কিশোরগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ২৯ অক্টোবর ২০২৩, ১০:০৪ এএম
আপডেট : ২৯ অক্টোবর ২০২৩, ১০:৩৪ এএম
অনলাইন সংস্করণ

হরতালে ইউএনওর গাড়ি ভাঙচুর

ইটনা ইউএনওর গাড়ি ভাঙচুর করা হয়। ছবি : কালবেলা
ইটনা ইউএনওর গাড়ি ভাঙচুর করা হয়। ছবি : কালবেলা

কিশোরগঞ্জে ইটনা উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) গাড়ি ভাঙচুর করেছে হরতাল পালনকারীরা। রোববার (২৯ অক্টোবর) সকাল সোয়া সাতটার দিকে কিশোরগঞ্জ শোলাকিয়া ঈদগাহ মাঠের কাছে এই ঘটনা ঘটে।

ইটনা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আবু রিয়াদ ঘটনার সত্যতা নিশ্চিত করে কালবেলাকে জানান, শনিবার (২৮ অক্টেবর) বিকেলে শারীরিক অসুস্থতা নিয়ে কিশোরগঞ্জে চিকিৎসকের কাছে আসেন। চিকিৎসা শেষে সার্কিট হাউসে রাত্রিযাপনের পর সকাল সাড়ে ছয়টার দিকে নিজ কর্মস্থলে ফিরে যান। করিমগঞ্জ বালিখলা এলাকায় ইউএনওকে পৌঁছে দিয়ে গাড়িটি পুনরায় কিশোরগঞ্জে ফেরার পথে শোলাকিয়া ঈদগাহ মাঠের কাছে পেছন দিক থেকে ঢিল ছুড়ে মারা হয়। এতে গাড়ির গ্লাস ভেঙে যায়। তবে কেউ আহত হননি।

এ ছাড়া শহরের পুরাতন থানা লেভেল ক্রসিং এলাকায় জেলা সরণি মোড়, বটতলাসহ বিভিন্ন স্থানে বিএনপি-জামায়াতের নেতাকর্মীরা রাস্তায় আগুন জ্বালিয়ে সড়ক অবরোধের চেষ্টা করেন। শেষ খবর পাওয়া পর্যন্ত বিক্ষিপ্তভাবে ওইসব এলাকায় যানবাহন চলাচল বন্ধের চেষ্টা করছেন বিএনপি ও জামায়াতের নেতাকর্মীরা।

কালবেলা/এএএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মেয়ের আত্মহত্যার ৩ মাস পর পুলিশ সদস্যের ঝুলন্ত মরদেহ উদ্ধার

বিশ্ববাজারে কমেছে স্বর্ণের দাম

শিশুর মতোই গাছের চারাকে লালন-পালন করতে হবে: তথ্যমন্ত্রী

ইসরায়েলি সেনা পাহারায় আল আকসা মসজিদে শতাধিক অবৈধ বসতি স্থাপনকারীর অনুপ্রবেশ

কর্ণফুলী টানেলের মেইনটেন্যান্স কাজের জন্য ট্রাফিক ডাইভারসন

‘পুলিশ আর কারও লাঠিয়াল বাহিনী হবে না’

তীব্র গ্যাস ও বিদ্যুৎ সংকটে নরসিংদীর জনজীবন বিপর্যস্ত

হরমুজ প্রণালি পরিচালনা নিয়ে ইরানকে নতুন প্রস্তাব দিল ওমান

সাপ কি মরার পরও কামড়াতে পারে? যা বলছেন বিশেষজ্ঞরা

সাকিব আল হাসানকে টপকে পরীমনির নতুন রেকর্ড

১০

জিওব্যাগেও মিলছে না সুরক্ষা, পায়রার ভাঙনে বিলীন হচ্ছে মির্জাগঞ্জ

১১

প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা / রাষ্ট্রপতি পদে থাকার আগে-পরে অভিযোগ থাকলে আইনি ব্যবস্থা

১২

গাজায় নিহতের সংখ্যা বেড়ে ৭৩,৩৩৩

১৩

দেশে ৫ ধরনের ক্যানসার বাড়ছে, কারণ কী?

১৪

ককটেল বিস্ফোরণে উড়ে গেল প্রবাসীর বাড়ির সেপটিক ট্যাংক

১৫

জনগণের ওপরে যারা ক্ষমতা প্রদর্শন করবে তারা দলের শত্রু: তথ্যমন্ত্রী

১৬

ঘুমের মধ্যে হঠাৎ উপর থেকে পড়ে যাওয়ার অনুভূতি হয় কেন?

১৭

যুক্তরাষ্ট্রকে সরাসরি আলোচনার প্রস্তাব দেওয়ার খবর প্রত্যাখ্যান করল ইরান

১৮

স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, আটক ৩

১৯

আঁচল-অমির ‘আতা গাছে তোতা পাখি’

২০
X