেই জানালেন মেসি

তেলের দাম আবারও কমেছে, যুদ্ধবিরতি চুক্তির প্রভাবে বাজারে স্বস্তি

তিন দিন ধরে নিখোঁজ গৃহবধূ, থানায় জিডি

১০

নতুন দায়িত্বে সমাজকল্যাণমন্ত্রী ডা. জাহিদ

১১

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতার ১৪ দফা প্রকাশ, কে কী সুবিধা পেল

১২

নাজমুলের মরদেহ পুড়িয়ে কয়লা বানাতে চেয়েছিল খুনিরা

১৩

মেসির রেকর্ড ভেঙে লিনেকারের পাশে হ্যারি কেইন

১৪

ক্যানসারের সঙ্গে লড়াই, হাসপাতালে ভর্তি ব্রাজিলের বিশ্বকাপজয়ী কোচ 

১৫

নবম পে স্কেলের খসড়া চূড়ান্ত, বেতন-ভাতা-পেনশনে বড় পরিবর্তন

১৬

শরীয়তপুরে মহাসড়কে ছাত্রলীগের ঝটিকা মিছিল

১৭

৯৫তম মিনিটের গোলে পানামাকে হতাশায় ডুবাল ঘানা

১৮

ফ্ল্যাটে নারীর গলাকাটা মরদেহ, স্বামী পলাতক

১৯

ক্রিকেটার নাঈম হেনস্তা ঘটনায় পাঁচ দিনেও মামলা হয়নি

২০
X