গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি
প্রকাশ : ২৩ অক্টোবর ২০২৩, ০৯:৩৬ পিএম
আপডেট : ২৩ অক্টোবর ২০২৩, ০৯:৪৭ পিএম
অনলাইন সংস্করণ

পুলিশ সেজে গাড়ি তল্লাশি, গ্রেপ্তার ১

ভুয়া পুলিশ সদস্য রফিকুল ইসলাম সজিব। ছবি : কালবেলা।
ভুয়া পুলিশ সদস্য রফিকুল ইসলাম সজিব। ছবি : কালবেলা।

রাজবাড়ীর গোয়ালন্দ থানা এলাকায় পুলিশ পরিচয় দিয়ে বিভিন্ন গাড়ি ও ব্যক্তিকে তল্লাশি করার সময় রফিকুল ইসলাম সজিব নামের এক ভুয়া পুলিশ সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে।

সোমবার (২২ অক্টোবর) গোয়ালন্দের দৌলতদিয়াস্থ ওয়াজেদ চৌধুরী টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের সামনে ঢাকা-খুলনা মহাসড়ক থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) রেজাউল করিম এ তথ্য নিশ্চিত করেছেন।

গ্রেপ্তারকৃত রফিকুল ইসলাম সজিব (৪১) রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার দক্ষিণবাড়ী এলাকার মৃত আ. মান্নান শেখের ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, রফিকুল ইসলাম মহাসড়কের ওপর পুলিশ সেজে সিগন্যাল দিয়ে গাড়ি থামিয়ে তল্লাশি করছিল। এ সময় তার কাছ থেকে একটি মোটরসাইকেল ও চারটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) রেজাউল করিম বলেন, ‘প্রতারক রফিকুলকে পুলিশ অফিসার হিসেবে পরিচয় দিয়ে বিভিন্ন গাড়ি ও ব্যক্তিকে তল্লাশি করার সময় গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে ডিএমপির লোগো লাগানো একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়।তার বিরুদ্ধে গোয়ালন্দঘাট থানায় মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে। এ ছাড়াও তার নামে ১ টি প্রতারণা মামলা রয়েছে।’

কালবেলা/এসওআর/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ট্রাম্পের সঙ্গে সম্পর্ক, তদন্তের মুখে ফিফা সভাপতি ইনফান্তিনো

রয়টার্স/ইপসসের জরিপ / ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পের ব্যাখ্যায় সন্তুষ্ট নন অধিকাংশ মার্কিন নাগরিক

দেশে খাদ্যশস্যের পর্যাপ্ত মজুত, জরুরি পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত সরকার

বিক্ষোভে এআই নজরদারি, মোদি সরকারের বিরুদ্ধে আদালতে মামলা

মাতামুহুরীতে বন্যাদুর্গত মানুষের পাশে সেনাবাহিনী

জনগণের জীবনমান উন্নয়নে কাজ করছে সরকার: আবদুল আউয়াল মিন্টু

রাবিপ্রবি ছাত্রদলের ৩ যুগ্ম আহ্বায়ক বহিষ্কার, সদস্য সচিবের পদ স্থগিত

কালবেলার অনুসন্ধানে বদলে গেল বিউটি রানীর ভিডিও বিতর্ক, তদন্ত থেকেও সরে এলো শিক্ষা বিভাগ

জুলাইয়ে সম্মিলিত চেতনা দেশের রাজনৈতিক ইতিহাসে এক মূল্যবান সম্পদ: রিজভী

কাউন্সিলর একরামুল হত্যা, সেনাবাহিনীর কাস্টডিতে ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ

১০

৪৫ দিন পর আজ খুলছে আদ্-দ্বীন হাসপাতাল, মিলবে সব ধরনের চিকিৎসাসেবা 

১১

ছাত্রলীগ করলেই মারধর গ্রহণযোগ্য নয়: অধ্যাপক মামুন

১২

ইনকিলাব মঞ্চের নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা, জায়গা পেলেন ওসমান হাদিও

১৩

পলিথিনের ব্যবহার বন্ধে জনসচেতনতা ও আইনের কঠোর প্রয়োগ জরুরি: পরিবেশ প্রতিমন্ত্রী

১৪

জয়পুরহাটে সৎ মাকে হত্যায় ৩ জনের যাবজ্জীবন

১৫

ঠাকুরগাঁও জেলা ছাত্রদলের আংশিক নতুন কমিটি ঘোষণা

১৬

‘আন্তর্জাতিক ক্রিকেটে সব রেকর্ড চুরমার করবে সূর্যবংশী’

১৭

ভোলায় সাপের কামড়ে জেলের মৃত্যু

১৮

বাধ্যতামূলক অবসরে যাওয়া ’১৮ সালের সেই ৩২ ডিসি কারা

১৯

কাভানের বুটে তিন দেশের পতাকা, বাংলাদেশ ছাড়া বাকি দুই দেশ কারা?

২০
X