কালবেলা প্রতিবেদক, গাজীপুর
প্রকাশ : ২৬ অক্টোবর ২০২৩, ০৩:০৪ এএম
অনলাইন সংস্করণ

গাজীপুরে ফের শ্রমিকদের বিক্ষোভ, মহাসড়ক অবরোধ

গাজীপুর জেলা ম্যাপ। গ্রাফিক্স : কালবেলা
গাজীপুর জেলা ম্যাপ। গ্রাফিক্স : কালবেলা

বেতন বাড়ানোর দাবিতে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মৌচাক তেলিরচালা এলাকায় ফের বিক্ষোভ করেছেন শ্রমিকরা। বুধবার (২৫ অক্টোবর) দুপুর থেকে বিভিন্ন পোশাক কারখানার শ্রমিকরা বিক্ষোভ করে বলে জানিয়েছে পুলিশ। এ সময় শ্রমিকরা ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

পুলিশ, শ্রমিক ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, গত তিনদিন ধরে বেতন বৃদ্ধির দাবিতে বিভিন্ন পোশাক কারখানার শ্রমিকরা বিক্ষোভ করে আসছে। এরই ধারাবাহিকতায় বুধবার কালিয়াকৈর উপজেলার মৌচাক তেলিরচালা এলাকায় পোশাক কারখানার শত শত শ্রমিক বিক্ষোভ শুরু করেন।

এ সময় শ্রমিকরা ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে। এতে যান চলাচল বন্ধ হয়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হলে ভোগান্তিতে পড়েন সাধারণ যাত্রীরা। এ ছাড়া শ্রমিকরা আশপাশের কারখানাগুলোতে ইটপাটকেল নিক্ষেপ করে। পরে থানা পুলিশ, শিল্প পুলিশ ও হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। একপর্যায়ে শ্রমিকদের ছত্রভঙ্গ করতে পুলিশ টিয়ারশেল নিক্ষেপ করে। এ সময় শ্রমিকরা ছত্রভঙ্গ হয়ে মহাসড়ক থেকে সরে যায়। পরে বিকেল সাড়ে ৩টা থেকে যান চলাচল স্বাভাবিক হয়।

নাওজোড় হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শাহাদাত হোসেন জানান, বেতন বৃদ্ধির দাবিতে শ্রমিকরা ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করে। এতে ওই মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ধাওয়া দিয়ে শ্রমিকদের মহাসড়ক থেকে সরিয়ে দেয়। পরে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আঁচল-অমির ‘আতা গাছে তোতা পাখি’

সেই ফিলিস্তিনি কিশোরীকে ভিডিও বার্তায় ধন্যবাদ জানালেন স্পেনের প্রধানমন্ত্রী

সেনাপ্রধানের সঙ্গে নবনিযুক্ত নৌবাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ

পড়াশোনার পাশাপাশি খেলাধুলাকে গুরুত্ব দিতে হবে: এমপি মান্নান

দুশ্চিন্তা দূর করার সহজ ৫ আমল

দক্ষিণ আফ্রিকায় অগ্নিকাণ্ডে প্রাণ গেল ৬ বাংলাদেশির

স্বপ্ন ভেঙে কফিনে ফিরল দুই ভাই, অশ্রুসিক্ত বিদায়ে দাফন 

এনডিটিভির এক্সক্লুসিভ / সীমান্তে চীনের ১১ স্টেলথ যুদ্ধবিমান, ভারতের জবাব দিতে ঢের দেরি

শিক্ষার মানোন্নয়নে নতুন মূল্যায়ন ব্যবস্থা চালু হচ্ছে: শিক্ষা প্রতিমন্ত্রী

শামীম ওসমানের মামলায় পরবর্তী সাক্ষ্যগ্রহণ ১২ আগস্ট

১০

মাভাবিপ্রবির নতুন প্রো-ভিসি অধ্যাপক মো. আনিসুর রহমান

১১

রাবিতে সংঘর্ষের ঘটনা তদন্তে ৫ সদস্যের কমিটি গঠন

১২

কাঁচামরিচের ট্রিপল সেঞ্চুরি

১৩

১৭ বছর ধরে জুলাই অভ্যুত্থানের ভিত্তি তৈরি করেছে বিএনপি: এ্যানি

১৪

একই দিনে জেলেনস্কি ও নেতানিয়াহুর সঙ্গে বৈঠকে বসছেন ট্রাম্প

১৫

স্নিগ্ধার অভিযোগে নাম জড়ানো নিয়ে মুখ খুললেন জেবা তাকিয়া

১৬

শহুরে আভিজাত্য ছেড়ে গ্রামে স্বপ্ন বুনছেন ‘ফার্স্ট ক্লাস’ বিউটি পাল

১৭

রান্নাঘরের ছুরি দিয়ে প্যারিসে নারীদের ওপর হামলা, অন্তঃসত্ত্বাসহ আহত ৩

১৮

কৃষক সেজে আসামি ধরল পুলিশ

১৯

১০ বছরেও হয়নি সেতু / নদীর ওপারে কবরস্থান, লাশ দাফনে ভোগান্তি

২০
X