পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি
প্রকাশ : ২৫ অক্টোবর ২০২৩, ০৬:৫১ পিএম
অনলাইন সংস্করণ

বঙ্গবন্ধুর বায়োপিক দেখতে চার শতাধিক নেতাকর্মী নিয়ে সিনেমা হলে মেয়র হাবিব

জয়পুরহাটের পাঁচবিবি থেকে র‌্যালি নিয়ে সিনেমা দেখতে গেলেন পৌরসভার মেয়র হাবিবুর রহমান হাবিব। ছবি : কালবেলা
জয়পুরহাটের পাঁচবিবি থেকে র‌্যালি নিয়ে সিনেমা দেখতে গেলেন পৌরসভার মেয়র হাবিবুর রহমান হাবিব। ছবি : কালবেলা

জয়পুরহাটের পাঁচবিবি পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আলহাজ হাবিবুর রহমান হাবিব উপজেলার বিভিন্ন এলাকার প্রায় চার শতাধিক দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে বঙ্গবন্ধুর বায়োপিক ‘মুজিব একটি জাতির রূপকার’ দেখেছেন।

বুধবার (২৫ অক্টোবর) দুপুর ১২টার দিকে জয়পুরহাট পৃথিবী কমপ্লেক্স সিনেমা হলে বসে তারা এই বায়োপিক দেখেন।

এর আগে পাঁচবিবি পৌরপার্কের সামনে থেকে একটি র‌্যালি বের হয়ে শহরের পাঁচমাথা এলাকা প্রদক্ষিণ করেন। পরে উপস্থিত দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে জয়পুরহাট পৃথিবী কমপ্লেক্স সিনেমা হলের উদ্দেশে রওনা করেন।

র‌্যালিতে উপস্থিত ছিলেন পাঁচবিবি পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পাঁচবিবি ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো. ওবায়দুর রহমান, বালিঘাটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা নুরুজ্জামান চৌধুরী বিপ্লব, আওলাই ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ইব্রাহিম হোসেন সরকার, আটাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্বাস আলী সরকার, আওয়ামী লীগ নেতা আমিনুল ইসলাম ও পাঁচবিবি উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক পলাশ কুমার ঘোষ প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রথমবার জুটি বাঁধলেন ইয়াশ রোহান ও সুনেরাহ

পর্তুগালের একাদশ ঘোষণা

এনজিও বিষয়ক ব্যুরো অফিসকে তামাকমুক্ত ঘোষণা

নাটোরে পাবলিক বিশ্ববিদ্যালয় ও কাঁচা রাস্তা পাকা করার দাবি এমপি তুলির

২০০ বছরের শ্মশান রক্ষায় নিজেই আদালতে দাঁড়ালেন নাসিক প্রশাসক সাখাওয়াত

স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ

‘পঞ্চগড়ে ক্যান্টনমেন্ট চাই’, প্রধানমন্ত্রীর কাছে সারজিসের দাবি

বিশ্বকাপের এক রেকর্ডময় দিন

এইচএসসি পরীক্ষায় ক্যালকুলেটর ব্যবহার নিয়ে জরুরি নির্দেশনা

সিরিজ জিতে সুখবর পেলেন মোস্তাফিজ-শরিফুলরা

১০

যুক্তরাষ্ট্র আরও ২৫০ বছর টিকবে কি না, সন্দেহ ৩৮ শতাংশ মার্কিনির

১১

গুলশান কার্যালয়ের সামনে যুবদলের পদবঞ্চিত নেতাদের অবস্থান

১২

সংসদে ‘আই হ্যাভ অ্যা প্লান’ নিয়ে প্রশ্ন, ব্যাখ্যা দিলেন প্রধানমন্ত্রী

১৩

ফ্রানসিস্কো মার্তিগারের যুদ্ধবিরোধী উচ্চারণ

১৪

বিশ্বকাপ জিতলে সবচেয়ে বেশি বোনাস পাবে ব্রাজিল

১৫

বর্তমান সরকার কোনো দলের নয় সবার : প্রধানমন্ত্রী

১৬

আজু মোটর কলেজের বাংলাদেশ মেধা উন্নয়ন কর্মসূচির শুভ সূচনা

১৭

বাংলাদেশের বাজারে দীর্ঘমেয়াদি অঙ্গীকার পুনর্ব্যক্ত করল দারাজ

১৮

খুবি অধ্যাপকের বিরুদ্ধে ছাত্রীকে যৌন হয়রানি অভিযোগ

১৯

উন্নত চিকিৎসা তথ্য ও সেবা এখন হাতের মুঠোয়

২০
X