শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ২৬ আষাঢ় ১৪৩৩
কয়রা (খুলনা) প্রতিনিধি
প্রকাশ : ২৫ অক্টোবর ২০২৩, ০২:৫৯ পিএম
আপডেট : ২৫ অক্টোবর ২০২৩, ০৩:৫৭ পিএম
অনলাইন সংস্করণ

বিএনপি নেতাকর্মীদের বাড়ি বাড়ি পুলিশের অভিযান, গ্রেপ্তার ১

খুলনা জেলা ম্যাপ। গ্রাফিক্স : কালবেলা
খুলনা জেলা ম্যাপ। গ্রাফিক্স : কালবেলা

খুলনার কয়রায় বিএনপির নেতাকর্মীদের বাড়িতে অভিযান চালিয়েছে থানা পুলিশ। মঙ্গলবার (২৪ অক্টোবর) দিবাগত রাতে অভিযান চালিয়ে এক নেতাকে আটক করা হয়েছে বলে দাবি উপজেলা বিএনপির নেতাদের।

আগামী ২৮ অক্টোবর ঢাকায় বিএনপির মহাসমাবেশ সফল না হয় এজন্য এমন অভিযান বলে অভিযোগ করছেন বিএনপির নেতারা।

উপজেলা বিএনপির দাবি, কয়রা উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও উপজেলা যুবদলের আহবায়ক মো. শরীফুল আলমকে আটক করা হয়েছে। আটক ও গ্রেপ্তার এড়াতে বিএনপির অনেক নেতাকর্মী বাড়ি ছেড়ে আত্মগোপনে চলে গেছেন। ঢাকায় মহাসমাবেশের আগে পুলিশের ধরপাকড় ও বাধা দেওয়ার আশঙ্কায় অনেক নেতাকর্মী আগেই ঢাকায় পৌঁছে গেছেন।

কয়রা উপজেলা বিএনপির সদস্য সচিব নুরুল আমিন বাবুল বলেন, মহাসমাবেশ সামনে রেখে নেতাকর্মীদের বাড়িতে বাড়িতে মঙ্গলবার রাতভর অভিযান চালিয়েছে পুলিশ। বিএনপি নেতা শরিফুল আলমকে বাসা থেকে তুলে নিয়ে গেছে। এ ছাড়া উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক মহরম হোসেন, উপজেলা যুবদলের সদস্য সচিব মো. মোতাসিম বিল্লাহ, উপজেলা ছাত্র দলের যুগ্ম আহবায়ক আলমগীর হোসেন ও নির্বাহী সদস্য সবুজ হোসেনের বাড়িতে পুলিশ অভিযান চালায়।

২৮ অক্টোবর ঢাকায় বিএনপির মহাসমাবেশকে কেন্দ্র করে কয়রা উপজেলা বিএনপি, ইউনিয়ন ও ওয়ার্ড কমিটির পক্ষ থেকে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানিয়েছেন উপজেলা বিএনপির সদস্য সচিব মো. নুরুল আমিন বাবুল।

বিএনপি নেতা মো. মনিরুজ্জামান বেল্টু বলেন, পুলিশ রাতভর নেতাকর্মীদের বাড়িতে অভিযান চালিয়েছে। নেতাকর্মীদের মধ্যে আতঙ্ক সৃষ্টির চেষ্টা করছে। তবে নেতাকর্মীরা যে কোনো মূল্যে ঢাকার সমাবেশে অংশ নেবেন। সেই লক্ষ্যে তারা সব প্রস্তুতি নিয়ে রেখেছেন।

কয়রা থানার ওসি মো. মিজানুর রহমান বলেন, বিএনপি নেতা শরিফুল আলমকে আটক নয়, পাইকগাছা থানার একটি মামলায় গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ রুটিন ওয়ার্ক অনুযায়ী কাজ করছে। কেউ যাতে বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে, সে ব্যাপারে পুলিশ সচেষ্ট রয়েছে। অযথা কাউকে হয়রানি বা গ্রেপ্তার করা হচ্ছে না।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: ২৮ অক্টোবর রাজনৈতিক সমাবেশ
  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রথম ফুটবলার হিসেবে টানা দুই বিশ্বকাপে নতুন ইতিহাস এমবাপ্পের

উজানের ঢল, বৃষ্টি ও ভাঙনে আতঙ্কে হরিজন পল্লী

২২ বছর পর গৌরনদী আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ইরানের সঙ্গে যুদ্ধ ‘এখনো শেষ হয়নি’: নেতানিয়াহু  

সিলেট সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, ফিরিয়ে দিল বিজিবি

গোড়ালিতে চোট পেলেন এমবাপ্পে, কতটা গুরুতর

বিপৎসীমার ওপরে মেঘনার পানি, প্লাবিত মনপুরার নিম্নাঞ্চল

মনু নদীর প্রতিরক্ষা বাঁধ দিয়ে লোকালয়ে পানি

পাহাড়ি ঢলের পানিতে শেরপুর-নালিতাবাড়ী সড়কের ৩০ মিটার বিধ্বস্ত

বিপৎসীমা ছুঁইছুঁই তিস্তার পানি

১০

জাককানইবির ৭৫ কোটি টাকার বাজেটে কোন খাতে কত বরাদ্দ, জানালেন উপাচার্য

১১

আত্রাই নদীর শহর রক্ষা বাঁধের ওয়াকওয়ে ধস, দুর্ভোগে স্থানীয়রা

১২

টানা বর্ষণে তলিয়ে গেছে হাতিয়ার নিম্নাঞ্চল, নিরুপায় অর্ধলাখ মানুষ

১৩

৩৬ ঘণ্টার বৃষ্টিতে নাকাল বগুড়া

১৪

গভীর সংকটে ব্রাজিলের ফুটবল, সংস্কারের দাবি পেলেকন্যার

১৫

তিন দিন ডুবন্ত ট্রলার আঁকড়ে মৃত্যুর সঙ্গে লড়াই / ফিরে এসে আল আমিন বললেন, ‘আমার সহকর্মীরা বেঁচে থাকতে পারে’

১৬

অস্ত্রের মুখে ব্র্যাক কর্মীদের জিম্মি, ব্যাগভর্তি টাকা লুট

১৭

টানা বর্ষণে মনপুরার ১০ গ্রাম প্লাবিত, পানিবন্দি ১৫ হাজার মানুষ

১৮

পটুয়াখালীতে ভারী বর্ষণে ভেসে গেছে কয়েক কোটি টাকার মাছ

১৯

সেমিফাইনালে কোন শক্তিধরের মুখোমুখি ফ্রান্স?

২০
X