দিরাই (সুনামগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ : ২৪ অক্টোবর ২০২৩, ০৭:০০ পিএম
আপডেট : ২৪ অক্টোবর ২০২৩, ০৭:০৭ পিএম
অনলাইন সংস্করণ

সুনামগঞ্জে দুপক্ষের গোলাগুলি, আহত ২৩

সুনামগঞ্জের দিরাইয়ে দুপক্ষের বন্দুকযুদ্ধে গুলিবিদ্ধসহ আহত ২৩। ছবি : কালবেলা
সুনামগঞ্জের দিরাইয়ে দুপক্ষের বন্দুকযুদ্ধে গুলিবিদ্ধসহ আহত ২৩। ছবি : কালবেলা

সুনামগঞ্জের দিরাই উপজেলা এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে দ্বন্দ্বের জেরে দুপক্ষের মধ্যে সংঘর্ষ ও গোলাগুলি হয়েছে। এতে গুলিবিদ্ধসহ ২৩ জন আহত হয়েছেন।

মঙ্গলবার (২৪ অক্টোবর) সকালে উপজেলার কুলঞ্জ ইউনিয়নের রাড়ইল গ্রামের নুনু মিয়া ও হুমায়ূন আজাদের লোকদের মধ্যে এ গোলাগুলির ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাড়ইল গ্রামের নুনু মিয়া ও হুমায়ূনের মধ্যে এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলে আসছে। এর আগে দু’পক্ষ একাধিকবার সংঘর্ষে জড়িয়েছে; এসব ঘটনায় মামলাও চলছে। দুপক্ষের দ্বন্দ্ব মেটাতে একাধিবার সালিশ বৈঠকসহ পুলিশ উদ্যোগও কাজে আসেনি। কয়েকদিন আগে উপজেলা প্রশাসনও দুপক্ষকে নিয়ে আপসের চেষ্টা করে; কিন্তু লাভ হয়নি।

কুলঞ্জ ইউনিয়নের দুই নম্বর ওয়ার্ডের সদস্য আব্দুল ওয়াদুদ বলেন, দুপক্ষ সংঘর্ষে জড়াতে পারে এমন ধারণা তারা আগের দিনই করতে পেয়েছিলেন।

জানা যায়, সংঘর্ষ ও গোলাগুলিতে আহত হয়েছেন নান্নু মিয়া, গৌছ মিয়া, তাজিম আহমেদ, তানিছ, রাবেল, অলিউর রহমান, আব্দুল নূর, রাজিব মিয়া, সুজন মিয়া, মাহিদ মিয়া, ফরসাদ মিয়া, তানভীর, মনি মিয়া, রবিউল, মনসাদ, আবুল কালাম, অমিত হাসান, নুনু মিয়া, বদরুল, হুমায়ুন আজাদ, মহিবুল, রেজা ও সাজ্জুল।

আহতদের প্রথমে উপজেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে আশঙ্কাজনক অবস্থায় কয়েকজনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক হাবিব উল্লাহ সরকার এ তথ্য জানিয়েছেন।

দিরাই থানার ওসি কাজী মুক্তাদির হোসেন বলেন, ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে। বর্তমানে পরিবেশ শান্ত; এখনো কোনো মামলা হয়নি।

গোলাগুলির বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘বিষয়টি আমরা এখনো নিশ্চিত হতে পারিনি।’

কালবেলা/এসওআর
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশে ৫ ধরনের ক্যানসার বাড়ছে, কারণ কী?

ককটেল বিস্ফোরণে উড়ে গেল প্রবাসীর বাড়ির সেপটিক ট্যাংক

জনগণের ওপরে যারা ক্ষমতা প্রদর্শন করবে তারা দলের শত্রু: তথ্যমন্ত্রী

ঘুমের মধ্যে হঠাৎ উপর থেকে পড়ে যাওয়ার অনুভূতি হয় কেন?

যুক্তরাষ্ট্রকে সরাসরি আলোচনার প্রস্তাব দেওয়ার খবর প্রত্যাখ্যান করল ইরান

স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, আটক ৩

আঁচল-অমির ‘আতা গাছে তোতা পাখি’

সেই ফিলিস্তিনি কিশোরীকে ধন্যবাদ জানালেন স্পেনের প্রধানমন্ত্রী

সেনাপ্রধানের সঙ্গে নবনিযুক্ত নৌবাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ

পড়াশোনার পাশাপাশি খেলাধুলাকে গুরুত্ব দিতে হবে: এমপি মান্নান

১০

দুশ্চিন্তা দূর করার সহজ ৫ আমল

১১

দক্ষিণ আফ্রিকায় আগুনে প্রাণ গেল ৬ বাংলাদেশির

১২

স্বপ্ন ভেঙে কফিনে ফিরল দুই ভাই, অশ্রুসিক্ত বিদায়ে দাফন 

১৩

এনডিটিভির এক্সক্লুসিভ / সীমান্তে চীনের ১১ স্টেলথ যুদ্ধবিমান, ভারতের জবাব দিতে ঢের দেরি

১৪

শিক্ষার মানোন্নয়নে নতুন মূল্যায়ন ব্যবস্থা চালু হচ্ছে: শিক্ষা প্রতিমন্ত্রী

১৫

শামীম ওসমানের মামলায় পরবর্তী সাক্ষ্যগ্রহণ ১২ আগস্ট

১৬

মাভাবিপ্রবির নতুন প্রো-ভিসি অধ্যাপক মো. আনিসুর রহমান

১৭

রাবিতে সংঘর্ষের ঘটনা তদন্তে ৫ সদস্যের কমিটি গঠন

১৮

কাঁচামরিচের ট্রিপল সেঞ্চুরি

১৯

১৭ বছর ধরে জুলাই অভ্যুত্থানের ভিত্তি তৈরি করেছে বিএনপি: এ্যানি

২০
X